Wednesday, August 5

রাজধানী

‘আয়নাঘর’ থেকে জাতীয় সংসদে মানিকগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার আরমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

‘আয়নাঘর’ থেকে জাতীয় সংসদে মানিকগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার আরমান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||প্রতিকূল বাস্তবতা ও দীর্ঘ আট বছরের ‘আয়নাঘর’-এর বিভীষিকাময় অধ্যায় পেরিয়ে জাতীয় রাজনীতির মূল ধারায় অনন্য উচ্চতায় আসীন হয়েছেন মানিকগঞ্জের কৃতি সন্তান মীর আহমদ বিন কাসেম, যিনি ব্যারিস্টার আরমান নামে দেশব্যাপী পরিচিত। দীর্ঘ গুম অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর এবার সংসদীয় রাজনীতির অন্যতম আলোচিত মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।পেশাদার আইনজীবী ও আপসহীন মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত ব্যারিস্টার আরমান সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি এই বড় জয় তুলে নেন। দীর্ঘ আট বছর গুম থাকার দুঃসহ স্মৃতি পেছনে ফেলে তার এই রাজনৈতিক প্রত্যাবর্তনকে সাধারণ মানুষ ও মানবাধিকার সংশ্লিষ্টরা ইতিবাচকভাবে দেখছেন।ব্যারিস্টার আরমানের পারিবারিক ঐতিহ্যও রাজনৈতিক ও অর্থন...
ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ অংশে দুই দিনের টানা কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আজ ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে এই জনসভাগুলো অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী লাল মাঠে, বেলা ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।দিনের শেষ ভাগে বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্...
ইউআইটিএসের ইংরেজি বিভাগে প্রফেসর ড. সলিমুল্লাহ খানের বিশেষ সেমিনার অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের ইংরেজি বিভাগে প্রফেসর ড. সলিমুল্লাহ খানের বিশেষ সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে “Postcolonial Theory in the Aftermath of Postcolonialism: Reconsidering the Role of English Departments Today” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।সেমিনারে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত থেকে পোস্টকলোনিয়াল তত্ত্বের বর্তমান প্রাসঙ্গিকতা ও ইংরেজি বিভাগগুলোর নতুন ভূমিকা নিয়ে তাত্ত্বিক আলোচনা করেন বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক প্রফেসর ড. সলিমুল্লাহ খান।বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ইংরেজি বিভাগের বিভাগী...
ইউআইইউ’তে “এআই ফর বিজনেস এক্সিলেন্স” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে “এআই ফর বিজনেস এক্সিলেন্স” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) “এআই ফর বিজনেস এক্সিলেন্স” শীর্ষক একটি সেমিনার আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং -এর ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার এবং ইউআইইউ এমএসসিএসই প্রোগ্রাম এবং আইরিকের পরিচালক প্রফেসর ড. খোন্দকার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।প্রধান অতিথি প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া বলেন - বর্তমানে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং অনেক ক্ষেত...
ইউআইটিএস-এ জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস-এ জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

|| নিজস্ব প্রতিবেদক ||“জ্ঞানই মুক্তি আগামীর ভিত্তি”—এই স্লোগানকে সামনে রেখে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “মানুষ, সমাজ ও জাতি গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে পরিপূর্ণতা দান করে একটি গ্রন্থাগার। জীবনে চলার পথে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখতে হয় আর সকল জ্ঞানের সমৃদ্ধ জায়গা হচ্ছে গ্রন্থাগার।” তিনি এ অনুষ্ঠা...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আকাশ ছোঁয়ার আয়োজন!
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আকাশ ছোঁয়ার আয়োজন!

|| নিজস্ব প্রতিবেদক ||জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়কর জগতে শিক্ষার্থীদের হাতে–কলমে পরিচয় করিয়ে দিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘এক্সপ্লোরিং দ্য কসমস: অ্যাস্ট্রো টক অ্যান্ড স্টার অবজারভেশন’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আয়োজন। গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচির লক্ষ্য ছিল তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা জাগ্রত করা এবং মহাবিশ্ব সম্পর্কে কৌতূহলকে আরও গভীর করা।অনুষ্ঠানের প্রথম পর্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত হলরুম ৪০১-এ অনুষ্ঠিত হয় অ্যাস্ট্রো টক। এতে জ্যোতির্বিজ্ঞানের নানা দিক তুলে ধরা হয় সহজ ও বোধগম্য ভাষায়। সন্ধ্যা নামতেই বিশ্ববিদ্যালয়ের ছাদে শুরু হয় স্টার অবজারভেশন সেশন। শক্তিশালী টেলিস্কোপে চোখ রেখে শিক্ষার্থীরা দেখেন চাঁদ, গ্রহ ও দূরবর্তী নক্ষত্র—যা অনেকের জন্যই ছিল প্রথম এমন অভিজ্ঞতা।অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ব...
ফাজিল (পাস) পরীক্ষার ফল প্রকাশ পাশের হার ৯৩.৬৩ শতাংশ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ফাজিল (পাস) পরীক্ষার ফল প্রকাশ পাশের হার ৯৩.৬৩ শতাংশ

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদী ফাজিল (পাস) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে মোট ৯৩.৬৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি২০২৬) সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস-চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়া আমাদের দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমূখী শিক্ষা ব্যবস্থায় রুপ দিতে সর্বাত্বক চেষ্টা অব্যাহত থাকবে।এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা যুখরুফের ২৬ থেকে ৩৫ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।এসময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোস্তফা বশিরুল হাসান, সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।​দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা যুখরুফের ২৬-২৮ নম্বর...
অকারণে হর্ন বাজানোর বদভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

অকারণে হর্ন বাজানোর বদভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। হর্ন বাজানো একটি সামাজিক বদভ্যাস হয়ে দাঁড়িয়েছে এবং এটি পরিবর্তনের দায়িত্ব আমাদের সবার। আজ রবিবার (২৫ জানুয়ারি) বিমানবন্দর এলাকায় ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো অজুহাতেই হর্ন বাজানো যাবে না। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে সম্পৃক্ত করা হয়েছে এবং তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পুলিশ এখন থেকে হর্ন বাজানোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে। তিনি বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত করে একটি উদাহরণ তৈরির ওপর জোর দেন এবং বেবিচককে ভলান্টিয়ারদের মাধ্যমে এই কার্যক্রম ...
ইউআইইউ’তে টেকসই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ নিয়ে গোলটেবিল বৈঠক
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে টেকসই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ নিয়ে গোলটেবিল বৈঠক

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে ভবিষ্যৎ টেকসই উন্নয়নের লক্ষে “ট্রান্সফর্মিং ফিউচার সাসটেইনেবল ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ” শীর্ষক চারটি গোলটেবিল আলোচনা সিরিজের প্রথম আলোচনা গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।গোলটেবিল আলোচনা অনুষ্ঠানটি চেয়ারপারসন হিসেবে ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র (এসওবিই) ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসার বক্তৃতার মাধ্যমে শুরু হয়। আলোচনায় ইউআইইউ আইএআর’র এক্সিউটিভ ডিরেক্টর প্রফেসর এমেরিটাস ড. এম. রিজওয়ান খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’র ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস’র ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং আইকিউএসি’র পরিচালক ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মফিজুল হক মাসুম, এফসিএমএ, ঢাকা বিশ্ববিদ...