সকাল-রাতে নিয়মিত আরবি-ইংরেজি ক্লাসে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে
|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-এর একাডেমিক ভবনে প্রতিদিন সকাল ও রাতে দুই ঘণ্টা করে আরবি ও ইংরেজি বিষয়ে বিশেষ ক্লাস অত্যন্ত সুসংগঠিত ও প্রাণবন্ত পরিবেশে চলমান। ভাষা দক্ষতা বৃদ্ধি, পরীক্ষামুখী প্রস্তুতি ও আত্মউন্নয়নের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।শুরুর তুলনায় এখন উপস্থিতি হু হু করে বৃদ্ধি পাচ্ছে, যা শিক্ষার্থীদের আগ্রহ ও সচেতনতার এক উজ্জ্বল উদাহরণ। অনেকেই এটিকে “সুবর্ণ সুযোগ”, “নতুন দিগন্তের সূচনা” হিসেবে উল্লেখ করছেন।শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের উত্সাহ দেখে ক্লাসগুলো আরও অংশগ্রহণমূলক, উৎসাহদায়ক ও নতুন ধারার পদ্ধতিনির্ভর এবং অনুপ্রেরণামূলক করে তোলা হয়েছে। প্রশ্নোত্তর, ভাষা অনুশীলন, উচ্চারণ সংশোধন এবং মডেল টেস্টের মতো কার্যক্রমের মাধ্যমে শেখা হচ্ছে আরও প্রাণবন্তভাবে।প্রশাসন জানায়, ভাষ...










