সোমবার, ফেব্রুয়ারি ২

রাজধানী

পিপলস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জামায়াতের মতবিনিময়
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

পিপলস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জামায়াতের মতবিনিময়

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ পিপলস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং অপর পক্ষে ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ শ্রমজীবী পার্টির সভাপতি মোঃ আবদুল কাদের জিলানী, বাংলাদেশ নতুনধারা জনতার পার্টির আহ্বায়ক মোঃ আবদুল আহাদ নূর, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. এ আর খান, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মজুমদার, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. নুরুল হুদা,গণমুক্তি জোটের মহাসচিব মোঃ আকতার হোসেন। এছাড়াল গণমুক্তি জোটের মন...
ইউআইইউ এবং পিএনজেড ইনোভেশন’র মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ এবং পিএনজেড ইনোভেশন’র মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং পিএনজেড ইনোভেশন -এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও চীফ সায়েন্টিস্ট প্রফেসর মাহমুদুল হাসান এবং পিএনজেড ইনোভেশনের প্রোগ্রাম ম্যানেজার এবং ইনোভেশন আইওটি ডিভাইসস অ্যান্ড অটোমেশনের প্রধান জনাব শফিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া।ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক এবং পিএনজেড ইনোভেশনের প্রতি...
কামিলে শীর্ষস্থান ঢাকা আলিয়ার, ফিকহ বিভাগে তিন শিক্ষার্থী পেল সিজিপিএ-৪
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কামিলে শীর্ষস্থান ঢাকা আলিয়ার, ফিকহ বিভাগে তিন শিক্ষার্থী পেল সিজিপিএ-৪

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা–২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সিজিপিএ-এর ভিত্তিতে সারাদেশে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা।এ সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগও রেখেছে অনন্য কৃতিত্বের ছাপ। বিভাগটির তিন মেধাবী শিক্ষার্থী — আব্দুল্লাহ তাহির, সৈয়দ ওবায়দুল্লাহ এবং মোঃ নাসির উদ্দিন সর্বোচ্চ সিজিপিএ ৪.০০ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।এই অসামান্য সাফল্য বিভাগটির একাডেমিক উৎকর্ষ, নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিষ্ঠা ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত। আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ইসলামি মূল্যবোধ, নৈতিকতা, গবেষণামূলক চিন্তা ও প্রয়োগভিত্তিক জ্ঞানচর্চায় ...
শিক্ষা-প্রশিক্ষণের সর্বস্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে _ড. এহসানুল হক মিলনসহ শিক্ষক নেতৃবৃন্দ
জাতীয়, রাজধানী, সর্বশেষ

শিক্ষা-প্রশিক্ষণের সর্বস্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে _ড. এহসানুল হক মিলনসহ শিক্ষক নেতৃবৃন্দ

|| নিজস্ব প্রতিবেদক ||সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিকের সকল শাখায় ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং ইসলামি শিক্ষায় মৌখিক পরীক্ষা রাখার দাবি জানিয়েছেন সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন-সহ শিক্ষক নেতৃবৃন্দ।শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীস্থ জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে "সংকট আবর্তে ইসলাম শিক্ষা: উত্তরণ কর্মকৌশল" বিষয়ক গোলটেবিল বৈঠকে তারা এই দাবি জানান। প্রফেসর মোঃ ছানা উল্লাহর সভাপতিত্বে এবং ড. আবদুল আজিজের ও উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শামছুল আলম। অ...
আগামীর ইসলামী বিপ্লবের কর্মধারা-কর্মপদ্ধতি ও রূপরেখার সফল উপস্থাপক মওলানা আবদুর রহীম (রহ.)
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আগামীর ইসলামী বিপ্লবের কর্মধারা-কর্মপদ্ধতি ও রূপরেখার সফল উপস্থাপক মওলানা আবদুর রহীম (রহ.)

|| নিজস্ব প্রতিবেদক ||মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)-স্মরণে দিনব্যাপী সেমিনারে ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া সভাপতির বক্তব্যে বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজ। এই ফরজ ইবাদত নিশ্চয়ই কুরআন সুন্নাহ নির্দেশিত পথ-পন্থায় হতে হবে। এই ব্যাপারে বিস্তর লিখে গেছেন বাংলাদেশে ইসলামী আন্দোলনের স্থপতি মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)। "একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোন পথ নেই, প্রচলিত রাজনীতি নয় জিহাদই কাম্য, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, গণতান্ত্রিক ব্যবস্থা ও শূরাই নিজাম।"এসব ঐতিহাসিক পুস্তিকা আজ লক্ষ লক্ষ যুবকের দ্বীনি আন্দোলনের মুজাহিদদের অনুপ্রেরণা।অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া আরো বলেন, দ্বীনি চেতনা, দ্বীনি সংগঠন, দ্বীনি প্রতিরোধ ও গণঅভ্যুত্থান তথা ইসলামী গণবিপ্লব, ইসলামী...
ইউআইইউতে স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার ও এআই-ভিত্তিক হেলথকেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

ইউআইইউতে স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার ও এআই-ভিত্তিক হেলথকেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে “ফরম আওয়্যার টু এমপাওয়ার” শীর্ষক একটি সেমিনার এবং ইউআইইউ পরিবারের জন্য এআই-ভিত্তিক প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথকেয়ার প্ল্যাটফর্ম “সুস্বাস্থ্য” -এর উদ্বোধন অনুষ্ঠান আজ ০৮ অক্টোবর ২০২৫ (বুধবার) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোমের পরিচালক এবং অনকোলজি ক্লাবের সভাপতি সিনিয়র ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা: এম এ হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা: আলী নাফিসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. মুস্তাক ইবনে আইয়ুব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করে...
ইউআইইউতে পুঁজিবাজারে এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে পুঁজিবাজারে এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং এআই ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের পুঁজিবাজার খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়ে দুই দিনব্যাপী “এআই অ্যাসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট প্রফেশনালস” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা গতকাল ইউআইইউ ইনোভেশন হাবে শেষ হয়েছে।এই কর্মশালাটি ক্যাপিটাল মার্কেট প্রফেশনালদের জন্য দেশের প্রথম রিয়েল-লাইফ এআই বিষয়ক প্রশিক্ষণ, যেখানে অংশ গ্রহণ করেছে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি’র ৩০ জন কর্মকর্তা। এর মূল লক্ষ্য ছিল ক্যাপিটাল মার্কেট প্রফেশনালদের আর্থিক কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেড পরিচালনা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো দৈনন্দিন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা’র (এআই) বাস্তবসম্মত ব্যবহার ও দক্ষতা অর্জনে সহায়তা করা।...
হলি আইডিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

হলি আইডিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

|| মোঃ হাফিজুর রহমান || নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর উত্তর শাহজাহানপুরে অবস্থিত হলি আইডিয়াল স্কুল ও হলি প্রি-ক্যাডেট মাদ্রাসার আয়োজনে উদযাপিত হয় বিশ্ব শিক্ষক দিবস।ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর ৫ অক্টোবর এই দিনটিকে পালন করা হয়। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশের ৩০ মিলিয়ন শিক্ষক ও ৫০০টি সংগঠন শিক্ষকদের সম্মানার্থে এই দিবসটি উদযাপন করছে। এইদিন বিশ্বব্যাপী শিক্ষকদের নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিবসে এই দিনটি উদযাপন করা হলেও ৫ অক্টোবর মূলত ইউনেস্কো স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস।দিবসটি উপলক্ষে Education International প্রতিবছর একটি প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে-যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশায় অবদানকেও স্মরণ ক...
গ্লোবাল সুমূদ ফ্লোটিলায় হামলা-গ্রেফতার; তীব্র নিন্দা ও মুক্তির দাবি ইসলামী ঐক্য আন্দোলনের
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

গ্লোবাল সুমূদ ফ্লোটিলায় হামলা-গ্রেফতার; তীব্র নিন্দা ও মুক্তির দাবি ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্ব সন্ত্রাসী ইজরাইলীদের সকল ধরনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে গাজায় অসহায় মানুষের সাহায্যার্থে নৌপথে গ্লোবাল সুমূদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেয়া মানবাধিকার কর্মীদের উপর হামলা এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশিরুল হাসান। শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমআ রাজধানীস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এ দাবি জানান।মোস্তফা বশিরুল হাসান বলেন, মার্কিন ও ইসরাইলের সকল নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ক্ষুধার্ত গাজাবাসীর পাশে দাঁড়ানো ও সহমর্মিতা জানানোর জন্য নৌবহরে অংশ নেওয়া মানবাধিকার কর্মীদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অথচ জায়নবাদী শক্তি এদেরকে গ্রেফতার করে ইতিহাসের জঘন্যতম অপরাধ করেছে। ...
ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইকোনমিকস বিভাগ এবং ইউআইইউ জুনিয়র ইকোনমিস্টস ফোরাম (জেইএফ) আয়োজিত “ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫” শিরোনামে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং একটি রোমাঞ্চকর ফুটবল ম্যাচসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের চীফ ইকোনমিস্ট প্রফেসর ড. আখতার হোসেন, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন চীফ ইকোনমিস্ট প্রফেসর ড. এম. আখতারুজ্জামান এবং ইআইইই অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলী আশরাফ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব প্রদান করেন ইউআইইউ’র অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক।ইকন ফেস্ট ২০২৫ -এর ...