উত্তরা বহুতল ভবনে আগুন: বেঁচে ফিরলেন কথাসাহিত্যিক আহমেদ ফারুক ও তাঁর পরিবার
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ উত্তরার একটি বহুতল ভবনের চতুর্থ বা পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। তবে গুরুতর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই ভবনের সপ্তম তলায় থাকেন কথাসাহিত্যিক ও প্রিয়মুখ প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও পাঠকপ্রিয় লেখক আহমেদ ফারুক। এই বিষয়ে তিনি তাঁর ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন “আগুনে আটকা পড়েছি মরা গেলে সবাই মাফ করে দিয়েন”।তাঁর পোস্ট থেকে আরও জানা যায়, তিনি অজু সেরে ফজর নামাজের উদ্দেশ্যে বের হবেন, দরজা খুলতেই দেখেন আগুন দাউ দাউ করে জ্বলছে আর ধোঁয়ায় চারদিক অন্ধকার। বুঝতে পারেন হয়তো এ যাত্রায় প্রাণে না-ও বাঁচতে পারেন।ভোরের এই পোস্ট হয়তো অনেকের চোখে পড়েনি, আবার কারো কারো চোখে পড়েছে। যাদের চোখে পড়েছিলো তারা চিন্তিত হয়ে পড়েন। পরে অবশ্য ফায়ার সার্ভিস এসে লেখক আহমেদ ফারুক ও তাঁর পরিবারের অন্য স...










