মঙ্গলবার, মার্চ ১৭

রাজধানী

আই হ্যাভ আ প্ল্যান: দেশে ফিরে তারেক রহমান
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আই হ্যাভ আ প্ল্যান: দেশে ফিরে তারেক রহমান

|| ​নিজস্ব প্রতিবেদক ||​দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন ও রাজনৈতিক নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এক আবেগঘন পরিবেশে দেশের মাটিতে পা রাখেন তিনি। সেখান থেকে সরাসরি পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন গণসংবর্ধনা সমাবেশে যোগ দিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।​সমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে তারেক রহমান মার্কিন নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, “মার্টিন লুথার কিং বলেছিলেন— ‘আই হ্যাভ এ ড্রিম’। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই— আই হ্যাভ এ প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)।” তিনি স্পষ্ট করেন যে, এই পরিকল্পনা দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন, টেকসই গণতন্ত্র প্রতিষ্...
১৭ বছর পর আজ দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়ছেন তারেক রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

১৭ বছর পর আজ দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়ছেন তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||​দীর্ঘ নির্বাসন শেষে আজ বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি ঢাকায় পৌঁছাবেন। এ উপলক্ষে ঢাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজধানীর ৩০০ ফুট এলাকায় প্রিয় নেতাকে বরণ করে বিশাল সংবর্ধনা দেবে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।​আগমনের তথ্যসমূহ:​ফ্লাইট: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ (হিথ্রো বিমানবন্দর থেকে)।​আগমনের সময়: বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিট (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর)।​সফরসঙ্গী: স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।​পরিকল্পিত কর্মসূচি:​গণসংবর্ধনা: বিমানবন্দর থেকে বের হয়ে খিলক্ষেত ৩০০ ফুট এলাকায় আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবেন।​খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ: সংবর্ধনা শেষে সরাসরি এভারকেয়ার হাসপাতালে ...
জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছেড়ে দিল বিএনপি
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছেড়ে দিল বিএনপি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের নির্বাচনী সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।জমিয়তের নেতাদের মধ্যে দলের আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়ত আমির উবায়দুল্লাহ ফারুক (সিলেট-৫), মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী (নীলফামারী-১), জুনায়েদ আল হাবিব (ব্রাহ্মণবাড়িয়া-২), মনির হোসেন কাসেমী (নারায়ণগঞ্জ-৪) ...
ফের ভারতীয় হাইকমিশনারকে তলব
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ফের ভারতীয় হাইকমিশনারকে তলব

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয়।বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।সূত্রটি জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনেটের কম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান প্রণয় ভার্মা।এ সময় ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশর অবস্থান তুলে ধরা হয় এবং নিরাপত্তা জোরদারের কথা বলা হয়। দেশটির ডেপুটি হাইকমিশনার পাওয়ান বান্ধেও এসময় উপস্থিত ছিলেন।এর আগে, গত ১৪ ডিসেম্বর প্রণয় ভ...
বিপ্লবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তখনই সম্ভব যখন ব্যক্তি ও পরিবার থেকে বিপ্লব শুরু হবে_মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিপ্লবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তখনই সম্ভব যখন ব্যক্তি ও পরিবার থেকে বিপ্লব শুরু হবে_মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণমানুষের মুক্তির জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব। একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবই পারে এই দেশ ও জাতিকে ভারতসহ সকল আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে মুক্ত রাখতে। আর এই কাঙ্খিত বিপ্লব প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্ভব নয়। সম্ভব কেবল ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে গণআন্দোলন ও গণ প্রতিরোধের মাধ্যমে তাগুতকে উচ্ছেদ করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। এজন্য প্রয়োজন সর্বপ্রথম ইসলামী বিপ্লবকে মনে প্রাণে বিশ্বাস করা, লালন করা, ধারণ করা।তিনি আরও বলেন, ইসলামী আদর্শ অনুশীলনের মাধ্যমে ব্যক্তি ও পরিবারে বিপ্লব সংগঠিত করা, ব্যক্তি ও পরিবারকে আন্দোলিত করা। এর নজির স্থাপন করে গেলেন আমাদের সকলের তথা গোটা দে...
ইআবির অধীনে আগামীকালের ফাজিল (অনার্স) পরীক্ষা স্থগিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইআবির অধীনে আগামীকালের ফাজিল (অনার্স) পরীক্ষা স্থগিত

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) অধীনে সারা দেশে অনুষ্ঠিতব্য ফাজিল (অনার্স) ২০২৪ সালের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।এ বিষয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, অনিবার্য কারণবশত আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকেও বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে যে, পরীক্ষাসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।...
হাদীর মৃত্যুতে বাংলাদেশ পিপলস পার্টির গভীর শোক প্রকাশ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হাদীর মৃত্যুতে বাংলাদেশ পিপলস পার্টির গভীর শোক প্রকাশ

|| নিজস্ব প্রতিবেদক ||ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ সংগঠক শরীফ উদ্দীন হাদীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান ও মহাসচিব মো. নুরুল হুদা। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় পার্টির পক্ষ থেকে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, শরীফ উদ্দীন হাদীর এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানাচ্ছি।নেতৃদ্বয় আরও বলেন, শরীফ উদ্দীন হাদী ছিলেন একজন দেশপ্রেমিক এবং সাহসী কণ্ঠস্বর। ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি এদেশের মানুষের অধিকার রক্ষায় এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তার এই অকাল মৃত্যু দেশের তরুণ প্রজন্মের জন্য এক অপূরণীয় ক্ষতি।তারা আরও বলেন, "হাদী ক...
আরবি ভাষাকে ‘ইকোনমিক টুলস’ হিসেবে কাজে লাগানো যেতে পারে: শিক্ষা সচিব
জাতীয়, রাজধানী, সর্বশেষ

আরবি ভাষাকে ‘ইকোনমিক টুলস’ হিসেবে কাজে লাগানো যেতে পারে: শিক্ষা সচিব

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার একাধিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। ইসলামী ভাবধারা সংরক্ষণে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে আরবি ভাষা প্রসারে নানামুখী কর্মসূচি চালু করা হয়েছে। তিনি বলেন, আরবি ভাষাকে শুধু একটি ভাষা হিসেবে নয়, বরং কার্যকর দক্ষতা ও অর্থনৈতিক সম্ভাবনাময় একটি হাতিয়ার হিসেবে দেখতে হবে। আরবি ভাষাকে ইকোনমিক টুলস হিসেবে কাজে লাগানো সম্ভব।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশ্ব আরবি ভাষা দিবস ২০২৫ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইমাম ও খতিবদের উদ্দেশে সচিব বলেন, মসজিদে খুতবার সময় আর...
তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর হাদীর ইন্তেকাল: দেশ-জাতি এক সম্ভাবনাময় যোগ্য নেতৃত্ব হারালো _ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর হাদীর ইন্তেকাল: দেশ-জাতি এক সম্ভাবনাময় যোগ্য নেতৃত্ব হারালো _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাইযোদ্ধা ও তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, অসাধারণ বিপ্লবী ও প্রতিবাদী মাজলুম মানবতার পক্ষে আগামীদিনের সম্ভাবনাময় নেতৃত্বের বিদায়ে গোটা জাতি এক স্পষ্ট ও সত্যভাষী যোগ্য নেতৃত্বকে হারালো। গোটা জাতি গভীরভাবে শোকাহত তাদের হৃদয়ের কলিজার টুকরা হাদীর জন্য। অতি অল্প বয়সে জাতির হৃদয় জয় করেছিল হাদী। মানবতার পক্ষে, মাজলুমের পক্ষে তাঁর বৈপ্লবিক ও প্রতিবাদী বক্তব্য আগামীদিনের বিপ্লবীদের পথ দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ গো...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গুগলে ক্যারিয়ার ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনুপ্রেরণার সন্ধ্যা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গুগলে ক্যারিয়ার ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনুপ্রেরণার সন্ধ্যা

|| নিজস্ব প্রতিবেদক ||প্রযুক্তির বৈশ্বিক আকাশে উড়বার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা তরুণদের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করে “ইনসাইড গুগল: ক্যারিয়ার পথ, কর্মসংস্কৃতি ও নিয়োগ প্রক্রিয়া” শীর্ষক এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা।এই আয়োজনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুগল এলএলসি-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. হাসানুল আজিজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের মারকুয়েট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি অর্জনের যাত্রাপথ তিনি তুলে ধরেন প্রাঞ্জল ও আন্তরিক ভাষায়। তার অভিজ্ঞতার গল্পে মিশে ছিল অধ্যবসায়, শিখনের আনন্দ ও বিশ্বমঞ্চে পৌঁছানোর দৃঢ় প্রত্যয়।আলোচনায় শিক্ষার্থীদের সামনে উন্মোচিত হয় আন্তর্জাতিক প্রযুক্তি খাতে...