সিরাজগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা'র উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জ আয়োজিত মেলাটির উদ্বোধন শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে শ্রেষ্ঠ কৃষককে পুরস্কার প্রদান করা হয়। সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা কৃষি অফিসের সন্মুখে আয়োজিত মেলাটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার পরে উদ্বোধকসহ অতিথিরা মেলার ২০টি স্ট...










