খুলনায় আদালতের সামনে জোড়া হত্যাকাণ্ড: র্যাবের অভিযানে একজন গ্রেপ্তার
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী মো. ইজাজুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নিস্তার আহমেদ।তিনি জানান, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে, যা পুরো নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।ঘটনার পরপরই র্যাব-৬ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে ...










