শনিবার, ফেব্রুয়ারি ২৮

সারাদেশ

হজ্জ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দর ভোগান্তি দূর হবে, মন্ত্রী আফরোজা খানম রিতা
জাতীয়, প্রবাস, সর্বশেষ, সারাদেশ

হজ্জ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দর ভোগান্তি দূর হবে, মন্ত্রী আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||হজ্জ ও প্রবাসী যাত্রীদের যেন বিমানবন্দরে আর কোনো হয়রানি বা ভোগান্তির মুখে পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার কার্যকর ও যুগোপযোগী ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, হজ্জযাত্রী ও বিদেশগামী কর্মীরা দেশের অর্থনীতি ও মর্যাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যাত্রাপথ সহজ ও নিরাপদ করতে বিমানবন্দরগুলোতে জনবল সংকট দূর করা, ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং একীভূত সেবা নিশ্চিত করা হবে।তিনি আরও জানান, দালালচক্রের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে, যাতে যাত্র...
রমজান উপলক্ষে ইবি ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রমজান উপলক্ষে ইবি ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা

|| ইবি প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য অর্থ ও ব্যাখ্যাসহ আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন করতে যাচ্ছে শাখা ছাত্রশিবির। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কারের ব্যবস্থা।রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছ...
একুশে গণতন্ত্র ও আত্মপরিচয়ের অঙ্গীকারে খুলনায় বিএনপির আলোচনা ও শ্রদ্ধা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

একুশে গণতন্ত্র ও আত্মপরিচয়ের অঙ্গীকারে খুলনায় বিএনপির আলোচনা ও শ্রদ্ধা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। নেতারা বলেছেন, একুশ শুধু শোকের স্মারক নয়, এটি জাতির আত্মপরিচয় ও গণতান্ত্রিক চেতনার উৎস।শনিবার (২১ ফেব্রুয়ারি) মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম থেকেই জাতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। একুশের চেতনা ধারণ করে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দল অঙ্গীকারবদ্ধ বলেও তারা উল্লেখ করেন।সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা...
বাজার তদারকিমূলক অভিযানে বাঁধা প্রতিরোধে মানিকগঞ্জ ক্যাবের স্মারকলিপি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বাজার তদারকিমূলক অভিযানে বাঁধা প্রতিরোধে মানিকগঞ্জ ক্যাবের স্মারকলিপি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ভোক্তা-অধিকার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এসব অভিযানে সম্প্রতি ঢাকায় সরকারি কাজে বাধা প্রদান, হইচই সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা কমিটি।এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং বাজার তদারকিমূলক অভিযান নির্বিঘ্ন রাখতে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করে ক্যাব জেলা কমিটি। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করে নানা দাবী তুলে ধরেন ক্যাব জেলা কমিটির সদস্যরা।ক্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় সৃষ্ট পরিস্থিতি ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য অত্যন্ত উদ্বেগজনক দৃষ্টান্ত। সরকারি দায়িত্ব পালনের সময় বা...
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটির শ্রদ্ধা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটির শ্রদ্ধা

|| নিজস্ব প্রতিবেদক ||শহিদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষাশহিদদের স্মরণে জাতীয় ও  বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ এবং শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা পরবর্তী ৫২টি ভাষায় 'মা' শব্দ দিয়ে লিডিং ইউনিভার্সিটি চত্বরে নির্মিত শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।শোভাযাত্রা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ শ...
মানিকগঞ্জ–১ আসনের নবনির্বাচিত এমপি এস এ জিন্নাহ কবিরকে প্রেসক্লাবের শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ–১ আসনের নবনির্বাচিত এমপি এস এ জিন্নাহ কবিরকে প্রেসক্লাবের শুভেচ্ছা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ–১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এস জিন্নাহ কবির-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচাবাজার এলাকার নিজ বাসভবনে এক আন্তরিক শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানানো হয় এবং তার সফলতা কামনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহনুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।শুভেচ্ছা গ্রহণকালে এমপি এস এস জিন্নাহ কবির মানিকগঞ্জের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদি...
ইবিতে মাতৃভাষা দিবসে ছাত্রশিবিরের আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে মাতৃভাষা দিবসে ছাত্রশিবিরের আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা

|| ইবি প্রতিনিধি ||আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আঞ্চলিক ভাষায় ‘আমার কাছে আমার জেলাই সেরা’ শীর্ষক এক ব্যতিক্রমী রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার প্রতি সম্মান ও বিনোদনের মেলবন্ধন ঘটাতে এই আয়োজন করা হয়।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী, ময়মনসিংহ, সিলেট, বগুড়া, গোপালগঞ্জ, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা ও নীলফামারী জেলার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিতার্কিকরা প্রত্যেকে নিজ নিজ আঞ্চলিক ভাষায় নিজেদের জেলাকে সেরা প্রমাণ করার জন্য মজার ছলে নানা যুক্তি উপস্থাপন করেন।অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ...
বিনম্র শ্রদ্ধায় খুলনায় একুশে পালন, জেলা প্রশাসনের বহুমুখী কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ

বিনম্র শ্রদ্ধায় খুলনায় একুশে পালন, জেলা প্রশাসনের বহুমুখী কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।একুশের প্রথম প্রহরে নগরীর শহীদ হাদিস পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ও জেলা ইউনিট, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদ, কেডিএ, চেম্বার অব কমার্স, আইনজীবী সমিতি, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেস...
মানুষের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন: ব্যারিস্টার আরমান এমপি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানুষের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন: ব্যারিস্টার আরমান এমপি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঢাকা–১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেছেন, মানুষের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন থাকবো। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছেন বলে মন্তব্য করেন তিনি।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ জেলা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পিতা শহীদ মীর কাসেম আলী–এর কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার আরমান বলেন, “সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন থাকবো। অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত আছি। আমরা জান দিব, তবু জুলাই দিব না।”তিনি আরও বলেন, “শহীদ হাদি ভাইয়ের বিচার এ মাটিতেই হতে হবে। আবু সাঈদের বিচারও এই মাটিতেই হতে হবে।”তিনি দাবি করেন, “আমরা শহীদের বংশধর। অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব। আমরা লক্ষ্যে পৌঁছাব—হয়তো মরে যাবো, তবুও পিছু হটবো না...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব

|| বেরোবি প্রতিনিধি ||মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০ টায় বেরোবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকার, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য, কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।...