Thursday, October 15

সারাদেশ

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন—কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার এবং নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আলহাজ্ব আঃ আজিজ।পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, ঠিক কোন মামলায় এবং কখন কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।তবে এর আগে গত ১৫ আগস্ট শনিবার ছাত্রলীগের নেতাকর্মীদের এক ঝটিকা মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল।...
চিলমারীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন, আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং তাঁর মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হানিফার সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাদাকাত সাজু, জোবায়দুল হক, সদস্য বদরুদ্দোজা বুলু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, সামসুদ্দীন, রানজু, যুবদলের আহ্বায়ক ইউনুস, সাবেক সভাপতি আমজাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখতারুজ্জা...
বদলগাছীতে খাস পুকুর দখলে নিয়ে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে খাস পুকুর দখলে নিয়ে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁপাডাল মৌজায় ইজারা ছাড়াই সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব ভুট্টুর বিরুদ্ধে। সরকারি নথিতে পুকুরটি ইজারাবিহীন থাকলেও সেখানে নিয়মিত মাছ চাষ চলায় সরকারি সম্পত্তি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাডাল মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪৬৯ নম্বর দাগে প্রায় ৫৮ শতাংশ জমির ওপর পুকুরটি অবস্থিত। ১৪৩৩ থেকে ১৪৩৫ সন মেয়াদে উপজেলার বিভিন্ন খাস পুকুর ইজারা দেওয়ার লক্ষ্যে একাধিকবার বিজ্ঞপ্তি ও প্রকাশ্য নিলামের আয়োজন করা হলেও এই পুকুরটির জন্য কোনো ইজারাদার পাওয়া যায়নি। পরবর্তীতে গত ২৭ জুলাই ২০২৬ তারিখে অবশিষ্ট সময়ের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তা ইজারা হয়নি।স্থানীয় ...
ক্রিসেন্ট জুট মিল চালুর দাবিতে খালিশপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ক্রিসেন্ট জুট মিল চালুর দাবিতে খালিশপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বন্ধ ক্রিসেন্ট জুট মিল লিজ নেওয়ার পর পাটকল চালু না করে সেখানে মুরগির ফিড কারখানা স্থাপনের উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে বিক্ষোভ ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা দ্রুত ফিড কারখানার কার্যক্রম বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে পুনরায় পাটকল হিসেবে চালুর দাবি জানিয়েছেন।শনিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় খালিশপুরে ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএ এবং শ্রমিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন বন্ধ হয়ে যাওয়া প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা।বিকাল ৫টার দিকে বিভিন্ন বন্ধ পাটকলের শ্রমিকরা ক্রিসেন্ট গেটে জড়ো হন। পরে তারা মিলটি পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে বিকাল সাড়ে ৫টায় প্রধান ফটকের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।...
বদলগাছীতে গরম পানিতে ঝলসে গেল স্কুলছাত্রীর শরীর: চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বদলগাছীতে গরম পানিতে ঝলসে গেল স্কুলছাত্রীর শরীর: চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে ফুটন্ত গরম পানি পড়ে আমিনা (১১) নামে এক স্কুলছাত্রীর শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে। পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীর জীবন এখন সংকটাপন্ন। অর্থাভাবে উন্নত চিকিৎসা ব্যাহত হওয়ায় এখন তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে অসহায় পরিবার।জানা গেছে, আমিনা বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর (সোনাপাড়া) গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। গত কয়েকদিন আগে অসাবধানতাবশত রান্নাঘরে রাখা ফুটন্ত গরম পানি তার গায়ের ওপর পড়ে যায়। এতে তার পিঠ, বুক ও হাতসহ শরীরের একাংশ মারাত্মকভাবে পুড়ে যায়। দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বেশ কিছু অংশ গভীরভাবে ক্ষতবিক্ষত হয়েছে এবং দ্রুত দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসা প্রয়োজন।আমিনার বাবা একজন সাধারণ মোবাইল ম...
সলঙ্গায় মাও. ইসমাইল (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় মাও. ইসমাইল (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||ইসলামী আন্দোলন বাংলাদেশ সলঙ্গা থানা শাখার আয়োজনে সর্বজন শ্রদ্ধেয় মাও. ইসমাইল (রহ.)-এর কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ আসর জগন্নাথপুর বড় মসজিদে এই কর্মসূচি পালিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘুড়কা ইউনিয়ন শাখার সভাপতি মাও. মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আন্দোলনের সভাপতি মাও. শাহ আব্দুল্লাহ মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলন ও দ্বীনের খেদমতে মাও. ইসমাইল (রহ.) যে অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয়। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের আলেম ও সাধারণ মানুষের জন্য এক অনুকরণীয় আদর্শ।”সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আন্দোলনের সাবেক সহ-সভাপতি মাও. জিয়াউল হক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি গাজী আইনুল হক, ইসলামী ছাত্র...
নাগেশ্বরীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকালে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক।সভায় বক্তারা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করেন এবং...
সুবিপ্রবির উপাচার্যের সঙ্গে সুনামগঞ্জের দুই মাদ্রাসা প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সুবিপ্রবির উপাচার্যের সঙ্গে সুনামগঞ্জের দুই মাদ্রাসা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

|| নিজস্ব প্রতিবেদক ||সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. জাকির হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুই বিশিষ্ট মাদরাসা প্রধান।শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।শুভেচ্ছা জানানো শিক্ষাবিদ দুজন হলেন—জগন্নাথপুরের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ এবং সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ। অধ্যক্ষ ড. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইনের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নেহধন্য প্রাক্তন শিক্ষার্থী এবং ...
সুবিপ্রবি শিক্ষার্থীরা একদিন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বজুড়ে সুনাম ছড়াবে: উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সুবিপ্রবি শিক্ষার্থীরা একদিন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বজুড়ে সুনাম ছড়াবে: উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বমঞ্চে দেশ ও জাতির জন্য বিরল সম্মান বয়ে আনবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জস্থ সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপাচার্য বলেন, “আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং এর ব্যবহার ছাড়া কোনো বিকল্প নেই। একদিন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন সুনাম নিয়ে আসবে, যা পুরো বিশ্ব দেখবে। যেমন ইরান আজকে প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি সাধন করে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। আমি বিশ্বাস করি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...
শিবালয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা ও র‍্যালি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা ও র‍্যালি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‘মাদক সেবন করে যে—অকালে মরে সে, চল সবাই ঐক্য গড়ি, মাদককে বয়কট করি’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রূপসা মাদক নির্মূল কমিটির আহবায়ক প্রফেসর আব্দুস সাত্তার ও সদস্য সচিব মজিবুর রহমানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি এস এ জিন্নাহ কবীর।উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্...