রবিবার, মার্চ ১

সারাদেশ

রাসূল (সা.)-কে কটুক্তির প্রতিবাদে এনায়েতপুরে ওলামা পরিষদের মহাসমাবেশ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

রাসূল (সা.)-কে কটুক্তির প্রতিবাদে এনায়েতপুরে ওলামা পরিষদের মহাসমাবেশ

|| থানা প্রতিনিধি, এনায়েতপুর, সিরাজগঞ্জ ||রাসুলুল্লাহ হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ওলামা পরিষদের আয়োজনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-সহ সকল শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।এনায়েতপুর থানা ওলামা পরিষদের সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা ওলামা পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোতালেবুর রহমান সাঈদী, সহ-সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মাও: আব্দুল গফুর, প্রধান উপদেষ্টা হাফেজ মুফতি আঃ রউফ। এতে সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সাত্তার-সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকসহ অত্র অঞ্চলের আলেম-ওলামা উপস্থিত ছিলেন।সমাবেশ থেকে ভারতীর পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির ...
মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান বিমানবন্দরে গ্রেপ্তার 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান বিমানবন্দরে গ্রেপ্তার 

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে গ্রেপ্তার করেছেন বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। ওসি মোঃ তছলিম উদ্দিন জানান, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুব হত্যা মামলার অন্যতম আসামি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষে নিহত পৃথক দুইটি মামলার আসামী আজহার অমিত প্রান্ত। সোমবার দুপুরে দেশত্যাগের সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশ মাধবদী থানাকে অবগত করলে থানা পুলিশ দ্রুত বিমানবন্দরে পৌঁছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মাধবদী থানা পুলিশের কাছে আজহার অমিত প্রান্তকে সোপর্দ করে।এদিকে প্রান্ত গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে খ...
নরসিংদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ২জনের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ২জনের মৃত্যু

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||নরসিংদীতে ফ্রেশ কোম্পানির পিকআপ ও মোটরসাইকেলে সংঘর্ষে দারুল কালাম সিফাত (২৬) ও একরাম হোসেন সোহেল(২৮) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার।নিহত সিফাত মরজাল এলাকার আখতারুজ্জামানের ছেলে ও একরাম সদর উপজেলার চিনিশপুর এলাকার ইকবাল ফকিরের ছেলে।ওসি সোহেল সারোয়ার বলেন, দুপুরে ফ্রেশ কোম্পানির একটি পিকআপ ভৈরব থেকে মরজাল বাসস্ট্যান্ড সড়ক হয়ে ঢাকার দিকে চাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে মোটরসাইকেলটি আসছিল। এতে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে গাড়ির চাকা পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। এঘটনায় পিকআপ-সহ চালককে আটক করা হয়েছে। ওসি আরও জনান, দুইজনের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ...
বকশীগঞ্জে ভুয়া সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে প্রতারণা: অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে ভুয়া সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে প্রতারণা: অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

|| নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে "সহযোগী মুক্তিযোদ্ধা" বানানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুর ইসলাম, নুরুল হক, আবদুল কুদ্দুস, ও আলমাছ আলী প্রমুখ বক্তব্য রাখেন। তারা জানান, বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের মোর্শেদুজ্জামান চান মিয়া সরকার ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক মানুষকে "সহযোগী মুক্তিযোদ্ধা" বানানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতিজনের কাছ থেকে ৩,৫০০ টাকা করে আদায় করেছেন।এই প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা এবং তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।...
বেলকুচিতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| থানা প্রতিনিধি, বেলকুচি, সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জের বেলকুচিতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৪ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বেলকুচি উপজেলা ও পৌরসভা শাখা।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বেলকুচি উপজেলার চালাস্থ বেলকুচি কেন্দ্রীয় শ্রী শ্রী কালিমাতা ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুজয় কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রাজবংশীর সার্বিক তত্ত্বাবধানে আসন্ন শারদীয় দূর্গা পূজা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের লক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি কুমার মিত্র সঞ্চালিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির...
বকশীগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন
সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

|| নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুল্লাহ সওদাগর বিপ্লবকে সভাপতি, মাহমুদুল হাসান মিলনকে সাধারণ সম্পাদক এবং মনিরুজ্জামান মনিরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ১১ সদস্যের এই কমিটির অনুমোদন দেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জারনিজ এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।মেয়াদ শেষ হওয়া কমিটি বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আবদুল কাইয়ুম, সহ-সভাপতি আবদুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সরকার রাসেল, দপ্তর সম্পাদক আমজামুল হক সুরুজ, কোষাধ্যক্ষ হামিদুল্লাহ এবং সদস্য নজরুল ইসলাম সওদাগর ও সাইফুল ইসলাম শাকিল তালুকদার।...
জিআই পণ্যের স্বীকৃতি পেলো ভোলার মহিষের দুধের কাঁচা দই
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

জিআই পণ্যের স্বীকৃতি পেলো ভোলার মহিষের দুধের কাঁচা দই

ভোলা জেলার মহিষের দুধের কাঁচা দই জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই দইকে জিআই-৫৫ নম্বরে অর্ন্তভূক্ত করা হয়েছে। এ জেলার চরাঞ্চলের মহিষের দুধের কাঁচা দই অন্তত দুইশত বছরের ঐতিহ্য।জানা গেছে, ঐতিহ্যবাহী ভোলার এই কাঁচা দইকে জিআই পণ্যের স্বীকৃতির জন্য ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ভোলার জেলা প্রশাসক পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করেন। ওই আবেদনের ভিত্তিতে ২৯ নম্বর শ্রেণিতে ভোলার মহিষের দুধের কাঁচা দই জিআই-৫৫ হিসেবে স্বীকৃতি পায়।গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর ভোলার মহিষের দুধের কাঁচা দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে তালিকা প্রকাশ করে।এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান গণমাধ্যমকে বলেন, মহিষের দুধের কাঁচা দই ভোলার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি পণ্য। যার জন্য এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে আব...
ইবি তালাবার উদ্যোগে “সিরাত পাঠ প্রতিযোগিতা”
ধর্ম ও দর্শন, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি তালাবার উদ্যোগে “সিরাত পাঠ প্রতিযোগিতা”

|| বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইবি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার উদ্যোগে "সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৪" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুষ্টিয়ার নারিকেলতলাস্থ দিগন্ত মিলনায়তনে এ উপলক্ষে একটি সুন্দর আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে ইভেন্টের মধ্যে ছিলো- ক্বিরাত পর্ব, আযান পর্ব, নাতে রাসূল (সা.) পর্ব ও ইসলামী সংগীত পর্ব।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ‌ের প্রফেসর ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মাসউদ আল মাহদী, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং প্রফেসর ড. কামরুল হাসান।সংগঠনের ইবি শাখার সভাপতি ও দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের মহাপরিচালক কাইয়ুম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবি তালাবার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ ও সাংগঠনিক সম্প...
নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি হারুন-অর-রশিদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি হারুন-অর-রশিদ

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী জেলা জাতীয়তাবাদী মৎস্যদলের সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোঃ হারুন-অর-রশিদকে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সভাপতি এবং এ.টি.এম আব্দুল আল হুসাইনকে বিদ্যুৎসাহি সদস্য মনোনীত করা হয়।মোঃ হারুন-অর-রশিদ সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন , অভিভাবক, রাজনৈতিক ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।এলাকাবাসীর প্রত্যাশা মোঃ হারুন-অর-রশিদের নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। কলেজের উন্নয়নসহ স...
সেনা কর্মকর্তা হত্যায় মূল হোতাসহ গ্রেফতার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সেনা কর্মকর্তা হত্যায় মূল হোতাসহ গ্রেফতার ২

কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার ঘটনায় মূল হোতাসহ আরও দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮), ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)। এ নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা...