মঙ্গলবার, এপ্রিল ২১

সারাদেশ

উলিপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইটি বন্ধ ঘোষণা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইটি বন্ধ ঘোষণা

|| জাহিদ খান || জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া পরিচালিত দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটা বন্ধ করে দিয়েছে। শনিবার (১৫ মার্চ) উলিপুর উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে তবকপুর এলাকায় অবস্থিত "এম আর বি ব্রিকস" এবং "এম এস বি ব্রিকস" নামক ইটভাটাগুলোর স্থাপনা ভেঙে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ, আনসার বাহিনী এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ ...
সিরাজগঞ্জ শহরে দেয়াল ধসে ২জন নির্মাণ শ্রমিক নিহত, আহত ২
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ শহরে দেয়াল ধসে ২জন নির্মাণ শ্রমিক নিহত, আহত ২

|| মোহাম্মদ রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ শহরে রাস্তার ড্রেন নির্মাণ করতে গিয়ে কাজের সময় বাড়ির দেয়াল ধসে পড়ে ২জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২জন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শাহেদ নগর বেপারী পাড়া মহল্লার শাহজাহান আলীর বাড়ির দেয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের একজন সদর উপজেলার বহুলি ইউনিয়ন ও গ্রামের পঞ্চদাসের ছেলে কোমল চন্দ্র দাস (৩৫) এবং অপরজনের পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক কমল চন্দ্র জানান। সকাল থেকেই পৌরসভার ড্রেন নির্মাণ কাজ চলছিল হঠাৎ পাশের বাড়ির দেয়াল ধসে এই মৃত্যুর ঘটনা ঘটে।...
নাগেশ্বরীর সাবেক মেয়র আলহাজ্ব আঃ রহমান মিয়ার ইন্তেকাল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর সাবেক মেয়র আলহাজ্ব আঃ রহমান মিয়ার ইন্তেকাল

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী পৌরসভার দুই বারের নির্বাচিত সাবেক মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আঃ রহমান মিয়া আর নেই। তিনি আজ শনিবার (১৫ মার্চ) ভোরে চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকা নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি এক স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আঃ রহমান মিয়া দীর্ঘদিন ধরে নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা আজ বিকেল সাড়ে ৩টায় নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।তাঁর মৃত্যুতে নাগ...
বগুড়ায় প্রতিবেশীর বিরুদ্ধে ৬ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় প্রতিবেশীর বিরুদ্ধে ৬ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

|| মোস্তফা আল মাসুদ| জেলা প্রতিনিধি (বগুড়া) ||দেশে আছিয়ার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। দুই শিশুর মধ্যে একজনের রক্তক্ষরণ হচ্ছে, অপরজন জ্বরে আক্রান্ত। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।শনিবার (১৫ মার্চ) সকালে মামলার বিষয় নিশ্চিত করে কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, নুরু ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে খাবারের প্রলোভন দেখিয়ে শিশু দুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।এর আগে গত বুধবার (১২ মার্চ) উপজেলার পাইকড় ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ শুক্রবার রাতে দুই শিশুকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করায়।নুরু ইসলাম উপজেলার পাইকড় ইউনিয়নের বাসিন্দা ও পেশায় কৃষি শ্রমিক।এজাহারের বরাতে পুলিশ সূত্র জানায়, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল। এ সম...
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপি সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৮৫/৩ এস-এর কাছে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) বিশেষ টহল দল এ অভিযান চালায়।বিজিবির তথ্যমতে, পাচারের গোপন খবর পেয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষ টহল দল দ্রুত অভিযানে নামে। অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।বিজিবি দল পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে৫টি ভারতীয় NX-200 ATHENA...
বগুড়ায় পারভেজ হত্যা মামলার ২ আসামী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পারভেজ হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকার পাড়া আর্ট কলেজের দক্ষিণ পার্শে পূর্ব বিরোধের কারনে একই এলাকার বিবাদীগণ ভিকটিম পারভেজ (২১) কে ও তাহার বন্ধু আতিকুলকে ধারালো চাকু দিয়ে পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে জখমীদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভিকটিম পারভেজ মৃত্যুবরণ করেন।উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে এজাহার নামীয় ৩ জন আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ডিবির একটি দল গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে ঢাকা জেলার দঃখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান করে মামলার এজাহার নামীয় আসামী মোঃ হিরু (২৫), পিতা মোঃ সাইদুল ইসলাম, মোঃ নিশাদ (২০), পিতা মোঃ মানিক, উভয় সাং চকলোকমান খন্দকারপাড়া, থানা-শাহজাহানপুর, গ্রেফতার করেন।আসামীরা আদালতে স্বীকারোক্তীমুলক জবানবন্দি প্রদান কর...
নাগেশ্বরীতে অজ্ঞান অবস্থায় উদ্ধার অটো চালক, সন্দেহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে অজ্ঞান অবস্থায় উদ্ধার অটো চালক, সন্দেহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের হামলা

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদের হল রুমের বারান্দায় ১৪ মার্চ সন্ধ্যা ৭টায় একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পান সহকারী অধ্যাপক ও সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে তাকে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করেন।পরবর্তীতে তার ছবি ও ঘটনার বিবরণ কয়েকজন ফেসবুকে শেয়ার করলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। জানা যায়, তার নাম মো: শফিকুল ইসলাম (৪৬), বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বানির খামারে। তিনি একজন মিশুক (অটোরিকশা) চালক।জানা গেছে, শফিকুল ইসলাম কুমরপুর থেকে যাত্রী নিয়ে নাগেশ্বরী আসেন। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে অজ্ঞান করে তার মিশুকটি ছিনতাই করেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত শফিকুলের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেছে।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল...
ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের নেতৃত্বে পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে, পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজ এবং আশপাশের ফসলি জমি ও ভূমিহীন পরিবারের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ে।স্থানীয়রা বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আস...
নাগেশ্বরী উপজেলা জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী উপজেলা জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও "রমাদানুল মোবারকের গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৪ মার্চ) নাগেশ্বরী কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব আনোয়ারুল ইসলাম, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৫ কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী।আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের ফজিলত ও গুরুত্ব তুলে ধরেন। রোজা মানুষের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষাকে জ...
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ মার্চ) নাগেশ্বরী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি উমর ফারুক, বাংলাদেশ বেসরকারী শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাম মাষ্টার, বিএনপি নেতা আশরাফ হোসেন আপেল, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবর রহমান প্রমুখ।বক্তারা বলেন, সাংবাদ মাধ্যমের স্বাধীনতা মত প্রকাশে স্বাধীনতা যায়যায়দিন পত্রিকা ডিক্লেয়ারেশন বাতিলের করে কি প্রমাণ করতে চান? অনতিবিলম্বে প্রত্রিকার ডিক্লেয়ারেশন ফিরিয়ে দিয়ে পত্রিকা প্রকাশের ব্যাবস্থা গ্রহণ করতে সরকারের সংস্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।...