তজুমদ্দিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ
|| তজুমদ্দিন ভোলা প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে তৌহিদী মুসলিম জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাঁজায় নজিরবিহীন ইসরায়েলী আগ্রাসী বাহিনীর বর্বরোচিত হামলা ও হত্যা এবং ভারতে মুসলিমদের নির্বিচারে নিপীড়ন, নাগপুরে মুসলিম হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে উত্তর বাজার গিয়ে সমাপ্ত হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আমীর মাওলানা আবদুর রব, খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক, সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি জাফর আহমদ, সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদ...










