Friday, July 17

সারাদেশ

নরসিংদীতে হত্যা ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে হত্যা ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীতে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামী মোঃ সবুজ ওরফে সেলিম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (২৩ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।এর আগে রবিবার দিনগত রাত সাড়ে ১২ টায় শিবপুরের কামরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোঃ সবুজ ওরফে সেলিম, নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, মো: সবুজ ওরফে সেলিমের বিরদ্ধে ডিএমপি'র ভাষানটেক থানা, গাজীপুরের শ্রীপুর থানা এবং পলাশ থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত সাড়ে ১২ টায় অভিযান চালিয়ে শিবপুরের কামরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে পলাশ থানা...
‎নাগেশ্বরীতে নানা আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

‎নাগেশ্বরীতে নানা আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সোমবার (২৩ জুন) উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির কার্যক্রম আরম্ভ হয়।‎‎কাব কার্নিভাল অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।‎‎এ সময় প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, স্কাউট সম্পাদক-প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফ...
সিরাজগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড, ৪জনের যাবজ্জীবন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড, ৪জনের যাবজ্জীবন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৩ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেকুল ইসলাম তারেক সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার বাসিন্দা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, একই এলাকার সেলিম রেজা, বাদল সেখ, নজরুল ইসলাম এবং সাইদুল ইসলাম খান। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল জানান, মামলার ১৮ আসামির মধ্যে পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়। অপর ১৩ জনকে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।মামলার অভিযোগপত্রে বলা হয়, নিহত ...
‎নাগেশ্বরীতে শিশু অধিকার বাস্তবায়নে সলিডারিটির সংলাপ অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

‎নাগেশ্বরীতে শিশু অধিকার বাস্তবায়নে সলিডারিটির সংলাপ অনুষ্ঠিত

‎||‎ মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে শিশু অধিকার বাস্তবায়নে গণ জবাবদিহিতা বিষয়ে সলিডারিটি ওয়াই মুভিজ প্রজেক্টের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলা হলরুমে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতা সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি-সিডা-এর অর্থায়নে সলিডারিটির সভাপতি এ্যাড. উর্মিলা চক্রবর্তীর সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।‎এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, উপ পরিচালক আলেয়া বেগম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুব্রত ভট্টাচার্য, প্রভাষক শাহানা আক্তার বানু, সলিডারিটি ওয়াই মুভিজ প্রজেক্ট কর্মকর্তা পবিত্র রায়, প্রভাষক সাহানা আক্তার বানু ছু...
বদলগাছীতে তিনব্যাপি জাতীয় ফলমেলার উদ্বোধন
কৃষি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে তিনব্যাপি জাতীয় ফলমেলার উদ্বোধন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে তিনব্যাপি জাতীয় ফলমেলার উদ্বোধন করা হয়েছে।"দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই " এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২৩ জুন) দুপুর ১২ টায় বদলগাছী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ আতিয়া খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক সাগর।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার সম্পাদক আশিক হোসেন, সদস্য এ,বি,এস রত...
খুলনায় ইরানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ইরানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর যায়নবাদী ইসরাইলের কাপুরুষোচিত ও বর্বরোচিত চলমান যুদ্ধ ও ইরানের পারমানবিক কেন্দ্রের উপর আমেরিকার সরাসরি হামলার প্রতিবাদে এবং ইসলামী ইরানের সাথে একাত্মতা এবং সংহতি প্রকাশের উদ্দেশ্যে খুলনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২৩ জুন) নগরীর পিকচারপ্যালেস মোড়ে আঞ্জুমান-এ-পাঞ্জাতানি ও জামিয়্যাতে মুহিব্বীনে আহ্লে বাইত-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।মাববন্ধনে বক্তারা বলেন, আজ ইরান এক অন্যায় হামলার শিকার হলেও মূল লক্ষ্য গোটা মুসলিম উম্মাহ। এই মুহূর্তে মুসলমানদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য ও সংহতি। মতের ভিন্নতা থাকলেও হৃদয়ে ভালোবাসা থাকতে হবে। বিভক্তি নয়, ঐক্য হোক আমাদের শক্তি।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, “ইরান আজ এক অন...
সবজি চাষে সফল সিরাজগঞ্জের কৃষক আব্দুল মুন্নাফ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সবজি চাষে সফল সিরাজগঞ্জের কৃষক আব্দুল মুন্নাফ

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে কৃষক আব্দুল মুন্নাফ নিজেকে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এমন সময় তাঁকে অর্থনৈতিক ও কারিগরী সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশের স্বনামধন্য টেকসই ও মজবুত বেসরকারি প্রতিষ্ঠান আশা নিমগাছি ব্রাঞ্চ। আব্দুল মুন্নাফ বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে আশা কর্তৃক পরিচালিত এস এম এপি ঋণ ৪০ হাজার টাকা গ্রহণ করে প্রথমে বাণিজ্যিকভাবে সবজি চাষে সফলতা অর্জন করেন। এরপর পুনরায় তিনি ৮০ হাজার টাকা ঋণ গ্রহন করে সাড়ে তিন বিঘা জমিতে শসা পটল করোলা ঝিঙ্গা চিচিঙ্গা লাউ চাষে জমিতে পলিমার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছেন।আজ সোমবার (২৩ জুন) সকালে মুন্নাফের কৃষি/সবজি বাগানে গেলেই জমিতে সারি সারি সবজির গাছ সবুজ বাগানে সেজেছে...
কেসিসি’র সাথে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভা
সর্বশেষ, সারাদেশ

কেসিসি’র সাথে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ জুন) সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার।সভায় খুলনাকে আরো পরিকল্পিত পরিবেশবান্ধব বাসযোগ্য মহানগরী হিসেবে গড়ে তুলতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে গণমানুষের ন্যায়সঙ্গত কয়েকটি চাহিদা তুলে ধরা হয় এবং চাহিদাগুলি পূরণে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়। চাহিদাগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নগর এলাকা সম্প্রসারণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, যানজট নিরসন, নদীবেষ্টিত খুলনাকে ঘিরে শহর রক্ষা বাঁধ ও ওয়াকওয়ে নির্মাণ এবং সৌন্দর্য্য বৃদ্ধি। এছাড়া জিয়া হলের স্থলে বহুমাত্রিক দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণ, বাংলা...
যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২য় শ্রেণির শিক্ষার্থী উর্মি
সর্বশেষ, সারাদেশ

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২য় শ্রেণির শিক্ষার্থী উর্মি

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোছা: উর্মি খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।রবিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ উর্মি খাতুন বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে ও বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, গতকাল রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হন।স্থানীয়রা নদীতে জাল ফেলে  খোঁজা খুঁজি করেও সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আজ সোমবার (২৩ জুন) সকাল ১০ টা থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে৷ নিখো...
বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ; গ্রেপ্তার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ; গ্রেপ্তার ২

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় অপহরণকারী চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বগুড়ায় সংঘবদ্ধ অপহরণ চক্রের কবলে পড়েন অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষক। ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা ও মোবাইল। আদায় করা হয় বিকাশে মুক্তিপণও। ঘটনার এক সপ্তাহ পর চক্রের মূল হোতাসহ দুজনকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। রবিবার (২২ জুন) দিবাগত রাতে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- রাবেয়া রিয়া ও তাঁর সহযোগী মানিক চন্দ্র সরকার। অভিযানে তাঁদের কাছ থেকে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।র‌্যাব কর্মকর্তা জা...