রবিবার, মার্চ ১

সারাদেশ

রায়পুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, ঘটনাস্থলে র‍্যাব ও সেনাবাহিনী
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, ঘটনাস্থলে র‍্যাব ও সেনাবাহিনী

|| নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাবেক মেম্বার মানিক মিয়া, ও কল্পনা বেগম। তারা আবিদ হাসান রুবেলের সমর্থক।পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর রাজি উদ্দিন আহমেদ রাজুর অপর সর্মথক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সব সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত ও ...
শুভেন্দু বাবুকে মোদী-হাসিনার রাজনীতি ছাড়তে বললেন বিএনপি নেতা বকুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শুভেন্দু বাবুকে মোদী-হাসিনার রাজনীতি ছাড়তে বললেন বিএনপি নেতা বকুল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামীলীগের নেতাকর্মী সবাইকে বিপদে ফেলেছেন। আজকে যদি সে দেশে থাকতেন, এরেস্ট হতেন, জেলে যেতেন, নেতাকর্মীরা কিছুটা মিছিল করার সুযোগ পেতো, মাঠে থাকতে পারতো। হাজার হাজার মানুষকে গুলি করে মেরে এই মহিলা পালিয়ে গিয়ে আওয়ামীলীগকে যেমন বিপদে ফেলেছেন, যারা নিহত হয়ছে তাদেরকে বিপদে ফেলেছেন, আজকে আমাদেরেকে বিপদে ফেলার জন্য ইন্ডিয়া বসে বসে চক্রান্ত করছেন। ফ্যাসিস শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে দেশে এনে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই চলবে।নরসিংদীর রায়পুরায় প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষো কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এসব কথা বলেন।শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার পলাশতলী বাজার ম...
আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল : আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল : আলীম

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত জনগণের কল্যাণের জন্য, আগামীর রাষ্ট্র হবে জনসাধারণের রাষ্ট্র, যেখানে কোনো অনিয়ম-দূর্নীতি থাকবে না, সবার সমঅধিকার থাকবে। শিক্ষার মান উন্নয়ন হবে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে আদাচাকি উচ্চবিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবু শাহীন মল্লিকের সভাপতিত্বে সভায় আমিরুল ইসলাম খান আলীম বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ স্বৈরশাসক দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে নিয়েছিল। ছাত্র-জনতা মিলে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। বিএনপি জনগণের ভোট নি...
রায়পুরায় মহান বিজয়, শহিদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় মহান বিজয়, শহিদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||রায়পুরা উপজেলায় মহান বিজয় দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরসহ বিভিন্ন দলের নেতাকর্মীগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারী ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।সভায় আগামী ১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার মধ্যে পালন করার জন্য গৃহীত নানা কর্মসূচ...
৫ কো‌টি গাছ রোপণের ঘোষণা দিলেন তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

৫ কো‌টি গাছ রোপণের ঘোষণা দিলেন তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||জাতীয়তাবাদী দল বিএন‌পি'র ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছ‌রে ৫ কো‌টি রেইন‌ট্রি রোপণ করা হ‌বে। খুলনায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা ব‌লেন তি‌নি। এ ছাড়া ক্ষমতায় গেলে খেলাধুলা‌কে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করারও ঘোষণা দেন বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান।সোমবার (২ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন ক‌রে খুলনা বিভাগীয় বিএন‌পি।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়ার সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির প্রচার...
শিবপুরে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

শিবপুরে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজানূর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ প্রমুখ।জানা গেছে, ২০০৭ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত উপজেলার ০৯ টি ইউনিয়নের নাগরিকদের স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। কতৃর্পক্ষ লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম উদ্যোগ নেয়া হয়। স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদ...
রায়পুরায় বিদ্যুৎ সাশ্রয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বিদ্যুৎ সাশ্রয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি।সভায় বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘দেশের টেকসই উন্নয়নের জন্য বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করা জরুরি। এর জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, উপজেলা বিএনপ...
হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কে তাদের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনা কবলিত গাড়িতে হাসনাত ও সারজিস কেউ ছিলেন না।ওইদি রাতে এ বিষয়ে ফেসবুকে নিজেদের ফেরিফায়েড আইডিতে স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তারা পোস্টে লেখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো, শহীদেরা মরে না।’এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাচেষ্টা, তা নিয়ে নানা ধরণের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে।এ ঘটনায় চট্টগ্রামের লোহাগারা থানায় একটি জিডিও করা হয়েছে।লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কীভাবে এই ...
বেলকুচিতে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের জন্য স্মরণসভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের জন্য স্মরণসভা অনুষ্ঠিত

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের জন্য স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, শহিদ পরিবারের সদস্য শহিদ হাফেজ সিহাবের পিতা মোঃ আব্দুল কুদ্দুস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস যুথি প্রমুখ।সভায়...
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ড্রীম হলীডে পার্কে বর্ণাঢ্য কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মীর মনির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন।বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা কমিটির সভাপতি কাজী মেহবুব ইয়াসিনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন, মাধবদী মহাবিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল বাতেন শাহীন, বিশিষ্ট শিল্পপতি দেলোয়ার হোসেন, নিরা...