সোমবার, মার্চ ২

সারাদেশ

বেলকুচিতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে মৌমাছির কামড়ে আনছার আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনছার আলী সরকার উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা গ্রামের সাদেক আলী সরকারের ছেলে। ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রানা আহাম্মেদ জানান, বিকালে ধানের চারা তোলার জন্য জমিতে যাচ্ছিলো, এমন সময় সগুনা কালিবাড়ী এলাকায় পৌছাঁলে মৌমাছির দল এসে আনছার আলীকে আক্রমন করে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত্যু ঘোষণা করেন।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: একেএম মোফাখখারুল ইসলাম জানান, মৌমাছির কামড়ে আক্রান্ত অবস্থায় আনছার আলীকে হাসপাতালে নিয়ে আসলে আমরা মৃত অবস্থায় ...
পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বস্তির শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বস্তির শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে এবং ইয়ুথ হাব ফাউন্ডেশনের সহযোগিতায় আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহরের রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্রি) শিশু-শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ শিক্ষা সামগ্রী বিতরণ হয়। এ উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ও কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান।অনুষ্ঠানে রেল স্টেশন সং...
নাটোরে বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাটোরে বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কর্মকর্তা (ওসি) অমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার মো. সোহেল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং একই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।ওসি অমিনুল হক বলেন, এ ঘটনায় রাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় আইনগত কাজ চলছে।উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তিপুর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজ...
বগুড়ায় বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া সদরের পলিটেকনিক্যাল সরকারি কলেজের সামনে বখাটের ছুরিকাঘাতে ফাহিম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধার পর এ ঘটনা ঘটে। নিহত ফাহিম সদরের চকফরিদ কলোনী এলাকার ফরহাদের ছেলে এবং ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র।ফাহিম ওইদিন রাত সাড়ে ৭ টার দিকে কোচিং শেষে বাড়িতে ফেরার সময় বগুড়া শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তাকে দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।নিহত ফাহিমের বাবা বলেন, আমরা জানতে পারি, ফাইম তার স্কুলের ভিতরে এক ছেলে এক মেয়েকে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য ধস্তাধস্তি দেখতে পায়। পরে ঘটনাটি সে তার স্কুলের শিক্ষককে জানায়। হয়তো সে অপরাধের কারণে আমার ছেলে খুন হয়েছে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ...
সিরাজগঞ্জের পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

|| নিউজ ডেস্ক ||আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও সিরাজগঞ্জের নয়টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের দারুল ইসলাম একাডেমি হলরুমে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড।জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ...
বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কানছগাড়ী এলাকায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মাহবুবর রহমান। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপির নির্বাহী সদস্য এ্যাড. আব্দুল...
রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী ||নরসিংদীর রায়পুরায় এবার স্ত্রীর শাবলের আঘাতে স্বামী আবুল কাসেম (৫২) নামে একব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌরসভার মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। আটকৃত ব্যক্তি হলেন, একই এলাকার নিহত আবুল কাসেমের স্ত্রী পাপিয়া সুলতানা (রুমা)। রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ ঘরে কাজ করার সময় স্ত্রী পাপিয়া সুলতানা রুমার সাথে কথা কাটাকাটি হয় তার স্বামী আবুল কাশেমের। একপর্যায়ে উত্তেজিত হয়ে পাপিয়া সুলতানা রুমা ঘরের কোনে থাকা শাবল দিয়ে আবুল কাশেমকে মাথায় একাধিক আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।ঘাতক স্ত্রী পাপিয়া সুলতানা রুমার ভাষ্যমতে– তিনি তার স্বামীর মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করেন। তারপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ঘটনাস্থলে...
বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে ৪ শিক্ষার্থী হাসপাতালে
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে ৪ শিক্ষার্থী হাসপাতালে

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ে দারোয়ানের সাথে এক ছাত্রের কথা কাটাকাটির জেড়ে মারপিট ও ধারালো চাকুর আঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটেছে। এতে এলাকায় উক্তেজনা বিরাজ করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়াকে মোটরবাইকে নিয়ে স্কুলে আসে বড় ভাই আজিম আকন্দ। স্কুল গেইটের দায়োয়ান আব্দুল আউয়াল মোটরসাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করতে না দিলেই শুরু হয় বাকবিতন্ডা। আজিম আকন্দ সিরাজগঞ্জ বিএল স্কুলের নবম শ্রেণির ছাত্র ও সমেসপুর গ্রামের সোনাউল্লার ছেলে।পরে মোটরসাইকেল বাহিরে রেখেই আজিম আকন্দ রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছোট বোনের স্কুলের আইডি কার্ড তৈরির বিষয়ে কথা বললে একশ টাকা লাগবে জানায়। তার ...
বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের থেকে বুঝে নিলেন স্বাদপন্থীরা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের থেকে বুঝে নিলেন স্বাদপন্থীরা

|| নিউজ ডেস্ক ||বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা স্বাদ কান্ধলভীর অনুসারীরা।রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।ইজতেমা ময়দান হস্তান্তরকালে গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন বলেন, প্রথম পর্বের ইজতেমা শেষ। এখন দ্বিতীয় পর্বের ইজতেমা করতে ময়দান মাওলানা স্বাদ কান্ধলভীর অনুসারীদের নিকট (৯ ফেব্রুয়ারি) হস্তান্তর করা হলো। ১৪-১৬ ফেব্রুয়ারির ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ করে ১৮ ফেব্রুয়ারি তারা ময়দান হস্তান্তর করবেন।ইজতেমা ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাজীপুর সিটি কপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, মাওলানা স্বাদ কান্ধ...
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আটক ৪০
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আটক ৪০

|| নিউজ ডেস্ক ||গাজীপুরসহ দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এ গাজীপুর জেলার পাঁচ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে।রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গতরাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। তাদের কাছ থেকে এখনো পর্যন্ত গ্রেফতার বা আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।...