নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান
|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||‘ফ্যাসিস্ট মুক্ত নাগেশ্বরী চাই’ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখা এক বিক্ষোভ ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে।বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, নাগেশ্বরী উপজেলার কিছু অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিস্ট চক্র গোপনে সক্রিয় রয়েছে। এ চক্র স্বাধীন মতপ্রকাশ, ন্যায়বিচার ও প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।স্মারকলিপিতে বিএনপি দাবি করে, উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক পলাতক থেকেও নিয়মিতভাবে বেতন-ভাতা উত্তোলন করছেন, অথচ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।স্ম...










