কামারখন্দে বোরোধানের সঠিক ফলন নির্ণয়ে নমুনা শস্য কর্তন ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বোরাধানের সঠিক ফলন নির্ণয়ের নিমিত্তে নমুনা শস্য কর্তন করা হয়েছে। সেইসঙ্গে পার্টনার প্রোগ্রামের আওতায় উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) সকাল হতে দুপুর পর্যন্ত কামারখন্দ উপজেলা কৃষি অফিসের হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।উক্ত নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা'র অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং কৃষিবিদ ড. মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ মশকর আলী প্রমুখ। উক্ত...










