Saturday, July 18

সারাদেশ

মানিকগঞ্জে গিলন্ড ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে গিলন্ড ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর থানায় গিলন্ড ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জেলা সদরে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।মোঃ শরীফ মিয়া সঞ্চালিত উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের মুরুব্বিরা বক্তব্য রাখেন। উদ্বোধনী দিনে খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইসলামী ব্যাংক জি এস ট্রেডার্স, পরিচালক ফিরোজ কবির ও তাসদিক ওয়াসিদ দল বনাম রাকিব হোসেন তুষার মোল্লা দল ঢাকা।৯০ মিনিটের খেলায় নিজেদের জালে তিনটি গোল জড়িয়ে ঢাকা থেকে আগত রাকিব হোসেন তুষার মোল্লা দল প্রতিপক্ষ দলের কাছে হেরে যায়।...
খুলনা নগরীতে ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সর্বশেষ, সারাদেশ

খুলনা নগরীতে ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর একটি ছাতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ছাতা উৎপাদনকারী বহুতল কারখানার গোডাউনে প্রথমে আগুন লাগে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনগত গভীর রাতে নগরীর বড় মির্জাপুর এলাকায় ‘রহমান ছাতা কোম্পানি’-তে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ভবনের তৃতীয় তলা থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন এলাকাবাসী। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার অন্যান্য তলায়। কারখানার বিভিন্ন তলায় তৈরি ছাতা, প্লাস্টিকের কাঁচামাল ও প্যাকিং সামগ্রী থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায় কয়েকগুণ।খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের খুলনা সদর দপ্তরের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে খুলনার দৌলতপুর, সোনাডাঙ্গা, এবং রূপসা থ...
ভূরুঙ্গামারীতে নৌকা বানিয়ে রাস্তায় ঝুলিয়ে দেওয়ায় আলীগ কর্মী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে নৌকা বানিয়ে রাস্তায় ঝুলিয়ে দেওয়ায় আলীগ কর্মী গ্রেফতার

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ আর কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাতের আধাঁরে রাস্তার মোড়ে লম্বা বাঁশের সাথে ঝুলিয়ে দিয়েছেন আওয়ামীলীগের দুই কর্মী। সাথে নিজেদের ছবি ও "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু " লেখা স্লোগান ডিজিটাল ব‍্যানারে প্রিন্ট করে লাগিয়ে দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নৌকাসহ ময়নাল হক (৩৫ ) নামের এক আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায়।এলাকাবাসী জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দ্বারা তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখে ওই এলাকার মৃত আব্দুস সামাদ এর ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। এবং নৌকার সাথে নিজেদের ছবি ও "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু " লেখা স্লোগান ডিজিটাল ব‍্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেয়। ...
খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে জামায়াতের মানববন্ধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে জামায়াতের মানববন্ধন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর ব্যস্ততম রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে ৩১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ হাজারো এলাকাবাসী অংশ গ্রহণ করেন। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি সাবেক কাউন্সিলর এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।সংশ্লিষ্টদের প্রতি অবিলম্বে এই সড়কের কাজ সম্পন্নের আহবান জানিয়ে তিনি বলেন, এই কাজের জন্য যদি কেউ চাঁদা চায় তাহলে এলাকাবাসীই তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ। এ কর্মসূচি থেকে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলারও হুমকি ...
ফুলবাড়ীতে ২৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ২৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২,৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—নাটোর জেলার লালপুর থানার ধানাইদহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাহ আলম (৪০) এবং পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর (নতুন রূপপুর) এলাকার সেলিম রেজার মেয়ে সানজিদা ইয়াসমিন (২০)।ফুলবাড়ী থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম। তিনি জানান, গ্রেফতারকৃতরা ইয়াবাগুলো পাবনায় বিক্রির উদ্দেশ্যে অটোরিকশায় করে খড়িবাড়ী বাজার সড়ক হয়ে কুড়িগ্রামের পথে যাচ্ছিলেন। পথিমধ্যে রাবাইতারী এলাকায় তাদে...
খুলনায় নবনিযুক্ত কর কমিশনারের সাথে কর আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নবনিযুক্ত কর কমিশনারের সাথে কর আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় নবনিযুক্ত কর কমিশনার জনাব শেখ মোঃ মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান কর আইনজীবী সমিতির সভাপতি এড. খান মনিরুজ্জামানসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।খুলনায় নতুন কর কমিশনার হিসেবে যোগদান করেছেন ১৮তম বিসিএস ট্যাক্সসেশনের কর্মকর্তা শেখ মোঃ মনিরুজ্জামান। গতকাল খুলনা কর কমিশনারের কার্যালয়ে খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি এড. খান মনিরুজ্জামান ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ-সহ অন্যান্য সিনিয়র আইনজীবীবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।সৌজন্য সাক্ষাৎকালে কর কমিশনার বলেন, বিগত কর বছরে যেসব করদাতা শূন্য রিটার্ন দাখিল করেছেন তাদের উপর বেশি নজরদারি করবেন। কর যোগ্য আয় থাকা সত্ত্বেও যেসব করদাতা কর এড়িয়ে চলছেন তাদের উপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করবেন। কর আইনজীবী সমিতির সভাপতি বলেন, কর আহরণের ক্ষেত্রে বার ও বেঞ্চের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে সেজন্য আ...
বিএনপির ১৬ বছর আন্দোলনের ফসল ৩৬ জুলাই: তুহিন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপির ১৬ বছর আন্দোলনের ফসল ৩৬ জুলাই: তুহিন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ৭১-কে মুছে ফেলতে চাইছে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাংলাদেশের জন্মশত্রুরা তাদের পরাজয়ের প্রতিশোধের রাজনীতি শুরু করেছে। মহান মুক্তিযুদ্ধে বিজয় ও ৩০ লাখ শহীদের স্বপ্ন, আদর্শ, চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বাংলাদেশের জন্মশত্রুদের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মহানগরীর ৩০নং ওয়ার্ডের বিশিষ্টজনদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তুহিন বলেন, ৫ আগস্টের রক্তাক্ত বিপ্লবের পর দেশের অতীত ইতিহাস মুছে ফেলার চক্রান্ত হয়েছে। বলা হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আসলে আমরা স্বাধীনতা ফেরত পেয়েছি। প্রকৃত স্বাধীনতা আমরা ৭১ সালেই অর্জন করেছি। মূলত ৭১-এর...
মানিকগঞ্জে দেড় হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দেড় হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে মানিকগঞ্জ পৌরসভার মানরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম হেলাল হোসেন (৩৩)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাদীনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম বাদশা মিয়া।...
কুড়িগ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এ সংঘর্ষ হয়।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ব্যক্তিরা হলেন- ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তাঁর বড় ভাই বুলু মিয়া (৫২) এবং তাঁদের ভাতিজা নুরুল আমিন (৩০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্র জানা গেছে, ভুন্দুরচর এলাকার শাহজামাল গং এবং রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।আজ দুপুরে বিরোধপূর্ণ জমিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষ টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ...
রংপুর-সৈয়দপুর মহাসড়ক সংস্কারে অনিয়ম; ১৭ কি.মি. রাস্তার প্রতি স্কয়ার মিটারে ৫ কেজি করে পাথর কম
সর্বশেষ, সারাদেশ

রংপুর-সৈয়দপুর মহাসড়ক সংস্কারে অনিয়ম; ১৭ কি.মি. রাস্তার প্রতি স্কয়ার মিটারে ৫ কেজি করে পাথর কম

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||রংপুর-সৈয়দপুর মহাসড়কের রংপুর চাকঘর থেকে তারাগঞ্জের চিকলী বাজার পর্যন্ত ১৭ কিলোমিটার মহাসড়ক সংস্কারে অনিয়ম ধরা পড়েছে। প্রকল্প অনুযায়ী নির্ধারিত পরিমাণ পাথর ব্যবহার না করে প্রতি স্কয়ার মিটারে ৫ কেজি করে পাথর কম দিয়েছে। বিষয়টির সত্যতা পেয়েছে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল।বুধবার (২৩ জুলাই) বিকেলে রংপুর সেনানিবাসের ৬৬ ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৩৪ বেঙ্গল রেজিমেন্ট পরিচালিত একটি নিয়মিত টহল দল লেফট্যানেন্ট নাজমুলের নেতৃত্বে সিটি মোড় এলাকায় কাজ পরিদর্শনে যায়। সেখানে সড়কের গঠন ও ব্যবহৃত উপকরণ পরিমাপে অনিয়মের প্রমাণ পান তারা। এ সময় ঘটনাস্থলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রংপুর মেডিকেল মোড় থেকে পাগলাপীর বাজার, শলেয়াশাহ বাজার থেকে বরাতি সেতু, তারাগঞ্জ স্বা...