শিয়ালকোলে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের বৃক্ষরোপণ কর্মসূচি
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||গণঅভ্যুত্থানে-২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা "সবুজ পল্লবে স্মৃতি অম্লান"- বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে- সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিরাজগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল, শিয়ালকোল ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদল ও "আমরা বিএনপি'র পরিবার" এর উদ্যোগে- জুলাই- আগস্ট বিপ্লবের শহিদদের নামে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে রাস্তার পাশে এবং আইল্যান্ডের মাঝে এই বৃক্ষরোপণ করা হয়। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নের (নলকা-বগুড়া আঞ্চলিক সড়ক) এপেক্স জুট হতে লাভলু-বাবলুর মিল পর্যন্ত সড়কের পাশে শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এর পূর্বে এপেক্স জুট মিলের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এব...










