বেরোবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শন করেন। নবীন শিক্ষার্থীদেরকে বেরোবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে সক্রিয় হওয়া উচিত। গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফলের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য।এ সময় তিনি জানান, নবাগত শিক্ষার্থীরা কোনো ধরনের বৈষম্য কিংবা র্যাগিং এর শি...










