ভূরুঙ্গামারীতে ৮ বছরের শিশুকন্যাকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামে ৮ বছরের এক শিশুকন্যাকে শ্লীলতাহানির চেষ্টাকারী সাঈম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।গত ২৩ মার্চ ২০২৫ খ্রি. তারিখে দুপুর আনুমানিক ১টার সময় নুর ইসলামের বাড়ির সামনে জমিতে ঘাস কাটতে গেলে শিশুটিকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্ত সাঈম। ঘাস কাটার শিক্ষা দেওয়ার ভান করে শিশুটিকে সামনে বসিয়ে পিছন থেকে তার জামা-কাপড় খোলার চেষ্টা করে।শিশুটি নিজেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে চিৎকার করে ওঠে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে সাঈম পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা শিশুটিকে উদ্ধার করে, সে সময় তার জামা ছেঁড়া অবস্থায় পাওয়া যায়।ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন।পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানে...










