বৃহস্পতিবার, মার্চ ৫

সারাদেশ

গাজায় স্মরণকালের নৃশংস গণহত্যায় রাহবারে বায়তুশ শরফের নিন্দা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

গাজায় স্মরণকালের নৃশংস গণহত্যায় রাহবারে বায়তুশ শরফের নিন্দা

|| স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ||ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন রাহবারে বায়তুশ শরফ, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী।মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া খ্যাত বর্বর ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংস গণহত্যার শিকার হয়ে বিশ্ব ইতিহাসের নানান উত্থান-পতনের স্বাক্ষী গাজা উপত্যকা ফিলিস্তিনিদের রক্তের বন্যায় ভেসে যাচ্ছে। সন্তানহারা মায়ের আহাজারি, বাবার কান্না আর বাবা-মা হারানো শিশুদের আর্তচিৎকারে গাজার আকাশ, বাতাস ভারী হয়ে উঠছে। বাড়ছে লাশের মিছিল, ধুলোয় মিশে যাচ্ছে নগরী। একবাক্যে, অবরুদ্ধ গাজা আজ হয়ে উঠেছে এক ভয়াল মৃত্যুপুরী। পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, হাসপাতালে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই; তার মাঝেই বাড়ছে আহত-নিহতের সংখ্যা। যারা এখ...
রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||নরসিংদীর রায়পুরায় ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর-আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী এলাকায় আট বন্ধু মিলে এই গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।ধর্ষণের শিকার দুই ছাত্রী রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী এলাকার বাসিন্দা।স্বজন ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে বাঘাইকান্দী এলাকার কাইয়ুম (২১) ও মুন্না (২২) এর সাথে নৌকা যোগে ঘুরতে যায় দুই বান্ধবী। নৌকা দিয়ে ঘুরাঘুরি শেষে বেলা গড়িয়ে সন্ধ্যায় কৌশলে কাইয়ুম ও মুন্না নৌকা তীরে ভিড়ায় এবং তাদেরকে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে নিয়ে যায়। পরে কাইয়ুম ও মুন্না তাদের আরো ছয় বন্ধুকে ডেকে এনে সকলে মিলে ভয়ভীতি দেখিয়ে দুই নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে...
নাগেশ্বরী বিএনপির নব গঠিত কমিটিতে ৬ জন সাংবাদিক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী বিএনপির নব গঠিত কমিটিতে ৬ জন সাংবাদিক

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত (আংশিক) আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন ৬ জন স্থানীয় সাংবাদিক। ৮ এপ্রিল (সোমবার) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে বিশিষ্ট সাংবাদিক মো: শফিউল আলম (শফি) দৈনিক ভোরের আকাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, দৈনিক ভোরের ডাক ও আলোকিত দৈনিক এবং সাংবাদিক মো: জাহিদুল ইসলাম খান দৈনিক নিরপেক্ষ ও আলোকিত দৈনিক জেলা প্রতিনিধি।এদিকে পৌর বিএনপির নব গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাংবাদিক ওমর ফারুক, দৈনিক সোনালী কণ্ঠ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আ: মোমেন...
নাগেশ্বরী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বিএনপির ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।নতুন এই কমিটিতে মোঃ গোলাম রসুল রাজাকে আহ্বায়ক ও মোঃ মোখলেছুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) জেলা বিএনপির পক্ষ থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।নাগেশ্বরী উপজেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মোঃ গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল আলম সফি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (সরকার), যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক মোঃ একেএম তানজীমুল ইসলাম কিরণ, যুগ্ম আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক দুদু, যুগ্ম আহ্বায়ক মোঃ নজির হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক মোঃ নুর মোহাম্মদ আল আমিন।সদ...
আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৫ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৫ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার ও এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিদ্যালয়ের দ্বিতীয় তলাস্থ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে, স্কুলের সহকারী শিক্ষক আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা উন্নয়ন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমদ।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলানা আয়ুব আমিরী, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুোৎসাহী সদস্য সায়েম চৌধুরী, ডা: হেলাল উদ্দিন, মামুনুল ইসলাম, সেলিম উদ্দীন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দৈনিক প্রথম আলো লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক কাইছার হামিদ তুষার প্রম...
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে পানছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে পানছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

|| সেলিম হোসেন মায়া জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল এগারোটায় পানছড়ি বিএনপির কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ দিদার হোসেনর সভাপতিত্বে মিছিলটি বাজার প্রদক্ষিন করে জিয়া স্কোয়ারে এসে সমাবেশ করে।সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতে নামাজরত মুসল্লিদের উপর নির্যাতনের নিন্দা জানান।সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়।উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, ছাত্রদলের সভাপতি মোঃ দ...
কচাকাটায় গাজায় গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সর্বশেষ, সারাদেশ

কচাকাটায় গাজায় গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কচাকাটা স্কুল মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা “ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ কিলিং ইন গাজা”, “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”, “ইসরায়েলি হামলা বন্ধ করো” ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন।মিছিল শেষে বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা কোনোভাবেই মানবতাবান্ধব নয়। তারা দীর্ঘদি...
বদলগাছীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে সর্বসাধারণের আয়োজনে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশটির গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বদলগাছী উপজেলাবাসী।সোমবার (৭ এপ্রিল) হাটখোলা বাজার মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি চৌরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় মিছিলে অংশগ্রহণকারীরা 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবার', 'বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, 'উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার', 'ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি', 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা' ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আহসান হাবীব বলেন, 'আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের উপর নির্যাতন করা ...
ফিলিস্তিনের গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনের গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||ফিলিস্তিনের গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখা। সোমবার (৭ এপ্রিল) বাদ আসর সিরাজগঞ্জ জেলা শহরের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়।মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম ও জেলা জামায়াত নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলটির শহর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।জেলা আমির তার বক্তৃতায় বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য মুসলিমদের পক্ষ নেব না এটা হতে পারে না প্রয়োজনে আমরা রাজপথে মুসলমানদের পক্ষে সব সময় লড়াই করবো, তবুও ইহুদিদের কাছে আমরা মাথা নত করবো না। সবাইকে ইহুদি পণ্য বর্জন করার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।...
ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ মিছিল

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||ইসরায়েলি বাহীনির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল লোহাগাড়া উপজেলা সদস্য সচিব রাশেদুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে গাজায় চলমান নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবী জানান এবং যে সমস্ত ইসরায়েলি পণ্য বাংলাদেশের বাজারে বিস্তৃত আছে সেগুলোও বয়কটের ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলটি মোটর স্টেশনস্থ চৌধুরী প্লাজা চত্বর থেকে শুরু করে উপজেলা শহরের মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী কাঁচা বাজারে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা কিছু ইসরায়েলি পণ্য ধ্বংস করে এবং ইসরায়েলি প্রধামন্ত্রী নেতানিয়াহুর ছবি সম্বলিত ফেস্টুন পুড়িয়ে নৃশংস গণহত্যার প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আবুল বশর, রেজাউল করিম, রকিবুল ইসলাম বাচ্চু, মোরশেদ, মাঈনুদ্দিন ইমন, ওহি উল্লাহ আরফাত, কাইছার আহমেদ মুন্না, মোহাম্মদ মিজান, ফোরকান উদ্দি সায়েম, সাই...