বৃহস্পতিবার, মার্চ ৫

সারাদেশ

অবৈধ ‘এস এস ফোর’ ইটভাটা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফের চালু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অবৈধ ‘এস এস ফোর’ ইটভাটা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফের চালু

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নওদাবস গ্রামে গড়ে উঠেছে বিতর্কিত ‘এস এস ফোর’ ইটভাটা, যা বর্তমানে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে পুনরায় কার্যক্রম শুরু করেছে।এই ভাটার প্রাথমিক মালিক ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাফর আলীর ছেলে দুলাল মিয়া। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এর পরিচালনার দায়িত্ব নেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো: এরশাদুল হক।ভাটাটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে, এটি কোনো পরিবেশগত ছাড়পত্র বা বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উপজেলা প্রশাসনের এক অভিযানে এই ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে জেলা পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ভাটার চিমনি ভেঙে দেয় এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করে।স্থানীয় সূত্রে জানা গে...
বগুড়া শেরপুরে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া শেরপুরে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি।বগুড়া শেরপুরে মাহমুদা বেগম (৪০) নামে এক নারী শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উদ্ধার করা লাশ ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মাহমুদা বেগম পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার রোকনপুর আলিম মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক। তার স্বামী সোহেল রানা (৪৩)। তিনিও শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক লাইব্রেরিয়ান পদে চাকরি করেন। এই দম্পতির রয়েছে এক ছেলে এক মেয়ে। শহরের রামচন্দ্রপুর পাড়া মহল্লার জনৈক আব্দুস সালামের বাড়িতে তারা ভাড়া থাকতেন।শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম বলেন, মাহমুদা বেগম গতকাল শুক্রবার রাত বারোটার পর থেকে ভোর সাড়ে চারটার মধ্যে যেকোনো সময় বাড়ির সকলের অগোচরে ডাইনিং রুমের জানালার গ্রিলে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। এই মৃত্যুর ঘট...
মোটরসাইকেল ধীরগতিতে চালাতে বলায় দুই এসএসসি পরীক্ষার্থীকে মারধর
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মোটরসাইকেল ধীরগতিতে চালাতে বলায় দুই এসএসসি পরীক্ষার্থীকে মারধর

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গয়েশপুর গ্রামে দুই এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রনি চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ১০ এপ্রিল ২০২৫, শনিবার সন্ধ্যা ৭টার দিকে।জানা গেছে, গয়েশপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে রনি চৌধুরী গোবরচাপাহাট থেকে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা একই গ্রামের এসএসসি পরীক্ষার্থী মুন্না (১৭), পিতা: মো. সাহাদুল এবং তৌফিক (১৭), পিতা: উজ্জ্বল—রনিকে মোটরসাইকেল ধীরে চালানোর অনুরোধ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রনি নিজের পায়ে থাকা চামড়ার জুতা খুলে তাদের মারধর করেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল ১০ টায় গয়েশপুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমতাব্যবস্থায ঘটনাস্থল পরিদর্শন করেন বদলগাছী থানা পুলিশ।ভুক্তভোগীদের একজন বলেন, “রনি ভাই অনেক বেপরো...
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে দুই বান্ধবীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে দুই বান্ধবীর মৃত্যু

|| সেলিম হোসেেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (১৭ ) ও পিয়াসি (বেটি) চাকমা (১৪) নামের দুই উপজাতীয় কিশোরীর মৃত্যু হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাংগ্রাই উৎসবকে স্বাগত জানাতে পাড়ায় পাড়ায় মানুষ যখন আনন্দে মাতোয়ারা তখন এমন দুঃসংবাদে এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।পিয়াসি চাকমা একই এলাকার বিদেশী চাকমা এবং রিয়া চাকমা একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে।বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, আজ সকাল পৌনে ১১টার দিকে চেঙ্গী নদীর পাড়ে পাঁচজন শামুক খুঁজতে যায়। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা চেঙ্গী নদীতে পড়ে যান। এ সময় তাঁকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও নদীতে ঝাঁপ দেয়। নদী...
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম পানছড়ি শাখার আয়োজনে বৈসাবি র‍্যালি
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম পানছড়ি শাখার আয়োজনে বৈসাবি র‍্যালি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||বৈসু, সাংগ্রাই, বিজু তিন জনগোষ্ঠীর তিনটি মিলে বৈ-সা-বি উৎসব পালন করা হয়। আজ থেকে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসব শুরু। চৈত্র মাসের শেষ দুইদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই তিনদিনব্যাপী এ উৎসব পালন করা হয়। প্রথম দিনকে বলা হয় হারি বৈসুক, দ্বিতীয় দিনকে বৈসুকমা এবং তৃতীয় বা শেষ দিনটিকে বলা হয় বিসি কতাল।শুক্রবার (১১ এপ্রিল) সকাল নয়টায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম পানছড়ি শাখার আয়োজনে বৈসাবি র‍্যালি বের করে। সংগঠনটির সভাপতি ভুবন ত্রিপুরা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিষ্ণু ত্রিপুরা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে র‍্যালি উদ্ভোধন করেন পানছড়ি সাবজোন অধিনায়ক মেজর রিফাত হোসাইন। র‍্যালিটি পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু করে পানছড়ি বাজার প্রদক্ষিন করে আদি ত্রিপুরাস্থ ত্রিপুরা সংসদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় সহস্রাদিক ত্রিপ...
পানছড়িতে বিজিবি কর্তৃক বৈসাবি উৎসব পরিদর্শন ও উপহার সামগ্রী প্রদান
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবি কর্তৃক বৈসাবি উৎসব পরিদর্শন ও উপহার সামগ্রী প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)'র জোন কমান্ডার পাহাড়িদের প্রধান উৎসব বৈসাবি পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন।শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের পর ব্যাটালিয়নের সনখোলা কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকা সনখোলা পাড় যুব সমাজ কর্তৃক আয়োজিত বিঝু রংঢং পরিদর্শন করেন এবং উপহার হিসেবে নগদ অর্থ সহ ফুলের ঝুড়ি, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী,পানির পট প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি।এসময় তিনি পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। বৈসাবি উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নিমিত্তে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান।...
বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তাররা হলো, নাটোর জেলার সদর উপজেলার চক শ্রীমান্তপুর এলাকার মৃত সোহবান খাঁর ছেলে সোহেল খাঁ (৪৪) ও দক্ষিণ বড় গাছা এলাকার মমত আবুল হাসেমের ছেলে শাজাহান আলী (৫৪)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশ।সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন বিভিন্ন যানবাহনে। এসময় একটি প্রাইভেটকার নামিয়ে তল্লাশি করলে ১০ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ।পুলিশ জানায়, গাঁজা উদ্ধারের এঘটনায় মাদক কারবারির কাজে...
সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||অদ্য ১০ এপ্রিল, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট ছিলেন তিনি। এ ঘটনায় দায়ের করা মামলাটি (মামলা নং ১/২/২৫) অনুযায়ী আজ তাঁকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে নাগেশ্বরী থানা ইনচার্জ মো: রেজাউল করিম (রেজা) তাকে গ্রেফতারে বিষয় নিশ্চিত করেন ও জানান তাকে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।...
ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ জন পরীক্ষার্থী
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ জন পরীক্ষার্থী

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||সারাদেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চারটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।প্রথম দিনের পরীক্ষায় মোট ২২০০ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ২১৬৯ জন, অনুপস্থিত ছিলেন ৩১ জন পরীক্ষার্থী।পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ইউআরসি কর্মকর্তা আব্দুল আজিজ। এ সময় পরীক্ষাকেন্দ্রগুলোর বাইরে অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের।ফুলবাড়ী জছিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবেদ আলী খন্দকার জানান, তাঁর কেন্দ্রে ৫...
বদলগাছীতে সুন্দর পরিবেশে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে সুন্দর পরিবেশে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলায় ৪ টি কেন্দ্রে মোট ২১৩৯ জন পরীক্ষার্থীর অংশ গ্রহণে সুন্দর, সুষ্ঠু পরিবেশে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশের ন্যায় বদলগাছীতেও এসএসসি ও সমমানের অনুষ্ঠিত বাংলা ১ম পাঠ পরীক্ষা সকাল ১০ টায় আরম্ভ হয় এবং দুপুর ১টায় শেষ হয়।১১৭৭জন ছাত্র এবং ৯৬২ জন ছাত্রীর অংশগ্রহণ করার কথা থাকলেও ৪ টি কেন্দ্রের ২১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।এবিষয়ে কেন্দ্র সচিব মাসুদ রানা ও মোজাফফর হোসেন বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, পরীক্ষার পরিবেশ এখন পর্যন্ত খুব ভালো।উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বলেন, আমি সব কেন্দ্র পরিদর্শন শেষে যে...