রায়গঞ্জে মিনি আয়নাঘরের ঘটনায় দুই মামলা
|| ড. মোঃ গোলাম মোস্তফা | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর গ্রামে একটি ব্যক্তিগত বন্দিশালা থেকে মুক্ত হন দুই জন বন্দি। এ ঘটনায় রায়গঞ্জ জানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীদের পরিবার।ঘটনার মূল অভিযুক্ত পল্লী চিকিৎসক নাজমুল হাসান আরাফাতকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, বন্দিশালা থেকে মুক্ত হওয়া শিল্পী বেগমের স্বামী লক্ষী বিষ্ণু প্রসাদ গ্রামের মনসুর আলীকে বাদী করে ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। একই ঘটনায় পূর্ব পাইকড়া গ্রামের উদ্ধারকৃত জুব্বার আলীর ছেলে শফিকুল ইসলাম ৬ জনের নাম উল্লেখ করে আরো একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত আরাফাত ব্যতিত অন্য কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি আরও বলেন, এ ঘট...










