শনিবার, এপ্রিল ২৫

সারাদেশ

দেশে অ্যান্টিভেনমের ঘাটতি; সাপের কামড়ে বাড়ছে প্রাণহানি
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

দেশে অ্যান্টিভেনমের ঘাটতি; সাপের কামড়ে বাড়ছে প্রাণহানি

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||দেশের কোথাও না কোথাও সাপের কামড়ে আহত হওয়ার খবর শোনা যাচ্ছে প্রতিদিন। এতে অনেকেই আবার প্রাণও হারাচ্ছেন। অথচ এখনও বাংলাদেশে নেই নিজস্ব উৎপাদিত অ্যান্টিভেনম, নেই উপজেলা পর্যায়ে সাপে কাটা রোগীদের জন্য কার্যকর চিকিৎসা ব্যবস্থা। ফলে প্রকৃতির নিরীহ এই প্রাণীর সঙ্গে সহাবস্থানের চেয়ে মৃত্যু–আতঙ্কই হয়ে উঠছে মানুষের প্রাত্যহিক ভীতির কারণ।এ বাস্তবতায় সাপকে ‘শত্রু’ নয়, বরং বাসযোগ্য প্রাণী হিসেবে তুলে ধরতে এবং সর্পদংশন-সংক্রান্ত চিকিৎসা ও সচেতনতা বিষয়ে সোমবার (৭ জুলাই) সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় রংপুর নগরীর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে। আয়োজন করে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’।সংগঠনটি শুধু উদ্ধার কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি, স্কুল-কলেজে ওয়ার্কশপ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এব...
নাগেশ্বরীতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা‎
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা‎

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ-এর আওয়তায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা প্রশাসন হলরুমে এ সভা হয়।‎এ সময় উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী, উপজেলা বিএনপির আহব্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, যুব কর্মকর্তা ময়দান আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রভাষক খাদেমুল ইসলাম, মহিলা বিষয়ক কর্যালয় অফিস সহকারী শাহীন মাহামুদসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।...
দিনাজপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে আ’লীগের ৪৫ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দিনাজপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে আ’লীগের ৪৫ জন গ্রেফতার

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||দিনাজপুরের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীসহ ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) রাতে জেলার ১৩টি থানা ও পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।সোমবার (৭ জুলাই) রাত ৯টার দিকে জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীসহ মোট ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট ৪৫ জনকে নাশকতার পরিকল্পনা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকিরা ওয়ারেন্ট ও বিভিন্ন মামলার পলাতক আসামি।তিনি আরও জানান, গ্রেফতারের পর তাদের আদালতে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন। নাশকতার পরিকল্পনা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।...
খুলনা প্রেসক্লাবে এসি দিল ইউকে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ
সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেসক্লাবে এসি দিল ইউকে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিকের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবে এসি প্রদান করা হয়েছে।সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় তিনি খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দের নিকট ওয়ালটন ব্রান্ডের দুই টনের ২টি এসি হস্তান্তর করেন। এ সময়ে তিনি খুলনা প্রেসক্লাবের বর্তমান কমিটির সাফল্য কামনা করেন।প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে এসি হস্তান্তর অনুষ্ঠানকালে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সদস্য গৌরাঙ্গ নন্দী, মো. রাশিদুল ইসলাম, আবুল হাসন হিমালয়, কাজী শামিম আহমেদ, বাপ্পি খান, বশির হোসেন, রকিবুল ইসলাম মতি, বেল্লাল হোসেন সজল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র...
খুলনায় সাংবাদিককে হত্যার হুমকি; ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সাংবাদিককে হত্যার হুমকি; ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) সভাপতি ও দৈনিক খুলনা টাইমস এর সম্পাদক সুমন আহমেদকে সপরিবারে খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিকের পরিচয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাংবাদিকদের একের পর এক হুমকি প্রদান শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, বরং পেশাগত দায়িত্ব পালনের জন্যও বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। হঠাৎ করে সাংবাদিকদের হত্যার হুমকির প্রবণতা সাংবাদিক সমাজে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।নেতৃবৃন্দ আরও বলেন, একজন সম্পাদক তথা সাংবাদিককে সপরিবারে হত্যার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি শুধু একটি ব্যক্তি বা পরিবারের নয়- এটি গোটা সাংবাদিক সমাজ...
পার্বত্য উপদেষ্টা ও যুগ্ম-সচিব অপসারণের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন
সর্বশেষ, সারাদেশ

পার্বত্য উপদেষ্টা ও যুগ্ম-সচিব অপসারণের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ বিতরণে অনিয়ম, বৈষম্য ও স্বজন-প্রীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে মন্ত্রণালয়ের নগদ অর্থসহ খাদ্যশস্য বরাদ্দে চরম বৈষম্যে করছে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমা।এই ঘটনার প্রতিবাদে সোমবার (৭ জুলাই) সকালে সংবাদ সম্মেলন করেছে সচেতন মারমা ও ত্রিপুরা সমাজ নামে একটি সংগঠন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র রুমেল মারমা ।লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্ট সাবেক রাষ্ট্রদূত ও শেখ হাসিনার মনোনীত হয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে থাকা অবস্থায় সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। যা দেশ ও জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক বিষয়। ...
সলঙ্গায় নৌকা তৈরির ধুম
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় নৌকা তৈরির ধুম

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||বর্ষায় নদী পারাপারসহ চলাচলের একমাত্র বাহন নৌকা। খালবিল ও নদী তীরবর্তী মানুষের জন্য বর্ষাকালে অপরিহার্য হয়ে ওঠে নৌকা। শুধু চলাচল নয় পণ্য আনা-নেওয়াতেও নৌকা বেশ উপযোগী বাহন। তাই ভরা বর্ষায় নৌকা তৈরিসহ মেরামতের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন সলঙ্গা বাজারের নৌকার কারিগররা। এখন বাজারে বাজারে নৌকা তৈরির ধুম পড়েছে। কারিগররা কেউ নতুন নৌকা তৈরি করছেন আবার কেউ পুরোনো নৌকায় আলকাতরা মেখে জোড়াতালি দিয়ে মেরামত করে চলাচলের উপযোগী করে তুলছেন। বন্যায় অনেকেই শুধু নিজ পরিবারের লোকদের চলাচলের জন্য নৌকা তৈরি করছেন।স্থানীয়রা জানান, গাড়ুদহ নদী বেষ্টিত সলঙ্গায় বর্ষাকালে বন্যা দেখা দেয়। বন্যার পানিতে অনেকেই জীবন-জীবিকার তাগিদে মাছ শিকার করেন। পণ্য পরিবহনে এ সময় নৌকা হয়ে ওঠে প্রধান বাহন। এক বিল থেকে অন্য বিলে চলাচল করা ছাড়াও খেয়া পারাপারের ক্ষেত্রে প্রধান ব...
পানছড়িতে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি পানছড়ি উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে মো: হাছানের সভাপতিত্বে উপজেলা সেচ্চ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ ইদ্রিস আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে স্ব স্ব ইউনিটকে একসঙ্গে কাজ করে, তরুণদের প্রথম ভোট ধানের শীষে পক্ষে আনতে সকলের সহযোগীতা কামনা করেন।সদর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো: হারুনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: ইব্রাহিম হোসেন, মোঃ আমান উল্লাহ, মো: চান মিয়া, আরিফ আলী, সদস্য সচিব সাইদুল আলম, মো: ইব্রাহিম হোসেন, মো: জয়নাল আবেদীনসহ উপজেলার তৃণমুল পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।...
ভূরুঙ্গামারীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশার নিচে চাপা পড়ে খোকন হাসান (৮) নামের এক শিশু মারা গেছে। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে এ দূর্ঘটনা ঘটে। হাসান তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। সে তিলাই ইউনিয়নের দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী।স্থানীয়রা জানান, দুপুরে বিরতির সময় হাসান মাদ্রাসা থেকে বের হয়ে আইস ললিপপ ও খেলনা কিনতে দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের কর্তব্যরত ডিএমএফ বিদ্যুৎ ইসলাম বলেন, হাসান নামের শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার ...
সিরাজগঞ্জের কৌশিক ৪৪তম বিসিএসে “নিরীক্ষা ও হিসাব” ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের কৌশিক ৪৪তম বিসিএসে “নিরীক্ষা ও হিসাব” ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের অর্ন্তগত আগরপুর গ্রামের মরহুম মোজাফফর হোসেন সরকারের ছোট ছেলে কৌশিকুর রহমান ৪৪ তম বিসিএসে অডিট এন্ড অ্যাকাউন্টস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।এবিষয়ে মুঠোফোনে কৌশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী এবং আমার অক্লান্ত প্রচেষ্টার ফলে আজকে এই স্থানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আমার মেধা, প্রজ্ঞা, সততা, আদর্শ ও নৈতিকতা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে থেকে নিষ্ঠার সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকতে পারি।তার বড় ভাই আশিকুর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন, আমি, আমার পরিবার, পাশাপাশি গ্রাম ইউনিয়ন আজ গর্বিত। কেননা আজকে মানুষের দোয়া ভালোবাসা, আশীর্বাদে আমার ছোট ভাইয়ের পরিশ্রমের ফল হিসেবে সে ৪৪তম...