রবিবার, এপ্রিল ২৬

সারাদেশ

ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে শিশুর মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে শিশুর মৃত্যু

|| জাকারিয়া সেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ীর সামনের রাস্তার পাশের নালার পানিতে ডুবে শাহাজালাল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ন গ্রামে। নিহত শিশু শাহাজালাল ওই গ্রামের মতিয়ার রহমানের পুত্র।স্থানীয়রা জানান, বাড়ীর বাহির উঠানে খেলতে খেলতে শিশুটি কখন যে রাস্তার পাশের নালার পানি পড়ে ডুবে যায় তা কেউই বলতে পারেনা। ওই রাস্তা দিয়ে এক নারী পথচারী যাওয়ার সময় শিশুটিকে নালার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে শিশুটি মারা যাওয়ায় সেখানকার কর্তব্যরত শিশুটিকে মৃত ঘোষণা করেন।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত...
তজুমদ্দিনে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে রহস্যজনক নিখোঁজের ৪ দিন পর বাড়ীর বাগানের পরিত্যাক্ত পুকুর থেকে বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের হাতে-পায়ে, বুকে ও চোখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।শুক্রবার (১ আগস্ট) সকালে তজুমদ্দিন থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পোস্টমর্টেম রিপোর্টের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। গত মঙ্গলবার ২৯ জুলাই বিকালে বাকপ্রতিবন্ধী মোঃ কবির নিজ এলাকা শম্ভুপুর বাংলাবাজার এরিয়া থেকে তিনি নিখোঁজ হন।নিহত বাকপ্রতিবন্ধী মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। সে ৪ সন্তানের জনক। সংসারে তার বৃদ্ধ মা ও স্ত্রী রয়েছে। তিনি দিমমুজুরী কাজ করতেন।কবিরের বৃদ্ধ মা জানান, আমার বোবা ছেলে মঙ্গলবার বিকালে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খুঁজেছি। সে ইশারা ইংগিতে কথা ব...
লোহাগাড়ায় মসজিদের টাকা আত্মসাৎকারী বাবুল করাগারে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় মসজিদের টাকা আত্মসাৎকারী বাবুল করাগারে

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় মসজিদের টাকা আত্মসাৎকারী জাহেদ হোসেন বাবুলসহ মারামারির মামলায় ৫ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন।গত ২৮ জুলাই আসামিরা চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলামের আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।আসামীরা উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভেল্লা বর পাড়ার মৃত আবু বক্করের পুত্র জাহেদ হোসেন বাবুল (৪৫)। অপর আসামীরা হলেন একই এলাকার গৌড়স্থান চৌধুরী পাড়ার ফরিদ উদ্দিনের পুত্র ফারুক উদ্দিন (৩৬), মৃত ফোরক আহমদের পুত্র নুরুল হুদা (৪৫), মৃত আকবর আহমদের পুত্র মো. শাহ আলম (৫২), শাহ আলমের পুত্র মহিউদ্দিন (৩৫)।উল্লেখ্য, জাহেদ হোসেন বাবুলের প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নিজ এলাকার মসজ...
ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধরলা সেতু সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত ব্যক্তি মো. শফিকুল ইসলাম (৩৫), কাশীপুর ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি মোটরসাইকেলে করে মাদকের চালান আসছে। চেকপোস্টে দায়িত্বরত এএসআই রফিক, এএসআই জুলফিকার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোটরসাইকেলটি থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক শফিকুল ইসলাম মোটরসাইকেলে মাদক বহনের কথা স্বীকার করেন।পরে সিট কভারের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকসহ মোটরসাইকেলটি জব্দ করে শফিকুল ইসলামকে...
মানিকগঞ্জে সোয়া ৩ কোটি টাকার বরাদ্দ রাস্তাটি নির্ধারিত সময় পরেও বেহাল দশা
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে সোয়া ৩ কোটি টাকার বরাদ্দ রাস্তাটি নির্ধারিত সময় পরেও বেহাল দশা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সাটুরিয়া উপজেলা বরাইদ ইউনিয়ন পাতিলাপাড়া থেকে গোপালপুর রাস্তাটি বরাদ্দ হওয়ার পর নির্ধারিত সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, যা দেখার কেউ নাই। এই রাস্তা সংস্কার না করেই তার আগে বিকল্প রাস্তার মাটি কেটে ফেলা হয়েছে। এই রাস্তায় প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল হয়, ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হয়, কয়েকশত যানবাহন চলাচল করে। এটি একটি ব্যস্ততম রাস্তা।স্থানীয় এক ব্যক্তি জানান, আমাদের এখন আর দেখার কেউ নাই, প্রতিবাদ করার মানুষও নাই, আমরা নেতাদের জানাই তারা বলে ঠিক হয়ে যাবে খুব তারাতাড়ি, সেই আশায় বসে আছি কবে ঠিক হবে তবে আমার ভালোভাবে চলাফেরা করতে পারবো।আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। একটু বৃষ্টি নামলেই রাস্তায় ধান চাষ করার মতো হয়ে যায়।...
খুমেক হাসপাতালে করোনা আক্রান্ত দু’জনের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুমেক হাসপাতালে করোনা আক্রান্ত দু’জনের মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. রকমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।এর একদিন আগে বুধবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রতিকান্ত ডাকুয়া (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় মো. রকমান নামে এক যুবক খুমেক হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর হরিণটানার রায়ের মহল এলাকার বাসিন্দা মো. আনোয়ারের ছেলে।এ নিয়ে চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন...
খুলনায় ২ ভুয়া পুলিশ গ্রেপ্তার; ওয়াকিটকি-হ্যান্ডকাফ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ২ ভুয়া পুলিশ গ্রেপ্তার; ওয়াকিটকি-হ্যান্ডকাফ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সদর থানাধীন গগন বাবু রোডের একটি বাসা থেকে ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ দুই ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।গ্রেপ্তাররা হলেন- খুলনা জেলার বটিয়াঘাটা থানার নিজগ্রামের মো. ইকবাল হোসেন ছেলে শাহেদ হোসেন (৩৩) এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার রায়পুরের মৃত: তৈয়ব আলীর ছেলে জনি চৌধুরী (৪১)। বর্তমানে শাহেদ হোসেন নগরীর গগন বাবু রোডের একটি বাসায় থাকেন। এদিকে জনি চৌধুরী খালিশপুরের ওয়্যারলেস ক্রস রোড নেভী গেট বসবাস করেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহেদ হোসেন ও জনি চৌধুরী নামের দুই ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেন। তাদের কাছে ১টি ও...
নাগেশ্বীতে স্কুলের ৪৭শতক জমি বিক্রি করে দিলেন চতুর প্রধান শিক্ষক‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বীতে স্কুলের ৪৭শতক জমি বিক্রি করে দিলেন চতুর প্রধান শিক্ষক‎

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎জমি স্কুলের, বেচে দিলেন সু-চতুর প্রধান শিক্ষক বেলাল হোসেন। নাগেশ্বীর ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়ের ৪৭শতক জমি বিক্রি করে দেওয়ার লিখিত অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে। আর ওই জমি কিনেছেন স্থানীয় মন্তাজ আলী, মফিজুর ইসলাম ও শাহজাহান আলী। এ বিষয়ে প্রতিষ্ঠানে তদন্ত করে তদন্ত প্রতিবেদনটি যথাযথ কর্তৃপক্ষকে জমা দেয়া হয়েছে বলে জানালেন উপজেলা শিক্ষা অফিসার।অপরদিকে অভিযোগকারী সাহাবুদ্দীনের আশঙ্কা নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম ঔ স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেনের কাছে মোটা অংকের অর্থ নিয়ে ভুয়া প্রতিবেদন দিয়েছেন কিনা!‎‎জানা গেছে, এমপিওভুক্ত স্কুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়। স্থানীয় সাহাবুদ্দীন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিস...
চিলমারীতে শিক্ষক মর্জিনা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন আমেরিকায় অবস্থান ও সরকারি বেতন উত্তোলনের অভিযোগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে শিক্ষক মর্জিনা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন আমেরিকায় অবস্থান ও সরকারি বেতন উত্তোলনের অভিযোগ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার ফকিরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. মর্জিনা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন বিনা অনুমতিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করে সরকারি বেতন-ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। বিষয়টি শিক্ষক সমাজ ও সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা প্রশ্নের জন্ম দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের ফকিরকুটি এলাকার বাসিন্দা রানু মিয়া তার ছেলের সুবাদে যুক্তরাষ্ট্রে গিয়ে নাগরিকত্ব গ্রহণ করেন। তার স্ত্রী মর্জিনা বেগম স্থানীয় ফকিরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও তিনি প্রতি বছর অল্প সময়ের ছুটি নিয়ে দীর্ঘদিন আমেরিকায় অবস্থান করেন। অভিযোগ রয়েছে, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থেকেও তিনি নিয়মিত বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা ভোগ করে আসছেন।সরেজমিনে বিদ্যালয়...
ফাইল ট্র্যাকিং সিস্টেম একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করবে: বেরোবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফাইল ট্র্যাকিং সিস্টেম একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করবে: বেরোবি উপাচার্য

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা এবং দ্রুততার জন্য একটি কার্যকর ফাইল ট্র্যাকিং সিস্টেম অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার লক্ষ্যে এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।বৃহস্পতিবার (৩১ জুলাই ) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপাচার্য আরও বলেন, ফাইল ট্র্যাকিং সিস্টেম ব্যবহারে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে দক্ষ করে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের উদ্যোগ প্রয়োজন, প্রশাসনে...