রবিবার, এপ্রিল ২৬

সারাদেশ

মানিকগঞ্জে নৌকাবাইচ উপলক্ষে প্রস্তুতি সভা
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নৌকাবাইচ উপলক্ষে প্রস্তুতি সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আগামী ২৩ আগস্ট মানিকগঞ্জ জেলা শহরের বেউথা ঘাট এলাকায় কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। রবিবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসন আয়োজিত এই নৌকা বাইচে চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল এবং বিভিন্ন ক্যাটাগরিতে ফ্রিজ ও টেলিভিশন বিভিন্ন পুরুষ্কারসহ ট্রফি ও সনদ দেওয়া হবে।জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি ও জেলা পুলিশ কার্যালয়ের পরিদর্শক (প্রশাসন ও অর্থ) জাকির হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।অতিরিক্ত জেলা জেলা প্রশাসক সার্বিক আতিকুল মামুনকে আহবায়ক এবং জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যাকে সদস্য-সচিবসহ সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা পরিচালনা কম...
নাগেশ্বরীতে গাঁজা ও ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে গাঁজা ও ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মো. আলী হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২ আগস্ট)দিবাগত রাত আনুমানিক আড়াইটায় উপজেলার ১নং রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে থানার একটি চৌকস টিম।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আলী হোসেন একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, মাদকবিরোধী এই অভিযান কুড়িগ্রাম জেলাজুড়ে নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।...
জুলাইয়ের শহীদদের স্মরণে নাগেশ্বরী বিএনপি’র মোমবাতি প্রজ্বালন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাইয়ের শহীদদের স্মরণে নাগেশ্বরী বিএনপি’র মোমবাতি প্রজ্বালন

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) ||‎‎জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও ছাত্র-জনতার স্মরণে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। শুক্রবার (১আগস্ট) রাত ৮টায় উপজেলা উন্মুক্ত মঞ্চে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠন এ কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা শহীদ রাশেদুল ইসলাম রাশেদ এবং শহীদ গোলাম রব্বানীর রক্ত বৃথা যেতে পারে না বলে মন্তব্য করেন । একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার আগ পর্যন্ত বিএনপি'র আন্দোলন চলমান থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।‎‎উপজেলা উন্মুক্ত মঞ্চে রাত ৮টা বাজার সঙ্গে সঙ্গেই সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপরই মোমবাতি ও মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে শহীদ ও আহতদের স্মরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্য সচিব মোখলেছুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউ...
মানিকগঞ্জে জামায়াত নেতার ১০০০ মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জামায়াত নেতার ১০০০ মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর হরিরামপুরে ১০০০ টি মোটরসাইকেল শোডাউন করেন মানিকগঞ্জ ২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি (সাবেক) জনাব মু জাহিদুর রহমান। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা করেন। শুক্রবার (১ আগস্ট) এই কর্মসূচি পালন করা হয়।জামায়াত মনোনীত এই এমপি প্রার্থী বলেন, আল্লাহর বিধান ও রাসূলকে অনুসরণ করে কোরআনের সংবিধান অনুযায়ী দেশ গঠন করতে হবে, তাহলে দেশ থেকে খুন, দুর্নীতি, ঘুষ, ধর্ষণ মারামারি থাকবে না।...
৬ আগস্ট বিজয় মিছিল সফল করার লক্ষে বিএনপির প্রস্তুতি সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

৬ আগস্ট বিজয় মিছিল সফল করার লক্ষে বিএনপির প্রস্তুতি সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আগামী ৬ আগস্ট কেন্দ্রিয় বিএনপি ঘোষিত দেশব্যাপি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কর্মসূচী বিজয় মিছিল সফল করার লক্ষে খালিশপুর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় খালিশপুর থানা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও সোনাডাঙ্গা, দৌলতপুর ও ৩০নং ওয়ার্ডে বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট ফজলে হালিম লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সফিকুল ইসলাম সফির পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ তারিকুল ইসলাম।সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন নিজাম উর রহমান লালু, মো. সামসুর রহমান, এইচ এম আবু সালেক, আশরাফ হোসেন, কাজী মাহাবুবু হ...
খুলনায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা (Mothers of July)’ শীর্ষক অভিভাবক সমাবেশ গতকাল শনিবার (২ জুলাই) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার। খুলনা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনে সকল শহীদের মায়ের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান অতিথি বলেন, জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবের আগে বাংলাদেশ যে দুর্যোগের মধ্যদিয়ে অতিক্রম করছিল সেটারই অবসান ঘটিয়েছে ছাত্র-জনতার চব্বিশের গণআন্দোলন। এই আন্দোলনে ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি ঠিকই, তবে তার বিনিময়ে...
জামায়াত অন্যকে ক্ষমতায় বসানোর জন্য সিঁড়ি হয়ে দাঁড়াবে না: অধ্যাপক জাহিদ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জামায়াত অন্যকে ক্ষমতায় বসানোর জন্য সিঁড়ি হয়ে দাঁড়াবে না: অধ্যাপক জাহিদ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য আর সিঁড়ি হয়ে দাঁড়াবে না; জনগণের ম্যান্ডেট নিয়ে নিজেরাই রাষ্ট্র পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক জাহিদুল ইসলাম।শনিবার (২ আগস্ট) বিকেল চারটায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসা বাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুব জামায়াতের উদ্যোগে স্থানীয় করি তলা বাজারে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তিনি বলেন, অনেক হয়েছে, অনেক দল জামায়াতের কাছে এসে অনুরোধ করে সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করার পরেও আবারো সেই একাত্তরের রাজাকার শব্দ ব্যবহার করে জামায়াতকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা করছে। এদেশের জনগণ আর এই অপচেষ্টায় কান দেবে না। তারা আগামী নির্বাচনে জামায়াতকে এককভাবে ক্ষমতায় দেখতে চায়। জামায়াত ...
সিরাজগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহিদ সোহানুর রহমান রঞ্জু’র স্মৃতিস্তম্ভ উদ্বোধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহিদ সোহানুর রহমান রঞ্জু’র স্মৃতিস্তম্ভ উদ্বোধন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||জুলাই-আগস্ট ২০২৪ খ্রি. এর ছাত্র-জনতার গণআন্দোলনে সিরাজগঞ্জে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে  নিহত শহিদ সোহানুর রহমান রঞ্জু'র স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন- বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।গতবছরের গণ-অভ্যুত্থানে ৪ আগস্ট আন্দোলনের রাজপথে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোড়ে আওয়ামী লীগ জেলা কার্যালয়ের সামনে আওয়ামী সশস্ত্র  সন্ত্রাসী বাহিনীর গুলিতে  এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয় সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু। অপরদিকে, আব্দুল লতিফ, সুমনসহ সিরাজগঞ্জে ১৪ জন নিহত হয়। এই ১৪ জন  শহিদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে গত ৪ আগস্ট-২০২৪ খ্রিঃ সিরাজগঞ্জে ফ্যাসিস্টমুক্ত হয়। সেই শহিদদের সম্মানে শহিদ সোহানুর রহমান রঞ্জু'র নিজ বাড়ি পৌ...
মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব: নাসিমুল গনি
সর্বশেষ, সারাদেশ

মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব: নাসিমুল গনি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, জনগণের সেবায় দিনরাত ২৪ ঘন্টা কাজ করা বাহিনীই হলো পুলিশ। সচেতন হয়ে সেবাপ্রত্যাশীদের সহজে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। সমাজে ও ব্যক্তিজীবনে মূল্যবোধের চর্চা ফিরিয়ে আনতে হবে। নিজেদের ভুলগুলো খুঁজে বের করে সংশোধনের চেষ্টা অব্যাহত রাখাও আবশ্যক কাজ হিসেবে বিবেচনা করা দরকার।তিনি শুক্রবার (১ আগস্ট) সকালে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে খুলনা বিভাগের পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।সিনিয়র সচিব বলেন, সকল সীমাবদ্ধতা উপেক্ষা করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব। স্রষ্টার দেওয়া মেধা ও প্রজ্ঞার যতটা মানুষের কল্যাণে ব্যবহার করা যায় ততই ভালো। পুলিশ হিসেবে সদয় আচরণ ও সুবিচারের নজির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকতে ...
জুলাই অভ্যুত্থানে খুবির অনলাইন প্ল্যাটফরমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জুলাই অভ্যুত্থানে খুবির অনলাইন প্ল্যাটফরমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মসমূহের উদ্যোগে ‘জুলাই জাগরণ: আমরাই মিডিয়া’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি কীভাবে তরুণ সমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জুলাই আন্দোলনের সময় মূলধারার গণমাধ্যম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও, খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম এবং দেশব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম জোরালো ভূমিকা রেখেছে।তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন প্ল্যাটফর্মগুলো সবসময় ক্যাম্পাসের নানা ঘটনা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে- যা ইতিবাচক। তবে এগুলোর মাধ্যমে কাউক...