রবিবার, মার্চ ১

সারাদেশ

নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস এস এ কবির জিন্নাহ’র
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস এস এ কবির জিন্নাহ’র

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এ কবির জিন্নাহ নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ক্ষমতায় এলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।বুধবার (২৮ জানুয়ারি) দৌলতপুরের বাঘুটিয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জিন্নাহ কবির নদীভাঙনের কারণে স্থানীয় মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, এটি শুধু একটি এলাকার সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় সংকট। নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা জরুরি।তিনি আরও বলেন, আপনারা সবাই ধানের শিষে ভোট দিবেন,জনগণের ভোট ও সমর্থন পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।...
বেলকুচিতে জামায়াত ও ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জামায়াত ও ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে এক ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও মেজর (অব.) মনজুর কাদের।উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ আলী আলম।বক্তারা ...
শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||শেরপুর জেলার ঝিনাইগাতিতে জামায়াত নেতা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।শহরের দরগা পট্টিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম।মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ এবং ছাত্রশিবিরের শহর শাখা সভাপতি শামীম রেজা প্রমুখ।মিছিলটি সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দরগা পট্টিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জামায়াত নেতাকে হত্যার মাধ্যমে জনমনে আতঙ...
বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ধানের শীষ প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিমের মতবিনিময়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ধানের শীষ প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিমের মতবিনিময়

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম বেলকুচির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বেলকুচি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় এবং বেলকুচি প্রেসক্লাবের সহ-সভাপতি নারায়ণ মালাকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বেলকুচি-চৌহালী এলাকার সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে জনগণের মৌলিক অধিকার ও উন্নয়নের গুরুত্ব...
জনসভা মঞ্চে উঠার আগে শাহ মখদুম (রহ.) দরগা জিয়ারত করলেন তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জনসভা মঞ্চে উঠার আগে শাহ মখদুম (রহ.) দরগা জিয়ারত করলেন তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজশাহীতে পৌঁছেই হযরত শাহ মখদুম (রহ.)-এর দরগা জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে তাঁকে বহনকারী গাড়ি বহরটি দরগা শরীফে পৌঁছায়। সেখানে মাজার জিয়ারত ও দোয়া শেষে তিনি মাজারের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি পুনরায় নির্ধারিত বাসে উঠে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চের উদ্দেশ্যে রওনা হন।তারেক রহমানের মাজার জিয়ারতকে কেন্দ্র করে দরগা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি আকাশপথে ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে সামনে পেয়ে বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী তাঁকে শুভেচ্ছা জানান।এদিকে, মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় যোগ দি...
রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২২ বছর পর পদ্মাপাড়ের বিভাগীয় শহর রাজশাহীতে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তিনি বিমানযোগে হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে তিনি ঢাকার বাসভবন থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।রাজশাহীতে পৌঁছে তারেক রহমান প্রথমে নগরীর দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি সরাসরি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। আজ দুপুর ২টায় উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। মাদ্রাসা মাঠের এই বিশাল সমাবেশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হয়েছেন। জনসভা থেকে তি...
শহীদ ওসমান বিন হাদির স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা ও দোয়া
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শহীদ ওসমান বিন হাদির স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা ও দোয়া

ওসমান হাদি ছিলেন জুলুম ও অন‍্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কণ্ঠস্বর --দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) লিডিং ইউনিভার্সিটির গ‍্যালারি-১ এ অনুষ্ঠিত আলোচনা ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে শরীফ ওসমান হাদি হয়ে ওঠেন বাংলাদেশের কণ্ঠস্বর। তিনি আরো বলেন, হাদি ছিলেন একজন বিপ্লবী কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর কখনো শেষ হবার নয়। শতশত হাদি এই চেতনাকে ধরে রেখে সুন্দর এবং সার্বভৌম আগামীর বাংলাদেশ গড়ে গড়তে কাজ করে যাবে উল্লেখ করে তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করেন।আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শহীদ শরীফ ও...
চিলমারীতে ধানের শীষের সমর্থনে ৬ কিলোমিটার পদযাত্রা ও নির্বাচনী মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ধানের শীষের সমর্থনে ৬ কিলোমিটার পদযাত্রা ও নির্বাচনী মিছিল

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ২৮ কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ধানের শীষের প্রচারণা এখন তুঙ্গে। এর অংশ হিসেবে বুধবার (২৮ জানুয়ারি) বাদ আসর চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের নেতৃত্বে বনবিভাগের মোড় থেকে এক বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়।মিছিলটি বনবিভাগের মোড় থেকে শুরু হয়ে রমনা ঘাট প্রদক্ষিণ করে দীর্ঘ ৬ কিলোমিটার পথ অতিক্রম করে রমনা বাঁধের মোড়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, সিনি: যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সবুজ, সাজু মাস্টার, উপজেলা বিএনপির সদস্যবৃন্দ, ছাত্রদলের সভাপতি স্বাক্ষর, সদস্য সচিব সুমন, ছাত্রদল নেতা চমক, বিপ্লবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।মিছিল শেষে...
মানিকগঞ্জ ৩ আসনের উন্নয়নে ধানের শীষে ভোটের আহ্বান বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ ৩ আসনের উন্নয়নে ধানের শীষে ভোটের আহ্বান বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ-৩ আসনের একটি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আফরোজা খানম রিতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক ও টেকসই উন্নয়ন সাধিত হবে।তিনি আরও বলেন, “দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।”নির্বাচনী সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্...
ভোট পবিত্র আমানত, ইসলামী আদর্শেই কল্যাণরাষ্ট্র সম্ভব: চরমোনাই পীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভোট পবিত্র আমানত, ইসলামী আদর্শেই কল্যাণরাষ্ট্র সম্ভব: চরমোনাই পীর

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||ভোটকে “পবিত্র আমানত” আখ্যা দিয়ে ইসলামী আদর্শের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেছেন, পবিত্র আমানত পবিত্র জায়গায় সংরক্ষণ করাই একজন সচেতন মানুষের দায়িত্ব।বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারী রনির পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুরআন ও সুন্নাহভিত্তিক নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এই আদর্শ বাস্তবায়িত হলে সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। তিনি দাবি করেন, ইসলামী আদর্শভিত্তিক শাসনব্যবস্থায়...