সোমবার, এপ্রিল ২৭

সারাদেশ

পানছড়িতে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর'র আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল এগারোটায় উপজেলা পরিষদে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, উদ্যোক্তাদের সনদপত্র প্রদান ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে।অন্যান্যদের মাঝে, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, স্বপ্ন সিড়ি যুব ক্লাবের সভাপতি প্রাসাতন চাকমাসহ যুব উন্নয়ন কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।...
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জ প্রেসক্লাব। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় প্রেসক্লাব সামনে এই মানববন্ধন করা হয়।মানববন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এভাবে সাংবাদিকের উপর হামলা ও খুন করে সত্যকে মুছে দেওয়া যাবে না। সাংবাদিকরা সবসময় ন্যায় ও সত্য কথা উন্মোচন করে আসছেন। তিনি আরও বলেন, আমার সাংবাদিক ভাইকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত বিচার কাজ সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তিনি সবাইকে সত্য কথা বলার জন্য আহ্বান জানান। বক্তব্য শেষে সবাইকে ধন্যবাদ দিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।...
নদী থেকে মাটি তোলায় ভেঙ্গে গেছে পাটুরিয়া লঞ্চ ঘাটের জেটি; ঝুঁকিতে ফেরি ঘাট
সর্বশেষ, সারাদেশ

নদী থেকে মাটি তোলায় ভেঙ্গে গেছে পাটুরিয়া লঞ্চ ঘাটের জেটি; ঝুঁকিতে ফেরি ঘাট

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিবেদক (মানিকগঞ্জ) ||পাটুরিয়া লঞ্চ ঘাটের কাছেই নদীতে কাটার মেশিন ও ড্রেজার বসিয়ে বালু তোলার কারণেই দু'দফায় ভেঙ্গে পড়েছে লঞ্চে যাত্রী ওঠা-নামার জেটি ও পন্টুন। এ অবস্থা কয়েকদিন অতিবাহিত হলেও ঘাট ও পন্টুন এখনো ঠিক করেনি কর্তৃপক্ষ। লঞ্চ মালিকরা তাদের ব্যবসার সার্থে ঝুঁকির মধ্যে চালু রেখেছে লঞ্চ সার্ভিস। পন্টুন না থাকায় মাটির ঘাটে কাঠের সিঁড়ি দিয়েই যাত্রী ওঠা-নামা চলছে। এতে যাত্রী হয়রানিসহ জীবন নাশের শঙ্কা করছেন অনেকে। কাঠের সিঁড়ি ও মাটির ঘাটে পা পিচলে কোনো যাত্রী পদ্মায় পড়ে গেলেই ভেসে যাবে প্রবল স্রোতে। ঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।তারা আরো জানিয়েছেন, যেখানে অস্থায়ী ঘাট করা হয়েছে, সেখানে প্রচণ্ড স্রোত ও পানির গভীরতা অনেক বেশি। নদীতে কাটার মেশিন ও ড্রেজার বসিয়ে বালু তোলার কারণেই সেখানে গভীরতা বেশি হয়েছে। পানির তীব্র স্রোত ও ঘুর্নিপাকে নদীর প...
মানিকগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর ও ঢাকার সাভার উপজেলায় পৃথক অভিযানে চারটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোশাররফ হোসেন।গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকার ধামরাই উপজেলার কুটিরচর গ্রামের ইউনুস আলী (৩০), একই উপজেলার বরদাইল গ্রামের সনজিৎ বিশ্বাস (২৮), সাভার উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সাগর ইসলাম (২৫), মজিদপুর গ্রামের হিমেল হোসেন (২১), ব্যাংক কলোনি এলাকার যতন দাস (৩২) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার সঞ্জয় দাস (৩০)।পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ মেডিকেল কলেজের আনসার ক্যাম্পের বিল্ডিংয়ের সামনে ও ঢাকার সাভার এলাকায় অভিযান চালানো হয়। এসময় চারটি চোর...
খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর; চালক আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর; চালক আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় ইজিবাইকের ধাক্কায় রোহান ফরাজি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে মহানগরীর লবনচরা মোহাম্মদ নগর পল্লবী সড়কের সামনে এ ঘটনা ঘটে। সে মোহাম্মদনগর প্রাইমারি স্কুল এলাকার বাসিন্দা জাফর ফরাজির ছেলে।খুলনার লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু রোহান বিকেলে রাস্তা পারাপারের সময় গল্লামারীগামী একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ইজিবাইক চালক আ: হালিমকে আটক করেছে। তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। আটক আ. হালিম দাকোপের নলিয়ান এলাকার বাসিন্দা।ঘটনার পর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ব...
উপজেলা-পৌরসভা বিএনপি’র নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

উপজেলা-পৌরসভা বিএনপি’র নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গণতান্ত্রিক চর্চার সূতিকাগার বিএনপি’র উপজেলা/পৌরসভা পর্যায়ে নির্বাচন পরিচালনার লক্ষ্যে খুলনা জেলা বিএনপি’র নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার এ্যাড. আব্দুস সবুর, সহকারী নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম নূর, অধ্যাপক মফিজুল ইসলাম, এ্যাড. হাবিবুর রহমান মালী ও অধ্যাপক মো. শফিকুল ইসলাম।নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে গত ২ আগস্ট খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।সভার শুরুতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন নেতৃবৃন্দ। একই সাথে দীর্ঘ চিকিৎসার পর জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু সুস্থভাবে বাড়ী ফিরে আসায় মহান আল্লাহ্’র প্রতি শুকরিয়া আদায় এবং একই সাথে তার জন্য দোয়...
মুন্নু সিরামিকসের চেয়ারম্যানসহ আরও ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মুন্নু সিরামিকসের চেয়ারম্যানসহ আরও ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতা-সহ ৭ জনের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১১ আগস্ট) কমিশন এই মামলার অনুমোদন দিয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা মামলাগুলো দায়ের করবেন।এজাহারে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে কোনো ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে এবং বোর্ড সভায় উপস্থাপন না করেই পরস্পর যোগসাজশে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়।...
সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা মরহুম আব্দুল মজিদ সরকারের স্মরণসভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা মরহুম আব্দুল মজিদ সরকারের স্মরণসভা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা শাখা'র সাবেক সভাপতি মরহুম আব্দুল মজিদ সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায়  সিরাজগঞ্জ পৌর শহরের ই.বি রোডস্থ ভাসানী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে সকালে মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, কবর জিয়ারত করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে  তবারক বিতরণ করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা শাখা'র ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ-এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রেসিডেন্ট, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্...
ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘ প্রায় এক বছর পর উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে কাজী আলাউদ্দিন মন্ডলকে আহ্বায়ক এবং সহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলো- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদূদ চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইফতেখারুল ইসলাম শ্যামা, সাখাওয়াত হোসেন তৌহিদ, ইসাহাক আলী মাস্টার মোখলেছুর রহমান সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুস সালাম, রইস উদ্দিন বাদশা, গোলাম ইয়াসিন, রফিকুল ইসলাম শান্ত, খলিলুর রহমান পলাশ, ইসমাইল হোসেন ইউসুফ ও আমিন...
সাংবাদিক তুহিন হত্যা মামলায় তদন্তে গাফিলতি হলে আগামীতে কঠোর কর্মসূচি : কেইউজে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যা মামলায় তদন্তে গাফিলতি হলে আগামীতে কঠোর কর্মসূচি : কেইউজে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গাজীপুর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা প্রদান এবং নিহত তুহিনের পরিবারের পাশে থেকে আর্থিক সহযোগিতা প্রদানে অর্ন্তবর্তী সরকারের কাছে আহবান জানান।কেইউজের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপী। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, খুলনা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোস্তফা জামাল পপলু, কেইউজের সহ-সভা...