সোমবার, এপ্রিল ২৭

সারাদেশ

অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি পেয়েছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি পেয়েছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||আন্তঃটেন্ডারবাজী, অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি লাভ করেছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অত্র এলাকার মানুষ দীর্ঘদিন যাবত সঠিক চিকিৎসাসেবা থেকে  বঞ্চিত হচ্ছে। উপজেলা প্রেসক্লাবের কিছু সদস্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ ঘটিকায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহার কাছে  এই হাসপাতালের অব্যস্থাপনা, অনিয়ম নিয়ে আলোচনা করতে গেলে যে তথ্য পাওয়া যায়, তা শুনে শরীর একেবারে নীল হয়ে যাওয়ার মত। অব্যবস্থাপনার প্রথম ধাপ গত ২০২৩ - ২০২৪ অর্থ বছরের জন্য হাসপাতালে রোগীর পথ্য সরবরাহ (খাবার), স্টেশনারি, ধোলাই টেন্ডার হয়েছিল। তার ঠিকাদার ছিল মেসার্স হাজী এন্টারপ্রাইজ প্রোঃ রেজাউল করিম। যার ওয়ার্ক অর্ডার এর মেয়াদ এক বছর যা হিসাব মতে ৩০.০৬.২০২৪ তারিখ শেষ হওয়ার কথা।...
বগুড়ায় ঘুম থেকে ডেকে তুলে যুবককে ছুরিকাঘাতে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ঘুম থেকে ডেকে তুলে যুবককে ছুরিকাঘাতে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় ঘুম থেকে ডেকে তুলে এক যুবককে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. রাসেল (২৮)। তিনি ওই এলাকার মো. আবু বক্করের ছেলে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে কয়েকজন দুর্বৃত্ত রাসেলকে ঘুম থেকে ডেকে তার নিজ বাড়ির সামনে নিয়ে আসে। সেখানে তার বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় তারা।পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে রাসেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।...
মানবতার স্পর্শে গড়ে উঠুক নতুন গল্প—বেঁচে যাক শিশু ফরহাদ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানবতার স্পর্শে গড়ে উঠুক নতুন গল্প—বেঁচে যাক শিশু ফরহাদ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||মা-বাবার বুকের ধন ছয় মাস বয়সের দুধের শিশুটি—ফরহাদ। জন্ম থেকেই ফুটফুটে এই শিশুটি বিরল পায়ুপথের সমস্যায় ভুগছে। সংকীর্ণ পায়ুপথের কারণে তার নিয়মিত মলত্যাগ হয় না; ৮-১০ দিন অন্তর ওষুধ দিয়ে পায়খানা করাতে হয়। ততক্ষণ পর্যন্ত পেট ফুলে থাকে, যন্ত্রণায় ছটফট করে অবিরাম কেঁদে চলে। শিশুর এই অসহনীয় কষ্ট দেখে দিশেহারা হয়ে পড়েন মা-বাবা। কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ।চিকিৎসকরা ফরহাদের জীবন বাঁচাতে তিনটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এর মধ্যে ধার-দেনা করে ও সর্বস্ব বিক্রি করে দেড় লাখ টাকায় প্রথম অপারেশন করানো হয়েছে, কিন্তু তাতে পুরোপুরি সুস্থ হয়নি। এখনো বাকি রয়েছে আরও দুটি বড় অপারেশন, যার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। এ টাকা জোগাড় করা ফরহাদের পরিবারে পক্ষে প্রায় অসম্ভব। এই চিন্তায় বাবা-মায়ের চোখে ঘুম নেই, হৃদয়...
হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি; নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি; নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুধকুমার, ফুলকুমারসহ উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে খাল বিল পানিতে টইটম্বুর হয়ে গেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী সেতু পয়েন্টে ২৯ সে. মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২১ সে. মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী অববাহিকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।কুড়িগ্রাম পাউবো জানায়, বুধবার (১৩ আগস্ট) সকাল ৬ টা হতে থেকে বিকেল ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী সেতু পয়েন্টে ২৯সে. মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২১ সে. মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।দুধকুমার নদী পাড়ের বাসিন্দা ফরিদুল, জুলহাস ও চান মিয়া জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে...
তজুমদ্দিনে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

|| স্টাফ রিপোর্টার ||ভোলার তজুমদ্দিন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।আটককৃতরা হলো—১. নুর নাহার (২৩), স্বামী মো. নিরব, পিতা মো. কুট্টি মিয়া। ২. মো. রাহিম (২২), পিতা মৃত মাহফুজুর রহমান, মাতা জোছনা বেগম। ৩. মো. রামিম (২১), পিতা তোফায়েল আহম্মেদ, মাতা মোসাঃ রিনা, সর্বসাকিন,শম্ভুপুর ৫ নং ওয়ার্ড, তজুমদ্দিন, ভোলা।তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান বলেন, এ বিষয়ে গোপন সংবাদ পাওয়ার পর এসআই (নি.) মো. শহীদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম শম্ভুপুর এলাকায় অবস্থান নেয়। বুধবার ভোরে নুর নাহারের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক ক...
বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়েই নিয়োগ বোর্ড
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়েই নিয়োগ বোর্ড

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে অর্ধেক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য না ডেকেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার অভিযোগ উঠেছে।সূত্র জানায়, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সর্বমোট ১৮ জন প্রার্থী আবেদন করেন। সংস্থাপন শাখায় আবেদন জমা পড়ার পর যাচাই বাছাইয়ের জন্য বিভাগে পাঠালে, বিভাগীয় প্ল্যানিং কমিটি অন্তত ৭ টি আবেদন বাতিল করেছেন।বিশ্ববিদ্যালয়ের আইনে প্ল্যানিং কমিটি গঠনের ক্ষেত্রে বিভাগের এক তৃতীয়াংশ শিক্ষক দিয়ে গঠন করার কথা থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মীর তামান্না ছিদ্দিকাকে অন্তর্ভুক্ত করেন বর্তমান বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী। অভিযোগ রয়েছে পছন্দের প্রার্থীকে সুবিধা দিতে প্ল্যানিং কমিটির সদস...
খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||যুব সমাবেশ, শপথপাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ফলদ বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার (১২ আগস্ট) খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা সোনাডাঙ্গা যুব ভবনের সম্মেলনকক্ষে শপথপাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবকরাই হলো দেশের চালিকা শক্তি। টেকসই বাংলাদেশ বিনির্মাণে চায় যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা। যুবকরাই পারে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। বর্তমানে দেশের ১৫ থেকে ২৯ বছরের মধ্যে থাকা তরু...
খুলনায় যুব নারী ও সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা বিষয়ক এভিডেন্স লঞ্চ ইভেন্ট
সর্বশেষ, সারাদেশ

খুলনায় যুব নারী ও সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা বিষয়ক এভিডেন্স লঞ্চ ইভেন্ট

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার একটি অভিজাত হোটেলে যুব নারী ও সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা বিষয়ক এভিডেন্স লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জার্নালিস্টস প্রোটেকশন কমিটি ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে নারী, কিশোরী ও সাংবাদিকদের তথ্যের প্রবেশাধিকার এবং সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়া বিষয়ভিত্তিক জরিপের তথ্য উপস্থাপন করা হয়।ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায়, কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। ধ্রুব অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ...
সিরাজগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, ‎বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায়- সিরাজগঞ্জে ‎জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে,  র‍্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভার পর প্রশিক্ষণ প্রাপ্তদের যুবকদের  মাঝে  সনদপত্র  বিতরণ এবং সফল আত্মকর্মীদের মাঝে চেক হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ নজরুল ইসলাম।এসময়ে তিনি তার বক্তব্য বলেন, যুবসমাজ একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। যুবসমাজের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং আধুনিক প্র...
নাগেশ্বরীতে যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত‎
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত‎

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম নাগেশ্বরী (কুড়িগ্রাম ) প্রতিনিধি ||‎“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাশ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।‎‎মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ময়দান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, উপজেলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখায়রুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সহ বিভিন্ন সামা...