জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘বন্ধন’ (দ্য পার্ল অব মিউজিক)-এর শুভযাত্রা
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) ধানমন্ডি ক্লাবে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুদ্ধ সাংস্কৃতির মশাল হাতে যাত্রা শুরু করেছে ‘বন্ধন’ (দ্য পার্ল অব মিউজিক) । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং সেক্টরের ক্র্যাক প্লাটুনের মুক্তিযোদ্ধা ও শিল্পী লীনু বিল্লাহ, শুদ্ধমঞ্চের মহাসচিব ও কবি মশিউদ্দিন খান, সংগীতশিল্পী অনিরূদ্ধ সেনগুপ্ত, প্রফেসর ডা. আসাদুল কবীর, এনটিভির সহকারী মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) জাহাঙ্গীর চৌধুরী।অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন হুমায়ুন কবীর (সাংস্কৃতিক সংগঠক), প্রাকাশক মো: ইমাম হোসাইন (উদ্যোক্তা, পাঠাগার আন্দোলন বাংলাদেশ)। গুণীজন এবং হলভর্তি দর্শকের উপস্থিতিতে এই প্রজন্মের পাঁচজন শিল্পীর অনবদ্য পরিবেশনায় মুখরিত ছিলো পুরো ক্লাব প্রাঙ্গণ।শিল্পীরা হলেন- শায়লা রহমান, শরমিন জাহান, মনিরা মনি,...










