বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে সংগঠনটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল চারটায় পানছড়ি উপজেলা সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে সংগঠনটির উপজেলা কার্যালয় থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়াস্কয়ারে এসে সমাবেশ করেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষক দল ও ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা উপজাতীয় বিষয়ক সম্পাদক পারদর্শী বড়ুয়া।সমাবেশে বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ষড়যন্ত্রে, শহীদ, আহত ও নির্যাতিতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ফ্যাসিস্টদের বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহত করতে সকল নেতাকর্মীদের হি...










