পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ইবিতে মুবারক র্যালি
|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় পরিষদের আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সেক্রেটারি আব্দুর রউফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি স্মরণীয় করে রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিবছরই দিনটি উদযাপন করে। এই মুবারক র্যালির মাধ্যমে ছাত্রসমাজের মাঝে রাসুল (সাঃ) এর ভালোবাসা বৃদ্ধি পাবে। তারা রাসুলে...










