Saturday, July 25

সারাদেশ

খুলনায় ১ ঘণ্টার ব্যবধানে চারজনকে গুলি ও গলা কেটে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ১ ঘণ্টার ব্যবধানে চারজনকে গুলি ও গলা কেটে হত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুই শিশুসহ চারজনকে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে সোনাডাঙ্গা ও লবণচরা থানার দুটি পৃথক স্থানে এসব হত্যাকাণ্ড ঘটে। ঘটনাগুলোয় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।করিমনগরে আলাউদ্দিনকে গুলি ও জবাইসন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সৈয়দ আলী হোসেন প্রাইমারি স্কুলের পাশে নিজ ভাড়া বাসায় আলাউদ্দিন মৃধা (৩৫)–কে তার স্ত্রীর সামনে গুলি ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি মনা মুন্সির ছেলে এবং পেশায় ডিমের ব্যবসায়ী।নিহতের স্ত্রী নারগিস জানান, পূর্বশত্রুতার জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন,“আমার স্বামী ঘরের দরজায় বসে ছিল। হঠাৎ ৩টি মোটরসাইকেলে ৬ জন আসে। একজন ধরে রাখে, আরেকজন গুলি করে। পরে আরেকজন জবাই করে চলে যায়। আমি চিৎকার কর...
ভুরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম (৪০) নাশকতা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। তিনি বাগভান্ডার গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।রবিবার (১৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।...
খুলনা এমইউজের নতুন নেতৃত্ব নির্বাচিত
সর্বশেষ, সারাদেশ

খুলনা এমইউজের নতুন নেতৃত্ব নির্বাচিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ২০২৬–২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা এবং কোষাধ্যক্ষ পদে এসএ টিভির খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এ ছাড়া সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য হিসেবে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী এবং দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।রবিবার (১৬ নভেম্বর) ঘোষিত ফলাফলে জানানো হয়, নির্ধারিত ৭ পদে অন্য কোনো ...
শোষণমুক্ত সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : ইআবি ভিসি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শোষণমুক্ত সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, আত্মনির্ভরশীল বাংলাদেশ ও শোষণমুক্ত সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণেই মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। রবিবার (১৬ নভেম্বর) জয়পুরহাট সদরের হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সমাজ সংস্কারে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা চাই আলীয়া মাদরাসাগুলো জ্ঞান চর্চার মূল ভিত্তি হোক। বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ইলমি আলেম তৈরির পাশাপাশি যোগ্য জনবল তৈরি হোক। তারা সমাজের অন্যায়, অনিয়ম এবং সমাজ সংস্কারে অবদান রাখুক। এক্ষেত্রে দেশের মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।মাদ্রাসা...
নারী নেতৃত্ব সংকটের আশঙ্কায় ব্রাকসু নির্বাচন
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নারী নেতৃত্ব সংকটের আশঙ্কায় ব্রাকসু নির্বাচন

|| রেদওয়ানাতুল জান্নাত ||প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিক্ষা, অনশন, আন্দোলনে প্রাপ্ত এই নির্বাচনী নীতিমালায় উচ্ছ্বসিত সম্ভাব্য প্রার্থী ও ভোটারগণ।ইতোমধ্যেই সোসাল মিডিয়ায় নিজস্ব প্রোফাইলে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ প্রচারণায় মূখর রয়েছেন। ব্রাকসু নিয়ে ব্যাপক আগ্রহ ও চাঞ্চল্য দেখা যাচ্ছে সাধারণ ভোটারদের মাঝেও। এতকিছুর ভীড়েও প্রশ্ন উঠছে নারী নেতৃত্বের অপ্রতুলতা নিয়ে।গেলো ২৮ অক্টোবর ২০২৫ তারিখে প্রণীত "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা, ২০২৫" এর "কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ" এর লক্ষ্য ও উদ্দেশ্যে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিক...
সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠ সংলগ্নে অবস্থিত “সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসা”য় আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় দ্বিতীয় শ্রেণির (২য় ব্যাচের) ২০জন ছাত্র/ছাত্রীদের হাতে কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক/মুহতামিম মাওঃ মোঃ রফিকুল ইসলাম ও এস এম ফারুক হায়দারের পরিচালনায় উক্ত ছবক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্বের আসন গ্রহণ করে অত্র প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জিল্লুর রহমান।এসময় ছাত্রছাত্রীদের হাতে পবিত্র কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান করেন মুফতি মাওঃ মোঃ নুরুদ্দিন নোমানী সাহেব।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুফতি মোঃ আখতারুল ইসলাম, মাও: শাহাদাৎ হোসাইন, মাও: ওবায়দুল্লাহ সহ সমাজসেবক, ...
নাগেশ্বরীতে ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরীতে ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডায়াবেটিস দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে রবিবার (১৬ নভেম্বর) সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশের ডায়াবেটিস-এর বর্তমান অবস্থা, কারণ, লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার, লাইফ স্টাইল পরিবর্তনের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক, মানুষের জীবনের সঙ্গে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাবসমূহ বিষয়ে কথা বলেন বক্তারা। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানুর জামান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্টার আর রাফি তামজিদ, ব্রাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার হরিশচন্দ্র বর্মন, ব্রাক স্বাস্থ্য কর্মসূচির সংগঠক আমিনুর রহমান, ‎নার্সিং সুপার ভাইজার সুলতানা তাসমিম, ফার্মাসিস্ট হাফিজুর রহমান, মনোবিজ্ঞানী তারেক, শাখা হিসাব কর্মকর্তা আতিয়ার রহমান প্রমুখ।...
ওলামালীগের নাম ভাঙিয়ে প্রতারণা ও জমিদখলের অভিযোগ : বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ওলামালীগের নাম ভাঙিয়ে প্রতারণা ও জমিদখলের অভিযোগ : বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গী, কাশিমপুর, কলেজগেট এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গত কয়েক বছরে প্রতারণা, চাঁদাবাজি, জমি দখল, ব্ল্যাকমেইল ও নারী হয়রানির অভিযোগে একই ব্যক্তির নাম সামনে আসছে—নিজেকে “বাংলাদেশ ওলামালীগ”-এর সভাপতি পরিচয়দানকারী মাওলানা ইসমাইল। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের আড়ালে তিনি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একাধিক হত্যা মামলার অভিযোগ থাকলেও দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তারবিহীন।ধর্মীয় পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ :স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের বরিশপুরের বাসিন্দা ইসমাইল দীর্ঘদিন ধরে ধর্মীয় পোশাক ও “মাওলানা” উপাধি ব্যবহার করে নিজেকে ধর্মীয় নেতার পরিচয়ে পরিচিত করে তুলেছেন। বিভিন্ন এলাকায় “সভাপতি” পরিচয়ে ছোট ছোট কমিটি গঠন করে সমাজসেবার নামে অনুদান ও চাঁদা সংগ্রহ করতেন তিনি।গাজীপুরের কলেজগেট এলাকার ...
“ষড়যন্ত্র নয়, ভোট করুন”_বেলকুচির পথসভায় আলীমের আহ্বান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

“ষড়যন্ত্র নয়, ভোট করুন”_বেলকুচির পথসভায় আলীমের আহ্বান

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গাড়ামাসী মিয়াপাড়া মসজিদসংলগ্ন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা–২০২৫। সভায় বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শামীম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া,হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, নুরুল ইসলা...
“ফ্যাসিস্ট আমলের কলঙ্ক মুছতে সময় লাগবে, নির্বাচন ঠেকানো যাবে না” —আইজিপি বাহারুল আলম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

“ফ্যাসিস্ট আমলের কলঙ্ক মুছতে সময় লাগবে, নির্বাচন ঠেকানো যাবে না” —আইজিপি বাহারুল আলম

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতীতের ফ্যাসিস্ট আমলে পুলিশের ওপর যে কলঙ্ক ও অবিশ্বাসের বোঝা চেপে বসেছে, তা কাটাতে সময় লাগবে। তবে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী।শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর বয়রায় পুলিশ লাইন্সে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, “নির্বাচন ঠেকানো যাবে না। ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে যদি ৫০০ কেন্দ্র বন্ধও হয়, বাকিগুলোতে ভোট হবে। মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, এটা আমাদের সবচেয়ে বড় শক্তি।”তিনি আরও জানান, সাধারণ মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে এবং ভোট নিয়ে উদ্দীপনা বাড়ছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমের সহযোগিতায় নির্বাচনের পূর্ববর্তী নাশকতা বা বিশৃঙ্খলা দমন সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।আই...