বিএনপি নেতা হেলাল সরকারের মেয়ে ডা: হেমা চলে গেলেন না ফেরার দেশে
|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকারের এক মাত্র কন্যা ডা: হুমায়রা পারভীন হেমা চলে গেলেন না ফেরার দেশে।উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম এ প্রতিবেদককে জানান,হেমা রবিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন, (ইন্নালিল্লাহে----- রাজিউন)। সোমবার বাদ যোহর নিজ গ্রাম রামকান্তপুর ঈদগাঁ মাঠে তাঁর নামাজে জানাযা শেষ করে সামাজিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে হেমা স্বামী, ১ছেলে ১মেয়ে, বাবামাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।হেমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া সলঙ্গা আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য বিশিষ্ঠ শিক্ষানুরাগী জনাব...










