বুধবার, এপ্রিল ২৯

সারাদেশ

তজুমদ্দিনে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই বিক্রেতা আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)অভিযান চালিয়ে ২শ পিজ ইয়াবা (মাদকদ্রব্য) সহ দুই বিক্রেতাকে আটক করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৯ টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাশিগো পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ মনির হোসেন (২১) ও মোঃ হৃদয় (২২), উভয়ের ঠিকানা হাটশশীগঞ্জ, তজুমদ্দিন, ভোলা।তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।...
পাইকগাছায় পূজা মণ্ডপে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পাইকগাছায় পূজা মণ্ডপে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভাঙচুরের হুমকি ও পূজামণ্ডপে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে পাইকগাছা থানা পুলিশ তাকে আটক করে।বাতিখালী সার্বজনীন পূজা মণ্ডপের পুরোহিত অধির মণ্ডল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, দুর্গাপূজা চলাকালে রাজীব মণ্ডপে প্রবেশ করে বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে বলেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি পুরোহিতকে মারধর করলে পূজামণ্ডপে বিশৃঙ্খলা দেখা দেয়।এজাহারে আরও বলা হয়, এর আগে রাজীব পূজামণ্ডপের সামনে এসে উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজানো বন্ধের হুমকি দিয়েছিলেন। পরে কমিটির জিজ্ঞাসাবাদের মুখে তিনি আশ্বাস দেন যে আর এমন করবেন না। কিন্তু শুক্রবার সকালে আবারও তিনি মণ্ডপে প্রবেশ করে পুরোহিতকে শারীরিকভাবে আঘাত ...
খুলনায় অস্ত্র ঠেকিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই; কলেজ শিক্ষার্থী আহত
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্র ঠেকিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই; কলেজ শিক্ষার্থী আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর দৌলতপুরে অস্ত্র ঠেকিয়ে ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় বাপ্পী (৩০) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত বাপ্পী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।হাসপাতাল সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি প্রাইভেট পড়িয়ে বাপ্পী ৮০ হাজার টাকা জমিয়েছিলেন আইফোন কেনার জন্য। ওই টাকা নিয়ে দৌলতপুর থেকে বৈকালী যাওয়ার পথে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার গতিরোধ করে।এক পর্যায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ছিনতাইকারীরা বাপ্পীকে বেধড়ক মারপিট করে ৮০ হাজার টা...
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মুদাফা সিটি গেটের সামনে গাসিক ৫২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নেতাকর্মীরা উপস্থিত হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি ও গাজীপুর- ৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার।বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড বিএনপির আহ্বায়কসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।সভায় ...
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গোৎসব
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গোৎসব

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ১৪৫টি মণ্ডপে শান্তিপূর্ণ ও নিরবিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনে কপিলমুনি, পৌরসভা, লতা ও সোলাদানা সহ বিভিন্ন স্থানে আড়ংয়ের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর অংশ হিসেবে শুক্রবার বিকেলে শিববাটিতে পৌরসভার ছয়টি মন্দিরের প্রতিমা উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে আড়ংয়ের মধ্য দিয়ে বিসর্জন দেওয়া হয়।সরল কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত আড়ং অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি...
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই: মনিরুজ্জামান মন্টু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই: মনিরুজ্জামান মন্টু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, একটি ধর্মান্ধ গোষ্ঠি গ্রামের সহজ-সরল মা-বোনদের ভুল বুঝিয়ে তাদের দলে ভেড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী এসব শক্তিকে রুখে দিয়ে নারী সমাজকে মূল স্রোতের সাথে সম্পৃক্ত করতে হবে। আগামীর বাংলাদেশ হবে সবার সমান অধিকারের। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।শুক্রবার (৩ অক্টোবর) বিকালে রূপসার আইচগাতী ইউনিয়ন পরিষদের ৩নং মিলকী দেয়াড়া ওয়ার্ড বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, এর জন্য সর্বপ্রথম প্রয়োজন বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ইস্পাতকঠিন ঐক্য। ঐক্য ছাড়া ফ্যাসিবাদ ও মৌলবাদকে পরাস্ত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।মনিরুজ্জামান মন...
খুলনা দৌলতপুরে প্রতিবেশীর বটির কোপে যুবক গুরুতর জখম
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা দৌলতপুরে প্রতিবেশীর বটির কোপে যুবক গুরুতর জখম

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা নয়াপাড়া এলাকায় এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।আহত মো. শরীফুল ইসলাম বাবু (৫০) ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশী চা বিক্রেতা ফিরোজ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ফিরোজ প্রতিবন্ধী স্বভাবের একজন ব্যক্তি। তার স্ত্রী বাকপ্রতিবন্ধী। শুক্রবার সকালে স্ত্রীকে উদ্দেশ করে বাবু উস্কানিমূলক কথা বলেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ফিরোজের স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান।তিনি আরও জানান, ফিরোজের চায়ের দোকান থেকে বাবু প্রায়ই বাকিতে...
সাতক্ষীরার চাম্পাফুলে গুণীজন, শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাতক্ষীরার চাম্পাফুলে গুণীজন, শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

|| আবির হোসেন | সাতক্ষীরা ||সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, নবনিযুক্ত সহকারী শিক্ষকবৃন্দ এবং গুণীজনদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় চাম্পাফুল আঃ প্রঃ চঃ মাধ্যমিক বিদ্যাপীঠের মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’র আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় অর্ধশত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।সংগঠনটির সংগঠনটির সাবেক সভাপতি অলিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার তরুণ কুমার বিশ্বাস। এছাড়া উপদেষ্টা নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোখসানা পারভীন পলি, আলমগীর কবির ফাউন্ডেশনের পরিচালক এম ডি আলমগীর কবির, আলহাজ্ব আম্বিয়ার রহমান, সাইফুল ইসলাম ও শরীফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক রহিমা আতকেয়া...
নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হন।‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা ও তরুণ নেতা ডা. ইউনুছের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।‎‎অভিযোগ রয়েছে, সাইফুর রহমান রানার সমর্থক ও যুবদল থেকে পদত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দেওয়া রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান দ্বিপ মণ্ডল (৪৫) এই সংঘর্ষে নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন বাজি মণ্ডল (৩৮), মুরাদ মণ্ডল (৪৩), বক্তার আলী মণ্ডল(৪৯), গোলজার আলী মণ্ডল (৬০), লাভলু মণ্ডল (৪০), রাজীব মণ্ডল (৩৫)সহ অজ্ঞাত ২০-২৫ জন অস্ত্র...
খুলনার রূপসায় প্রতিমা বিসর্জনকারীদের মিছিলে বাসের ধাক্কা, এএসআইসহ ৫ জন আহত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

খুলনার রূপসায় প্রতিমা বিসর্জনকারীদের মিছিলে বাসের ধাক্কা, এএসআইসহ ৫ জন আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকায় এলপিজি গ্যাস পাম্পের সন্নিকটে প্রতিমা বিসর্জনকারীদের মিছিলে ঢুকে পড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস। এ ঘটনায় পুলিশের এক এএসআইসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।আহতরা হলেন— রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই মো. আমিনুল ইসলাম (৩৭), আনসার সদস্য তামিম হোসেন (২৫), গ্রাম পুলিশের চৌকিদার ওয়াদুদ শেখ (৪০), পূজারি সুপ্রিয়া রায় (৪৫) এবং মলয় মন্ডল (৩৪)। এদের মধ্যে আনসার সদস্য তামিম ও গ্রাম পুলিশ ওয়াদুদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে জাবুসা মিলন মন্দির থেকে দুর্গা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে মন্দির কমিটির সদস্যরা আনসার...