ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির বিশাল নির্বাচনী জনসভা: আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে গণজোয়ার
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের অন্তর্ভুক্ত ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।জনসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ আহমেদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের য...










