বুধবার, এপ্রিল ২৯

সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ নেতা আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ নেতা আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুরের বাস্তুহারা মোড়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে তারা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।আটককৃতরা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক ও আব্দুল্লাহ ওই এলাকার ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন, “বাস্তুহারা মোড়ে এক ওএমএস ডিলার পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই যুবক এসে চাঁদা দাবি করে। স্থানীয়রা তাদের আটক করে আমাদের খবর...
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) ভোর ৫টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় কুখ্যাত সন্ত্রাসী হীরা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হীরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের আবু শেখের ছেলে। বর্তমানে তিনি খুলনার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকায় বসবাস করছিলেন।অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১,১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।কেএমপি জানায়, গ্রেপ্তার হীরার বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।...
ভোলায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ বিক্রেতা আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভোলায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ বিক্রেতা আটক

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে মোঃ সুমন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট জামাল আহমেদ তুষারের নেতৃত্বে একটি টহল দল উপজেলার দেওয়ানপুর ২নং ওয়ার্ডের আবদুল মুনাফ মিয়ার বাড়িতে অভিযান চালায়।অভিযানকালে মুনাফ মিয়ার বসতঘরের পিছনের বারান্দা থেকে আনুমানিক ৫০ গ্রাম গাঁজাসহ সুমনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তজুমদ্দিন থানায় সোপর্দ করা হয়।তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান জানান, আটককৃত সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিল।...
দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো মিঠাপুর আদর্শ কলেজ
বিশেষ সংবাদ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো মিঠাপুর আদর্শ কলেজ

|| মোঃ লিটন হোসেন | বিশেষ প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো মিঠাপুর আদর্শ কলেজ।মিঠাপুর আদর্শ কলেজ যার একাডেমিক স্বীকৃতি সনদ নম্বর EIIN নম্বর: ১২৩১৪১।প্রতিদিন ছাত্র-ছাত্রীদের আনাগোনা কোলাহলে মূখরিত হয়ে উঠত নওগাঁর বদলগাছী মিঠাপুর আদর্শ কলেজ প্রাঙ্গণ। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে হাতে হাতে বই খাতা নিয়ে ছাত্র-ছাত্রীদের চলাচল যেন নিভৃত পল্লীগ্রামের শোভা মান বর্ধিত করত। এলাকাবাসীর স্বপ্ন প্রত্যাশা নিয়ে এগিয়ে চলতে থাকে কলেজটি। এ কলেজ থেকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে এলাকায়, কিন্তু দেশের চলমান প্রেক্ষাপটে কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় মুখ থুবরে পড়ে এগিয়ে চলার গতি। অবশেষে চালু হলো ছাত্র-ছাত্রীদের কোলাহলে মূখরিত কলেজটি, যা একসময় বেহালদশায় পড়ে ছিল।বিগত সময় তথ্য সংগ্রহকালে দেখা যায়, টিনের চাল উড়ে গেছে। দরজা জানালা ভাঙ্গাচোড়া। আর শ্রেণিকক্ষের ভেতর ময়লা-আবর্জনা ও...
কেন্দ্রীয় নেতা বকুলকে ‘ধানের শীষ’ ছিনিয়ে নেয়ার হুমকি স্থানীয় বিএনপির
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কেন্দ্রীয় নেতা বকুলকে ‘ধানের শীষ’ ছিনিয়ে নেয়ার হুমকি স্থানীয় বিএনপির

|| সাদ্দাম উদ্দিন রাজ || নরসিংদী প্রতিনিধি ||নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীরা দাবি করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাইকমান্ড থেকে এখনও পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি।সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভা মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপির স...
মানিকগঞ্জের তিন উপজেলায় অজ্ঞাত ব্যক্তিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের তিন উপজেলায় অজ্ঞাত ব্যক্তিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের তিন উপজেলায় অজ্ঞাত ব্যক্তিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৩ অক্টোবর) সকাল পৃথক পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।সোমবার সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পুলিশ ধারণা করছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।এছাড়া, সিঙ্গাইর উপজেলার দেওলি গ্রামে রোজিনা আক্তার (২৮) নামের এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।অপরদিকে, ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে ঝুলন্ত অবস্থায় সোনা মিয়া (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রবিবার রাতে বোনজাইয়ের বাড়িতে গিয়ে গলায় ফাঁস দেন সোনা মিয়া। সোমবার ভোরে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।সাটুরিয়...
ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা

২০% বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও চাকরি জাতীয়করণের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, চাকরি জাতীয়করণসহ ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছেন।সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কলেজ মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, “শিক্ষক সমাজ ন্যায্য দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় আমরা বাধ্য হয়েছি কর্মবিরতিতে যেতে।” তারা আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সম্মিলি...
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আজ সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, “প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও এখন বড় চ্যালেঞ্জ। দুর্যোগ দেখা দিলে মানুষের ভোগান্তির শেষ থাকে না। বাংলাদেশ ভৌগলিকভাবে দুর্যোগপ্রবণ দেশ—তাই সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। দুর্যোগের পূর্বপ্রস্তুতি যত বেশি, ক্ষয়ক্ষতি তত কম।”আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, ব্র্যাকের জেলা সমন...
নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

||‎ মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভা, মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।‎দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায়  উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়। ‎র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহাম্মেদ।‎‎আলোচনা সভায় বক্তব্য রাখেন-  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম , ফায়ার সা...
অবাধ নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানিকগঞ্জ জামায়াতের স্মারকলিপি প্রদান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

অবাধ নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানিকগঞ্জ জামায়াতের স্মারকলিপি প্রদান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে স্মারকলিপিটি প্রদান করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট আনোয়ার হোসেন।এর আগে মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশ...