বুধবার, এপ্রিল ২৯

সারাদেশ

পানছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||"হাত ধোয়ার নায়ক হোন" স্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে বর্নাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।এসময় বক্তারা হাত ধোয়ার প্রয়োজনীয়তা, উপকারিতা ও গুরুত্ব নিয়ে আলোচনায় বলেন, অবচেতনভাবে আমরা হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করি, যা জীবাণু সংক্রমণের অন্যতম মাধ্যম। তাই খাবারের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন কাজ শেষে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরী। রোগ প্রতিরোধে সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাত ধোয়া। সমাজের প...
নাগেশ্বরীতে ৩ দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ৩ দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ

||‎ মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবি বাস্তবায়ন, শিক্ষকদের উপর বর্বরোচিত পুলিশি হামলা ও হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলার বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরির শিক্ষকবৃন্দ। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১১টায় নাগেশ্বরী উপজেলা মুক্তমঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ও নাগেশ্বরী আইডয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, ডিএম একাডেমির প্রধান শিক্ষক কেএম আনিসুর রহমান, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নু...
সদর থানা বিএনপি নেতা মোল্লা ফরিদ আহমেদের আটকাদেশ তিন মাসের জন্য স্থগিত
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সদর থানা বিএনপি নেতা মোল্লা ফরিদ আহমেদের আটকাদেশ তিন মাসের জন্য স্থগিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে জারি করা আটকাদেশের বৈধতা নিয়ে করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য আটকাদেশ স্থগিত করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দিয়েছেন আদালত।মোল্লা ফরিদ আহমেদ খুলনা সিটি কর্পোরেশনের ১নং স্যার ইকবাল রোডের বাসিন্দা। চলতি বছরের ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর স্বাক্ষরিত আদেশে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ৩(১) ধারায় তাকে ৬০ দিনের জন্য আটকাদেশ দেওয়া হয়।এ আদেশের বিরুদ্ধে ফরিদ আহমেদ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন (নং ১৫৮৪০/২০২৫) দায়ের করেন। রিটের শুনানি হয় গত ৬ অক্টোবর বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চে।আবেদনকারীর পক্ষে ছিলেন এডভোকেট মোঃ ওজি উল্লাহ ও তাসেব হোসেন। রা...
ফুলবাড়ীতে ভারতীয় মাদকদ্রব্য ‘Eskuf’সহ এক মাদক ব্যবসায়ী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ভারতীয় মাদকদ্রব্য ‘Eskuf’সহ এক মাদক ব্যবসায়ী আটক

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য Eskuf সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ফুলবাড়ী থানাধীন কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজার (মুন্সীটারী) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ নুর ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার বসতবাড়ির রান্নাঘরের খড়ির মাচার নিচ থেকে একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতর থেকে ৮ (আট) বোতল ভারতীয় মাদকদ্রব্য Eskuf সিরাপ জব্দ করা হয়।আটককৃত নুর ইসলাম কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজার (মুন্সীটারী) এলাকার মৃত মানিক উল্লাহ'র ছেলে। প্রাথমি...
মানিকগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম শিকদারের উপর হামলা করেছে একই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বাকেরুল ইসলাম বাকের (৩৫)।গতকাল (১৪ অক্টোবর) রাত ৯:৩০ মিনিটে বলড়া ইউনিয়নের বহলাতলী বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে পূর্ব থেকেই আন্তঃকোন্দল চলছিল। তারি জেরে গতকাল এই হামলার ঘটনা ঘটে। আহত মাসুম শিকদার বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।...
রায়পুরায় সরকারি সহযোগিতায় ২ প্রতিবন্ধীসহ অস্বচ্ছল ৩জনের স্বাবলম্বিতার নতুন সূচনা
সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় সরকারি সহযোগিতায় ২ প্রতিবন্ধীসহ অস্বচ্ছল ৩জনের স্বাবলম্বিতার নতুন সূচনা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||প্রতিবন্ধকতা ও দারিদ্র্য- দু’টিকেই জয় করে নতুন জীবনের পথে হাঁটছেন নরসিংদীর রায়পুরা উপজেলার তিন সাহসী মানুষ- প্রতিবন্ধী নারী বেবি বেগম, প্রতিবন্ধী ইয়াছিন মিয়া ও প্রান্তিক পর্যায়ের মো. আব্দুর রহমান। সরকারি সহায়তায় এবার তাদের জীবনে শুরু হয়েছে আত্মনির্ভরতার নতুন অধ্যায়।উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তিনজনকেই দেওয়া হয়েছে একটি করে দোকানঘর ও প্রয়োজনীয় মালামাল, যার মাধ্যমে তারা এখন নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নবনির্মিত দোকানগুলো পরিদর্শন করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা এবং উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার।তারা জানান, “একদিন এরা নিরুপায় হয়ে আমাদের দপ্তরে এসেছিলেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আজকে তাদের দোকানে গিয়ে দেখি...
বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণে নরসিংদী প্রেস ফোরাম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণে নরসিংদী প্রেস ফোরাম

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||“শিক্ষার আলো, সবুজের হাতছানি, গড়বো মোরা সুন্দর আগামী” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলার সাংবাদিক সংগঠন নরসিংদী প্রেস ফোরাম-এর উদ্যোগেবৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করেছে।মঙ্গলবার দিনব্যাপী রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এমএইচ প্রতিবন্ধী বিদ্যালয় এবং ১২০নং করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ফোরামের সভাপতি খন্দকার আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক, সহ-সভাপতি মোস্তফা খান, সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ এস.এম. শরীফ, সম্মানিত সদস্য আল-আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও ফলদ বনজ গাছের চারা তুলে দেওয়...
সিইউসি’র উদ্যোগে খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া মাহফিল
সর্বশেষ, সারাদেশ

সিইউসি’র উদ্যোগে খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া মাহফিল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি), খুলনা-র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত ইন্তেকাল করা সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর আত্মার মাগফেরাত এবং অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতা কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়।রবিবার (১৩ অক্টোবর) বাদ মাগরিব সিইউসি স্কুল প্রাঙ্গণে (৬১, সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হাসপাতাল, খুলনা) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউসি’র অন্যতম উপদেষ্টা ও শ্রম আদালত খুলনার প্যানেল জাজেস মেম্বার রোটারিয়ান পিপি মোঃ ইফতেখার আলী বাবু, সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন, সহ-সভাপতি শহিদুল্লাহ শহীদ, যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, কোষাধ্যক্ষ মীমা আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, সিইউসি স্কুলের প্রধা...
যথাযথ মর্যাদায় খুলনায় ‘বিশ্ব মান দিবস ২০২৫’ উদযাপন
সর্বশেষ, সারাদেশ

যথাযথ মর্যাদায় খুলনায় ‘বিশ্ব মান দিবস ২০২৫’ উদযাপন

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ‘বিশ্ব মান দিবস ২০২৫’। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, খুলনার সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ লুৎফর রহমান, উপপরিচালক ও অফিস প্রধান, বিএসটিআই, খুলনা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, অতিরিক্ত সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জয়নুদ্দীন, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (সেবা), বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জ এবং এম নাজমুল আজম ডেভিড, সাধারণ সম্পাদক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), খুলনা।এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য— “Shared Vision for a Better World — Standards for SDGs”, অর্থাৎ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে—মান”।আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা...
বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন ও পুনর্গঠনের লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মাদ নজরুল ইসলাম।মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে গ্রাম উন্নয়ন সংস্থা (জিইউএস) বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিসি মুহাম্মাদ নজরুল ইসলাম আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে ৪৮টি গরু ও বিভিন্ন অবকাঠামো হস্তান্তর করেন।প্রকল্পের আওতায় আত্মসমর্পণকারীদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যে জমিসহ ক্যাটেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্টার মেশিন সেড, ডেইরি কেয়ার সেড এবং অফিস সেড নির্মাণ করা হয়েছে। পাশাপাশি তাদের হাতে ৪৮টি গরু বিতরণ করা হয়।জানা যায়, ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে গ্রাম ...