রাজশাহীতে র্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার, নির্বাচন ঘিরে তৎপরতা অব্যাহত
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই র্যাবের মূল লক্ষ্য।রাজশাহীর বাগমারা উপজেলায় র্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে মনে করছে, এই অস্ত্রগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর সময় সহিংসতা সৃষ্টির বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুদ করা হতে পারে।র্যাব সূত্রে জানা গেছে, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ২৩:৩০ মিনিটে সিপিএসসি, র্যাব-৫ এর একটি দল বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযা...










