সোমবার, এপ্রিল ২৭

সারাদেশ

কুড়িগ্রামে ইসলামী ঐক্য আন্দোলনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ইসলামী ঐক্য আন্দোলনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

সংগঠনকে গতিশীল ও মজবুত করতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে স্বয়ংক্রিয় হতে হবে: কেন্দ্রীয় নেতৃবৃন্দ|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, প্রত্যেক দায়িত্বশীলকে ইক্বামতে দ্বীনের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে। সবাইকে স্বয়ংক্রিয়ভাবে সাংগঠনিক ও দাওয়াতী সকল কাজের আঞ্জাম দিতে হবে। বৈঠক কে ডাকল আর কে ডাকলো না, সেই অপেক্ষায় থাকার কোন সুযোগ নেই। প্রত্যেককে নিজ থেকেই নিজ ইচ্ছায় নির্ধারিত বৈঠকসমূহে উপস্থিত থাকতে হবে। এবং দাওয়াতি কাজ হরদম চালিয়ে যেতে হবে।নেতৃবৃন্দ আরো বলেন, সাইকেলের চাকা যেমন যতক্ষণ প্যাডেল মারা হয়, ততক্ষণ চলতে থাকে। তেমনি সংগঠনের কাজেও যতবেশি স্বয়ংক্রিয় থাকবেন, ততবেশী সাংগঠনিক কাজ গতিশীল হবে। স্বয়ংক্রিয় থাকবেন না তো, সাইকেলের চাকার মত সংগঠনের কাজও বন্ধ হয়ে যাবে। তাই সাংগঠনিক ও দাওয়াতী কাজে বিরতির কোনই সুযোগ নেই। উপস্থিত...
মানিকগঞ্জে জামায়াতের ফ্রি চক্ষু সেবা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে জামায়াতের ফ্রি চক্ষু সেবা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর থানার নবগ্রাম ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্পইনের মাধ্যমে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবগ্রাম ইউনিয়ন অফিসে ঢাকা দৃষ্টি আই হাসপাতাল থেকে আগত অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তার দ্বারা এই সুচিকিৎসা দেওয়া হয়।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মানিকগঞ্জ ৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলয়ার হোসেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রত্যেক মানুষের পাশে থাকে, আপনার সুখে দুঃখে পাশে পাবেন, একজন অসুস্থ রোগীকে দেখলে ফেরেস্তা সারাদিন দোয়া করতে থাকে, তাই আপনারা চিকিৎসা নিন, আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হোন।এতে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানা আমির মাওলানা মোঃ ফজলুল হকসহ ইউনিয়ন নেতৃবৃন্দ। সবার সুস্থতা ও দীর্ঘ আয়ুর জন্য আল্লাহ নিকট মোনাজাত করা হয়।...
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। "দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলার বেলকুচি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই দিবস পালন করা হয়।সকালে উপজেলা চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে হলরুমে দূর্নীতিবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সহকারী কমিশনার ভুমি ইসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুর রউফ কমল, সাধারন সম্পাদক ডা: আহম্মদ উল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।...
নবুওয়াতি ধারার সঠিক পদ্ধতি থেকে ইসলামী ঐক্য আন্দোলনকে কেউ বিচ্যুত করতে পারবে না: গাইবান্ধায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নবুওয়াতি ধারার সঠিক পদ্ধতি থেকে ইসলামী ঐক্য আন্দোলনকে কেউ বিচ্যুত করতে পারবে না: গাইবান্ধায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ

|| নিজস্ব প্রতিবেদক ||গাইবান্ধায় দায়িত্বশীলদের বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ইসলামী ঐক্য আন্দোলন বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী রাজনীতিতে, যে নবুওয়াতি ধারার রাজনীতি শুরু করেছে; তা সত্যিই স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। কারণ, সবাই ব্যস্ত প্রচলিত গণতান্ত্রিক জোট-ভোটের রাজনীতিতে। আসন ভাগাভাগির যে ঐক্য, তা থেকে অনেক দূরে ইসলামী ঐক্য আন্দোলন। ইসলামী ঐক্য আন্দোলন বিশ্বাস করে, প্রচলিত গণতান্ত্রিক জোট-ভোটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়। ইসলামের বিজয় ঘটাতে হলে অবশ্যই তা হতে হবে কুরআন-সুন্নাহ অনুমোদিত পথ, পন্থা, পদ্ধতি ও প্রক্রিয়ায়। আর তা হল নবুয়াতি ধারার সুন্নাত পদ্ধতি।নেতৃবৃন্দ আরো বলেন, দুনিয়ার সকল নবী- রাসূলগণের ইতিহাস, বিপ্লবের ইতিহাস; মানবীয় নির্বাচনের নয়। দীর্ঘদিন যাবত ইসলামী ঐক্য আন্দোলন এই নবুয়াতি ধারায় দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছ...
খুলনার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ মেলার জন্য ভাড়া; ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

খুলনার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ মেলার জন্য ভাড়া; ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর নারীদের একমাত্র খেলাধুলার মাঠ—সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ—আগামী ১৬ ডিসেম্বর থেকে এক মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বাণিজ্যিক মেলার কারণে। জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশনকে ৯ লাখ টাকায় মাঠটি ভাড়া দিয়েছে। প্রস্তুতি ও পরবর্তী নির্মাণসামগ্রী সরাতে আরও প্রায় এক মাস সময় লাগবে বলে মাঠটি কমপক্ষে দুই মাস খেলাধুলার বাইরে থাকবে।এদিকে মাঠে চলছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট, এবং ২০ ডিসেম্বর থেকে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। শিশুদের অ্যাথলেট ক্যাম্প, ফুটবল ক্যাম্পসহ বিভিন্ন পরিকল্পনাও ছিল। মাঠ বন্ধ হয়ে যাওয়ায় সব আয়োজনই এখন অনিশ্চিত। জেলা ক্রীড়া কর্মকর্তা আলীম-উজ-জামান জানান, মাঠ ভাড়া দেওয়ায় বিকল্প ভেন্যু খুঁজতে হচ্ছে। জমজ...
তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার করল পিবিআই মানিকগঞ্জ জেলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার করল পিবিআই মানিকগঞ্জ জেলা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ পিবিআইয়ের দীর্ঘ তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে উদ্ধার হলো সাড়ে তিন বছর আগে চুরি হওয়া একটি হায়েস মাইক্রোবাস।পিবিআই ইনস্পেক্টর সুখেন্দু বসুর নেতৃত্বে চৌকস টিম রবিবার পাবনার সাথিয়া পৌর এলাকার ইছামতি নদীর পাড় থেকে গাড়িটি উদ্ধার করে।২০২২ সালে ড্রাইভার মালিক সেজে গাড়িটি চুরি করে কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাতবার হাতবদল করেন। টানা ১১ মাস অনুসন্ধানের পর পিবিআই গাড়িটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।প্রবাসফেরত মালিক মেহেদী হাসান মিঠুর একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই গাড়ি। গাড়ি ফিরে পাওয়ায় তিনি পিবিআইকে আন্তরিক ধন্যবাদ জানান।...
বৃহত্তর খুলনাবাসীর ৮১৬তম সভা:খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত
সর্বশেষ, সারাদেশ

বৃহত্তর খুলনাবাসীর ৮১৬তম সভা:খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বৃহত্তর খুলনাবাসীর নিয়মিত ৮১৬তম মাসিক সভা সোমবার সন্ধ্যায় কাইফেং চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ সভায় সভাপতিত্ব করেন।সভায় দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে আগামী ১৬ ডিসেম্বর সকালে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—এ্যাড. শামীমা সুলতানা শিলু, রোটাঃ সরদার আবু তাহের, কবি সৈয়দ আলী হাকিম, মোহাম্মদ আবু তৈয়ব, সিরাজুল ইসলাম লিটন, মো. আতিয়ার রহমান, মো. শাহাজাহান জমাদ্দার, ইঞ্জি. নাজমুল হুদা, এস এম মিজানুর রহমান, মনির হোসেন, নাজমুল হক মুকুল, খান হাবি...
কেএমপি কমিশনার বদলি, দুই ডিআইজির দায়িত্বে রদবদল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কেএমপি কমিশনার বদলি, দুই ডিআইজির দায়িত্বে রদবদল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জনস্বার্থে জারীকৃত এক প্রজ্ঞাপনে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) জারীকৃত প্রজ্ঞাপনে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব প্রদান করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালনকারী এবং গত ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বঞ্চনার অভিযোগ থাকা এই কর্মকর্তা বর্তমানে জিএমপিতেই কর্মরত ছিলেন।অন্যদিকে কেএমপি কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট তাকে ডিএমপিতে উ...
পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা দায়িত্বশীলদের তা’লীম ও তারবিয়াত অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা দায়িত্বশীলদের তা’লীম ও তারবিয়াত অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা দায়িত্বশীলদের নিয়ে "দ্বীন প্রতিষ্ঠার সুন্নাত পদ্ধতি" শীর্ষক তা'লীম ও তারবিয়াত ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ ডিসেম্বর) পঞ্চগড় জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার আমীর মাওলানা আব্দুল কাদের।তা'লীম ও তারবিয়াত ক্যাম্পের আলোচক ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা শহীদুল হক।বর্তমান সময়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সুন্নাত পদ্ধতি অনুসরণের গুরুত্বারোপ করে নেতৃবৃন্দ বলেন, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত মানুষের মন মতো বানানো পদ্ধতি-প্রক্রিয়ায় করলে তা ইবাদত হবে না। অবশ্যই তা আল্লাহ রাব্বুল আলামীনের বলা ও রাসূলুল্লাহ (সা:)-এর দেখানো পথ-পদ্ধতি ও প্রক্রিয়া অনুযায়ীই হতে হবে। তবেই তা ই...
কুড়িগ্রামে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বল্লভপুর ও ভোগডাঙ্গা এলাকায় পরিচালিত অভিযানে পরিবেশগত আইন না মানা, অনুমোদনবিহীন কার্যক্রম ও নিয়মবহির্ভূতভাবে ইট উৎপাদনের অভিযোগে প্রতিটি ইটভাটাকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়। জরিমানাকৃত ইটভাটাগুলো হলো— মেসার্স এস আর বি ব্রিকস, বল্লভপুর, নাগেশ্বরী, মেসার্স এম বি বি ব্রিকস, বল্লভপুর, নাগেশ্বরী, মেসার্স এম এইচ বি ব্রিকস, ভোগডাঙ্গা, সদর, কুড়িগ্রাম।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।অভিযান চলাকালে ইটভাটা সংশ্লিষ্টদের আইন মেনে পরিচা...