শনিবার, মে ১৬

তাড়াইল সাচাইল ইউনিয়নে দুই বারের মেম্বার মোঃ হারুল মিয়া আবারও প্রার্থী হতে আগ্রহী

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে আবার মেম্বার পদে প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করছেন ওয়ার্ডের কালনা গ্রামের বাসিন্দা মোঃ হারুল মিয়া।

জানা যায়, মৃত মোঃ সহর আলী সন্তান সমাজ সেবক জনাব মোঃ হারুল মিয়া আসছে আগামী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পদে তৃতীয়বার নির্বাচন করতে চায়।

হারুল মিয়া জানান, আবারও নির্বাচিত হলে তিনি এলাকার অসমাপ্ত অবকাঠামোগত উন্নয়ন, দরিদ্র মানুষের সহায়তা এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে আরও ব্যাপক কাজ করবেন। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য তিনি বিশেষ পরিকল্পনা গ্রহণ করবেন বলেও উল্লেখ করেন।

তিনি আরো জানান সারং থেকে ভেরনতলা হাওর দিয়ে যে রাস্তাটি অসমাপ্ত রয়েগেছে আগামীতে ইউপি সদস্য নির্বাচিত হলে এই রাস্তার কাজটি করার জন্য আপ্রাণ চেষ্ঠা করবেন। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি হলে দুই গ্রামের মানুষের যোগাযোগ করাটা খুব সুবিধা হবে। বলেন, টাকার জন্য মেম্বারি করি না অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার জন্যই আমি মেম্বারি করবো।

এলাকাবাসীর অনেকে জানান, হারুল মিয়া একজন সৎ ও পরিশ্রমী মানুষ। তারা আশা করছেন, তিনি আবারও নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *