পরীক্ষার বিধি-বিধান: ক্ষেত্রবিশেষ শিথিল হওয়া বাঞ্ছনীয়
|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||দেশের ৮টি প্রতিষ্ঠানে পড়াশুনা এবং ২টি সরকারী বিশেষ প্রতিষ্ঠানসহ ৩টি প্রতিষ্ঠানের শিক্ষকতার বয়স তিন যুগ।অভ্যন্তরীণ পরীক্ষা কেন্দ্রীয় পরীক্ষা, ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নিয়োগ নির্বাচনী পরীক্ষা ইত্যাদিতে সদস্য থেকে প্রধান পর্যন্ত দায়িত্বে থাকার কমবেশি অভিজ্ঞতা হয়েছে বৈ কি।এসব পরীক্ষায় কিছু কঠোর বিধি-বিধান রয়েছে। যেগুলোকে আমরা সামান্য শিথিল করলে এক একজন শিক্ষার্থী/ পরীক্ষার্থী /চাকুরী প্রার্থী জীবনে একটি অধ্যায়ের সমাপ্তি নয় সূচনা করতে পারেন।আমরা কিছু কিছু কেন্দ্র প্রধান, প্রতিষ্ঠান প্রধান, পরিদর্শক, প্রধান পরিদর্শক রয়েছি, যারা সামান্য ছাড় দিতেও রাজি নই।আইন মানুষের জন্য। যে আইন মানুষের জীবন বাঁচাতে সামান্য উপকার করতে পারে না, বরং তা জীবন সংহারে ব...


