আনাচে-কানাচে শত্রু বিরাজ_কবিতা
|| মো. নুরুল হুদা ||আনাচে-কানাচে শত্রু ঘোরেবিভেদে পড়ে কেন রই?চুন খেয়ে জিব পুড়েছিভয় লাগে খেতে দই!শত্রু দমনে ঐক্য দরকারভয়-সংকোচ ঝেড়ে নেই,স্বদেশ প্রেমে ব্যাকুল হয়েবিবেধ-বিচ্ছেদ ঝেড়ে দেই।এক দেশ এক জাতিশত্রু তুমি হুঁশিয়ার,ভ্রাতৃত্ব মোদের সীসাঢালাশক্তি মজবুত দুর্নিবার।ভাঙ্গনের সুর যত বাজাওমেলবন্ধনে নেই ঘাটতি,ঐক্যের শক্তি তাড়াবে সবআছে যত অন্যায়-দুর্নীতি।শত্রুর জাল বিছানো মাঠেসুযোগ নেই অবকাশের,বিবাদে সুখ পেলে সবাইকি দোষ দেই আকাশের!লেখক: কবি মো. নুরুল হুদা রচনাকাল: ৯ জানুয়ারি, ২০২৫ খ্রি.।...










