রাষ্ট্র পরিচালনার উপযুক্ত বিধান : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা
|| ড. মুহাম্মদ এনামুল হক আজাদ ||রাষ্ট্র হলো মানব সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সমাজের সকলের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার একটি বড় সংগঠন বা সংস্থার নাম। অন্যান্য সকল সংগঠন ও সংস্থার ন্যায় এটি পরিচালনার জন্যও কিছু বিধিনিষেধ আবশ্যক।অধ্যাপক গার্নারের মতে, "রাষ্ট্র হচ্ছে এমন একটি জনসমাজ যা সংখ্যায় অল্পাধিক-বিপুল; যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে, যা কোনো বাইরের শক্তির নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন অথবা প্রায় স্বাধীন এবং যার এমন একটি সুগঠিত শাসনতন্ত্র আছে; যার প্রতি প্রায় সকলেই স্বভাবত আনুগত্য স্বীকার করে"।(দৈনন্দিন জীবনে ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন, পৃ: ৫৩৮)আমরা জানি এবং স্বীকার করি যে, এ সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা একমাত্র আল্লাহ। তিনি তাঁর সৃষ্টিকে জড় ও জীব এ দু'ভাগে বিভক্ত করে এগুলোকে দু'টি বিধানের আওতায় পরিচালনা করেন। বিধান দু'টি হলো: ১. প্রাকৃতি...









