বৃহস্পতিবার, এপ্রিল ৯

রাজনীতি

‘আয়নাঘর’ থেকে জাতীয় সংসদে মানিকগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার আরমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

‘আয়নাঘর’ থেকে জাতীয় সংসদে মানিকগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার আরমান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||প্রতিকূল বাস্তবতা ও দীর্ঘ আট বছরের ‘আয়নাঘর’-এর বিভীষিকাময় অধ্যায় পেরিয়ে জাতীয় রাজনীতির মূল ধারায় অনন্য উচ্চতায় আসীন হয়েছেন মানিকগঞ্জের কৃতি সন্তান মীর আহমদ বিন কাসেম, যিনি ব্যারিস্টার আরমান নামে দেশব্যাপী পরিচিত। দীর্ঘ গুম অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর এবার সংসদীয় রাজনীতির অন্যতম আলোচিত মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।পেশাদার আইনজীবী ও আপসহীন মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত ব্যারিস্টার আরমান সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি এই বড় জয় তুলে নেন। দীর্ঘ আট বছর গুম থাকার দুঃসহ স্মৃতি পেছনে ফেলে তার এই রাজনৈতিক প্রত্যাবর্তনকে সাধারণ মানুষ ও মানবাধিকার সংশ্লিষ্টরা ইতিবাচকভাবে দেখছেন।ব্যারিস্টার আরমানের পারিবারিক ঐতিহ্যও রাজনৈতিক ও অর্থন...
বেলকুচি-চৌহালীর উন্নয়নে আলীমকে মন্ত্রী হিসেবে চায় এলাকাবাসী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি-চৌহালীর উন্নয়নে আলীমকে মন্ত্রী হিসেবে চায় এলাকাবাসী

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | বেলকুচি (সিরাজগঞ্জ) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। দীর্ঘ দেড় দশক পর এই আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এখন তাদের প্রাণের দাবি—এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে আমিরুল ইসলাম খান আলীমকে নতুন সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হোক।তৃণমূল নেতাকর্মী ও স্থানীয়দের মতে, বেলকুচি এবং এনায়েতপুর-চৌহালী এলাকা তাঁতশিল্প সমৃদ্ধ ও যমুনা বিধৌত হওয়ায় এখানকার প্রধান সমস্যা নদী ভাঙন এবং ব্যবসায়িক মন্দা। বিগত বছরগুলোতে সঠিক নেতৃত্বের অভাবে এ অঞ্চলের মানুষ চরম অবহেলার শিকার হয়েছে। আমিরুল ইসলাম খান আলীম ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, য...
নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের নতুন বার্তা
রাজনীতি, সর্বশেষ

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের নতুন বার্তা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তিনি।রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা দেন জামায়াত আমির।দলের নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন? দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। ’জামায়াত আমির বলেন, ‘কোনো অপশ...
এবার সংসদে প্রতিনিধিত্ব করবেন যে ৯ দলের সদস্যরা
জাতীয়, রাজনীতি, সর্বশেষ

এবার সংসদে প্রতিনিধিত্ব করবেন যে ৯ দলের সদস্যরা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ের প্রতিফলন ঘটেছে। এবারের নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৯টি দল সংসদীয় আসন লাভ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে খালি হাতে নির্বাচনী মাঠ ছেড়েছে ৪২টি রাজনৈতিক দল।নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত ২৯৭ আসনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী; দলটির বিজয়ী প্রার্থীর সংখ্যা ৬৮।১১ দলীয় জোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে জয়ী হয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ টি আসন। সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা বাকি পাঁচটি দল হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (ব...
আফরোজা খানম রিতাকে মন্ত্রিসভায় দেখতে চায় মানিকগঞ্জবাসী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আফরোজা খানম রিতাকে মন্ত্রিসভায় দেখতে চায় মানিকগঞ্জবাসী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-৩ আসন থেকে এক লাখ চার হাজার ভোটের ব্যবধানে জয়ী সংসদ সদস্য আফরোজা খানম রিতাকে আসন্ন মন্ত্রিপরিষদে দেখতে চায় জেলার সাধারণ মানুষ। নির্বাচনে তার এই ঐতিহাসিক বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে মন্ত্রী করার জোর দাবি উঠেছে।নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টিতেই তিনি বড় ব্যবধানে জয় লাভ করেন। বিপুল সংখ্যক কেন্দ্রে এগিয়ে থাকা তার জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক লাখ চার হাজার ভোটের ব্যবধান মানিকগঞ্জ-৩ আসনের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে।আন্দোলন-সংগ্রামে একজন নারী নেত্রী হিসেবে তিনি মানিকগঞ্জ জেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক সংকটময় সময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়...
সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ চান অধ্যাপক আনোয়ারুল
জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ চান অধ্যাপক আনোয়ারুল

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম অভিযোগ করেছেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনমানুষের ক্রমবর্ধমান আস্থা ও ভালোবাসা দেখে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলার কামার পাড়াস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। একটি বিশেষ মহল ভোটারদের দ্বারে দ্বারে টাকা, শাড়ি ও লুঙ্গি বিতরণ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তিনি নির্বাচনের এই নেতিবাচক প্রভাব বন্ধ করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য তুলে ধরার আহ্...
২৫ কুড়িগ্রাম-১ আসনে হাতপাখা প্রার্থীর সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

২৫ কুড়িগ্রাম-১ আসনে হাতপাখা প্রার্থীর সংবাদ সম্মেলন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) ‎প্রতিনিধি ||‎২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার মনোনীত প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দাবি করে সংবাদ সম্মেলন করেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আলহাজ্ব হারিসুল বারী রনির প্রধান নির্বাচনী কার্যালয় টিএন্ডটি মোড় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।তিনি সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চেয়ে বলেন, আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন। সকল ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রীয় উপস্থিত হয়ে ভোট প্রদান করতে পারে। আপনাদের নিরপেক্ষ সংবাদের মাধ্যমে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। ১২ফেব্রুয়ারি আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রিন ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।...
উপকূলীয় খুলনা-৬ আসনে বিএনপি–জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

উপকূলীয় খুলনা-৬ আসনে বিএনপি–জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ এখন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে এবার বিএনপি ও জামায়াতে ইসলামী মুখোমুখি অবস্থানে। আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকায় দুই দলই আসনটি দখলে নিতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে।খুলনা-৬ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আসাদুল্লাহ ফকির এবং কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল। স্থানীয় ভোটারদের মতে, মূল লড়াই সীমাবদ্ধ থাকবে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর মধ্যে।নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, খুলনা-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮৬৯ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৪৬১ জন এবং তৃতীয় লি...
জমে উঠেছে খুলনা–৪ আসনের ভোটের লড়াই
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জমে উঠেছে খুলনা–৪ আসনের ভোটের লড়াই

বিএনপি–খেলাফত মজলিস মুখোমুখি, উত্তেজনা তুঙ্গে|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা–৪ সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবার চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মাঠের বাস্তবতায় মূল লড়াই গড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থীর মধ্যে।এই আসনে বিএনপির প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল। ১০ দলীয় জোটের হয়ে খেলাফত মজলিসের ঘড়ি প্রতীকে লড়ছেন এস এম সাখাওয়াত হোসেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ইউনুস আহমেদ শেখ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন এস এম আজমল হোসেন।নির্বাচনকে ঘিরে দুই প্রধান প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জামায়াতে ইসলামী নেতারা অভিযোগ করছেন, তাদের কর্মীদের ওপর ভয়ভীতি ও হামলার ঘটনা ঘটছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও পাল্টা অভিযোগ ...
মানিকগঞ্জের উন্নয়নে ধানের শীষ বিজয়ের আহ্বান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের উন্নয়নে ধানের শীষ বিজয়ের আহ্বান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।আফরোজা খানম রিতা বলেন, “রাজপথে যেমন আমরা বিজয় অর্জন করেছি, তেমনি ভোটযুদ্ধেও আমরা বিজয়ী হব—ইনশাল্লাহ। স্বাধীনতার চেতনাকে ধারণ করেই আমরা রাজনীতি করি।মানিকগঞ্জকে একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের শক্তি দিন। ধানের শীষে ভোট দিয়ে এই বিজয় নিশ্চিত করুন।”তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে দেশ ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেও...