বুধবার, জুন ১৭

রাজনীতি

পানছড়িতে জামায়াতে ইসলামীর ইউনিটভিত্তিক ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জামায়াতে ইসলামীর ইউনিটভিত্তিক ইফতার মাহফিল

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ মার্চ) বিকাল পাঁচটা থেকে মোহাম্মদপুর ইউনিটের সভাপতি হাফেজ মোঃ কাউছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী'র সভাপতি মোঃ জাকির হোসেন।এসময় প্রধান অতিথি বলেন, দেশমাতৃকা ও জনগণের সেবায়, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় প্রতিরোধে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান।পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি, মোহাম্মদপুর ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ কামাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।...
সিরাজগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে জেলা জামায়াতে ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে জেলা জামায়াতে ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪ টায শহরের এস এস রোডে অবস্থিত ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি তার বক্তৃতায় বলেন, আমরা যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করি, তাহলে ফ্যাসিস সুযোগ নেবে এবং তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এজন্য সকল রাজনৈতিক দলকে ম্যাসিস্ট এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং নিজেদের ভুল বোঝাবুঝি থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে পবিত্র রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আ...
সিরাজগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।বুধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় শহরের ডব্লিউ এফ চাইনিজ রেস্টুরেন্টে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা জিয়াউল হক মাওলানা জিয়াউল হক।প্রধান অতিথি তার বক্তৃতায় কামরুল ইসলাম বলেন, স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে আমাদেরকে নৈতিক চরিত্রবান হতে হবে এবং দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, রমজানের সঠিক হক আদায় করতে হবে, সকল দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে কাজ করতে হবে। সকল ইসলামী দলের...
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ থেকে অব্যহতি চাইলো আলামিন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ থেকে অব্যহতি চাইলো আলামিন

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র রাজনীতি অব্যাহতি দিয়েছে ।অব্যাহতি পত্রে জানায় , আমি মোঃ আল আমিন হোসেন, পিতা- মোঃ আব্দুল কাদের, সাং- দমদম, ৫নং ওয়ার্ড, ৩নং পানছড়ি ইউনিয়ন, ডাক ও উপজেলা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা। এই মর্মে অব্যহতি পত্র প্রদান করিতেছি যে, আমি বাংলাদেশ ছাত্রলীগ পানছড়ি উপজেলা শাখার ৩নং সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হই। বড়ই পরিতাপের বিষয় যে, আমার পড়ালেখা কারণে পানছড়ি থানা, উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল'কে লিখিত অবগত করিয়া ছাত্রলীগ হইতে অব্যহতি নিলাম। আমি ভবিষ্যতেও আওয়ামীলীগের রাজনীতিতে যোগদান করিবো না।সামাজিক মাধ্যমে ভাইরাল অব্যাহতি বিষয়ে আমাদের প্রতিনিধি মোঃ আল আমিন -এর কাছে জানতে চাইলে বলেন, আমি একজন ছাত্র হিসাবে কলে...
পানছড়িতে ইসলামী আন্দোলে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ইসলামী আন্দোলে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।সোমবার (২৪ মার্চ) বিকাল পাঁচটা থেকে উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে জেলা সহ-সভাপতি মোঃ মুহসিন সরওয়ার।এ সময় বক্তরা বিগত রাজনৈতিক সময়ের নির্যাতন ও ত্যাগের কথা তুলে ধরেন। এবং সুন্দর, সুষ্ঠু, দূর্নীতিমুক্ত সমাজ গঠন ও ইসলামি শাসন বাস্তবায়নে ইসলামি আন্দোলন বাংলাদেশকে সহযোগিতা করতে সকলকে পাশে থাকার আহবান জানান।এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী, যুব আন্দোলনের সভাপতি ডাঃ আশরাফুল ইসল...
ফুলবাড়ীতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলো স্বেচ্ছাসেবক দল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলো স্বেচ্ছাসেবক দল

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সোমবার (২৪ মার্চ) বিকেল ৫টা থেকে উপজেলা সদরের পোস্ট অফিসের সামনে সড়কে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ.এম. বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজার রহমান মুক্তা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হকসহ বিএ...
স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি দিল বিএনপি
রাজনীতি, সর্বশেষ

স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি দিল বিএনপি

|| নিউজ ডেস্ক ||২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুইদিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২৪ মার্চ) এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।কর্মসূচি অনুযায়ী, ২৫ মার্চ সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে শদ্ধা নিবেদন করবে দলটির সিনিয়র নেতৃবৃন্দ ও সমর্থকরা। সেখান থেকে ফিরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি।এ সময় রিজভী বলেন, প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে পরিকল্পিত গুজব, ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলা...
আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ

|| নিউজ ডেস্ক ||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায়, তবে তাদেরকেও প্রতিহত করা হবে। শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী দোসরমুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।এনসিপির আহ্বায়ক বলেন, যেসব প্রতিষ্ঠান চব্বিশের আন্দোলনে স্বৈরাচারের সহযোগিতা করেছিল, তাদের মধ্যে থেকে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনত...
শেখ হাসিনাকে দিল্লি থেকে টাইন্যা আইনা বিচার করবো : এনআরসি’র ইফতারে শহিদ মেহেদির মা
রাজনীতি, সর্বশেষ

শেখ হাসিনাকে দিল্লি থেকে টাইন্যা আইনা বিচার করবো : এনআরসি’র ইফতারে শহিদ মেহেদির মা

|| নিউজ ডেস্ক ||‘শেখ হাসিনা দিল্লিতে মোদির লগে বইসা রাজনীতি করতেছে। আট মাসেও আমি আমার ছেলে হত্যার বিচার পাই নাই। সরকার তার বিচার না করলে আমরা শহিদ পরিবার নিজ হাতে বিচার করমু। শেখ হাসিনাকে দিল্লি থেকে টাইন্যা আইনা পাড়ায়া পাড়ায়া মারমু।’এভাবেই জুলাই বিপ্লবের শহিদ মেহেদি হাসানের মা পারভিন চব্বিশের গণহত্যার বিচারের দীর্ঘসুত্রিতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।তিনি বলেছেন, ‘শেখ হাসিনা যে দিল্লিতে পলায়া আছে তারে কি টাইন্যা আনার লোক নাই? দেশে কি সরকার নাই? বিএনপি-জামায়াত নাই? জনগণ নাই? তারা কেউ হাসিনাকে ফিরাইয়া আইন্যা বিচার করছে না। অথচ আওয়ামী লীগের লোকেরা আমাগো হুমকি ধামকি দিয়া যাইতেছে।’শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জুলাইয়ের শদিদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধা, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিকসহ চার শতাধিক নাগরিকদের সম্মানে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে অতিথ...
সিরাজগঞ্জ শহরের ২০নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ শহরের ২০নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার ২০নং ওয়ার্ডের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) জেলা শহরের এস এস রোডে ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে পেশাজীবীদের নিয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।পেশাজীবী ইউনিটের সভাপতি বিশিষ্ট ব্যাংকার আবু কাওসার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের সম্মানিত আমির অধ্যাপক আব্দুল লতিফ। তিনি তার বক্তৃতায় তিনি বলেন, রমজান হচ্ছে সংযমের মাস। এই ঈদে আমরা ছেলেমেয়েদের পাঁচটা সাতটা জামাকাপড় দিচ্ছি। অথচ আমার পাশের বাড়ির অনেকেই একটি জামাই কিনতে পারেনি। নিজে একটি কম কিনে পাশের বাড়ির মানুষকে দেওয়াই হচ্ছে রমজানের শিক্ষা।সবশেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যম...