বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র বাংলা নববর্ষ উদযাপন
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বিএনপি'র আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২) উদযাপন উপলক্ষে বেলকুচি পৌর এলাকার শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ হতে "নববর্ষ আনন্দ শোভাযাত্রা" শুরু হয়ে বেলকুচি মডেল ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয় এবং সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রে পান্তা ভাত খান। আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উ...










