বিএনপি’র বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি
|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্ধিত সভা আহ্বান করেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীতে এই বর্ধিত সভা আয়োজন করা হবে। তবে সভার স্থান এখনও চূড়ান্ত হয়নি।রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।এই বর্ধিত সভা বাস্তবায়নে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ছয়টি উপকমিটিও গঠন করা হয়েছে।বর্ধিত সভা বাস্তবায়ন কমিটিতে রয়েছেন-আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী; সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, অ্...










