জন্মদিনে সংবর্ধনা পেলেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||ঢাকা'য় উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর উদ্যোগে নবনির্বাচিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চুকে তার জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১ জুলাই) রাতে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি একক সংঘ ক্লাব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদের জন্মদিন উপলক্ষ্যে কেক কর্তন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক আলম সাহেব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা উত্তরাস্থ সিরাজগঞ্জ সোসাই...










